ফলঘোষণার আগে ১৫০ জেলাশাসককে প্রভাবিত করেছেন শাহ! কেন এ কথা বলছেন জয়রাম রমেশ?

Lok Sabha Election 2024: সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, ভোট মিটতেই নাকি সারা দেশের প্রায় ১৫০ জন জেলাশাসক ও কালেক্টরকে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Sohini Das
৩ মিনিট
ফলঘোষণার আগে ১৫০ জেলাশাসককে প্রভাবিত করেছেন শাহ! কেন এ কথা বলছেন জয়রাম রমেশ?

লোকসভা নির্বাচনের সাত দফা ভোটগ্রহণ শেষ। এখন সময় ফলাফলের। কার হাতে যাবে দেশ শাসনের ভার, সে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। বিজেপি না জোট ইন্ডিয়া, এই চর্চার মধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আর সেই অভিযোগ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল মুখ্য নির্বাচন কমিশনারতেও।

ভোট চলাকালীন বারবার সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাপোষণ করেছেন মোদি-শাহরা। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের একাধিক অভিযোগ সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি। এমনকী এ নিয়ে একটি বিবৃতি পর্যন্ত দিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। তবে এবার অমিত শাহের বিরুদ্ধে জয়রাম রমেশের অভিযোগ পেতেই খড়্গহস্ত হল নির্বাচন কমিশন।

সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, ভোট মিটতেই নাকি সারা দেশের প্রায় ১৫০ জন জেলাশাসক ও কালেক্টরকে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক অর্থে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টও করেন তি সেখানে তিনি লেখেন, এর থেকেই বোঝা যাচ্ছে, সংখ্যা গরিষ্ঠতা পেতে ঠিক কতটা মরিয়া বিজেপি। একই সঙ্গে তিনি বিজেপির হার এবং জোট ইন্ডিয়ার জয় নিয়েও আশাবাদী বলে জানান। আর এই তথ্য় সামনে আসার পরেই জয়রাম রমেশের কাছ থেকে এই দাবি পক্ষে তথ্যপ্রমাণ চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। রবিবারের মধ্যেই সে সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন।

The outgoing Home Minister has been calling up DMs/Collectors. So far he has spoken to 150 of them. This is blatant and brazen intimidation, showing how desperate the BJP is. Let it be very clear: the will of the people shall prevail, and on June 4th, Mr. Modi, Mr. Shah, and the…

— Jairam Ramesh (@Jairam_Ramesh)

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিবসেনা বনাম শিবসেনা! উদ্ববের দল ভাঙানোর পরে মহারাষ্ট্রে কত আসন পাবে এনডিএ?

Maharashtra Lok Sabha Election Result: মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের গভীর প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনেও যা এই বছরের শেষের দিকেই হবে।

| On Congress leader Jairam Ramesh's allegations that Union HM called DMs/ROs (Returning Officers), CEC Rajiv Kumar says, "...Can someone influence them (DMs/ROs) all? Tell us who did this. We will punish the person who did it...It is not right that you spread a rumour and…

— ANI (@ANI)

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৯২টিরও বেশি আসনে জিতছে জোট 'ইন্ডিয়া'! কীসের ভিত্তিতে বলছেন খাড়্গে?

INDIA Bloc Exit Poll: গত ১ জুন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিল জোট ইন্ডিয়া। যেখানে আমন্ত্রিত ছিল সবক'টি শরিক দলই। সেখানেই এই লোকসভা ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখায় খাড়্গেকে।

| ECI rejects Congress leader Jairam Ramesh's request of seeking a time of one week to respond, ECI asked him to reply by 7 pm today.

— ANI (@ANI)

যদিও তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে সপ্তাহ বাড়তি সময় চান জয়রাম রমেশ। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে নির্বাচন কমিশন। এক সপ্তাহের বদলে সোমবার অর্থাৎ ৩ তারিখ, সন্ধে সাতটার মধ্যে প্রমাণ জমা করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি জয়রাম রমেশের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার (CEC) রাজীব কুমার জানান, কোনও একজন কী ভাবে দেশের আটশো, নশো, ছশো বা পাঁচশো জন রিটার্নিং অফিসারকে প্রভাবিত করতে পারেন? কীভাবে তাঁদের সকলকে কেউ প্রভাবিত করতে পারে? একই সঙ্গে তিনি বলেন, ভোটগণনার আগে এই ঘটনা প্রমাণ করতে পারলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন বলেও জানান তিনি। আগামী ৪ তারিখ, মঙ্গলবার লোকসভা ভোটের গণনার দিন। তার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেখানেই এই প্রসঙ্গ উল্লেখ করেন রাজীব কুমার।

গোটা দেশের বেশিরভাগ বুথফেরত সমীক্ষা বলছে, সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে ফের শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি, তা নিয়ে একরকম নিশ্চয়তা প্রকাশ করেছে দেশের বেশিরভাগ এক্সিট পোল। অবশ্য সেই এক্সিট পোলগুলিতে ভরসা রাখছে না কংগ্রেস বা ইন্ডিয়া জোট-কেউ-ই। একদিন আগেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান ২৯২টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোটই। ভোটের ফলপ্রকাশের আগে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশের এ ধরনের মন্তব্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা অবশ্য জানা যাবে চার তারিখেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?