লালগ্রহে ৩৭৮ দিন! নাসার কৃত্রিম অভিযানে মঙ্গলের মাটিতে ফলল শাকসবজিও

Mars Simulation Mission: আঙ্কা সেলারিউ, রস ব্রুকওয়েল, নাথান জোন্স ও কেলি হ্যাস্টনকে এই অভিযানের জন্য নির্বাচিত করে নাসা। এই মিশনটির নেতৃত্ব দিয়েছেন হ্যাস্টন।

Sohini Das
২ মিনিট
লালগ্রহে ৩৭৮ দিন! নাসার কৃত্রিম অভিযানে মঙ্গলের মাটিতে ফলল শাকসবজিও

মঙ্গলে ৩৭৮ দিন! এক বছরেরও বেশি সময় মঙ্গলে কাটিয়ে ফিরলেন চার বিজ্ঞানী। তবে এ মঙ্গল কৃত্রিম। পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে এই মঙ্গলের আবহাওয়া। তবে মঙ্গল কৃত্রিম হলে কী হবে, তাঁদের খাটনিতে কিন্তু ঘাটতি নেই একরত্তি।

মঙ্গলে যাওয়ার স্বপ্ন মহাকাশবিজ্ঞানীদের আজকের নয়। একের পর এক অভিযান পরিকল্পনা করা হয়েছে মঙ্গলে, তার কিছু সফল হয়েছে। কিছু মুখ থুবড়ে পড়েছে। ২০০৩ সালের ডিসেম্বরে ব্রিটিশ নভোযান বিগল-২ মঙ্গলের আবহাওয়া মণ্ডলে সফল ভাবে ঢুকতে পেরেছিল। এমনকী মঙ্গলপৃষ্ঠে নামতেও সফল হয় সেটি। তবে মঙ্গলের খবরাখবর বিজ্ঞানীদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয় নভোযানটি। নাসা থেকে শুরু করে রাশিয়া, এর পর একের পর এক বহু দেশ মঙ্গল অভিযান করেছে। পিছিয়ে নেই ভারতও। সফল ভাবে মঙ্গলে মঙ্গলযান পাঠিয়েছিল ইসরোও। তবে মঙ্গলে প্রাণের সন্ধান আছে বলে যে জল্পনা কল্পনা করা হয় প্রায়শই, তাতে সিলমোহর দেওয়া যায়নি এখনও। আদৌ মঙ্গলে বেঁচে থাকার মতো আবহাওয়া রয়েছে কিনা, তা নিয়েও সংশয় যথেষ্ট।

তার পরেও মঙ্গলকে দ্বিতীয় ঘরবাড়ি বানানোর পরিকল্পনা থেকে সরে আসেনি মহাকাশ গবেষণা সংস্থাগুলি। বারবার মঙ্গলে অভিযান হচ্ছে, হবে। এরই মধ্যে আবার মঙ্গলের আবহাওয়ায় যাতে মানুষ বেঁচেবর্তে থাকতে পারে, তার পরীক্ষামূলক ট্রায়ালও সেরে ফেলেছে নাসা। তাঁরা বিজ্ঞানীদের জন্য তৈরি করে দিয়েছিল এমন একটি পরিবেশ, যেমনটা ঠিক থাকার কথা লালগ্রহে। এমনকী সেখানকার অভিকর্ষ বল ঠিক যেমন, তেমনই অভিকর্ষ বল তৈরি করা হয়েছিল সেই কৃত্রিম পরিবেশেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাকাশে যদি স্পেসস্যুট না পরেন, কী ঘটবে আপনার দেহের সঙ্গে? চমকে উঠবেন এই উত্তরে

Death in Space : বায়ুর চাপ না থাকায় তরলগুলি অনেক কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়।

আঙ্কা সেলারিউ, রস ব্রুকওয়েল, নাথান জোন্স ও কেলি হ্যাস্টনকে এই অভিযানের জন্য নির্বাচিত করে নাসা। এই মিশনটির নেতৃত্ব দিয়েছেন হ্যাস্টন। টেক্সাসের হিউস্টনে 'মার্টিয়ান' আবাসস্থলের ভিতরে তৈরি করা হয়েছিল ওই কৃত্রিম মঙ্গলগ্রহের পরিবেশ। গোটা পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় লালগ্রহে কাটিয়েছে ওই চার বিজ্ঞানী। তা-ও আবার একদিন দু'দিন নয়, টানা ৩৭৮ দিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মঙ্গল গ্রহে এখনও লুকিয়ে রয়েছে জলের অস্তিত্ব! যে আবিষ্কার চমকে দিল বিজ্ঞানীদেরও

Mars Having Water Research : বিভিন্ন প্রাণী চলাফেরা করত? আরও বড় প্রশ্ন, আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো মঙ্গলেও কি নদী বইত? জল ছিল?

না, মোটেও সহজ ছিল না এই ৩৭৮টি দিন। একে পরিবারের থেকে দূরে, তার উপর বাইরের পৃথিবীর সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ নেই। তার উপর মঙ্গলগ্রহের পরিবেশে হাঁটাচলা। কৃত্রিম ভাবে ওই হাঁটার পরিবেশ তৈরি করেছিল নাসা। জানা গিয়েছে, থ্রিডি প্রিন্টেড ১,৭০০ বর্গফুটের একটি জায়গায় বানানো হয়েছিল ওই কৃত্রিম পরিবেশ। যার নাম দেওয়া হয়েছিল মার্স ডুন আলফা। সেখানে ছিল শোয়ার ঘর, জিম, একটি কমন স্পেস এবং একটি খামার।

লাল বালি দিয়ে সাজানো সেই কৃত্রিম মঙ্গলে মার্কওয়াক পরিচালনার জন্য বিজ্ঞানীদের দেওয়া হয়েছিল বিশেষ স্যুটও। সেখানে রীতিমতো চাষবাসও করেছেন বিজ্ঞানীরা। ফলিয়েছেন শাকসবজি। নাসার ডেপুটি ডিরেক্টর স্টিভ কোয়ারনার জানান, বিজ্ঞানীরা এই কৃত্রিম মঙ্গলগ্রহে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন। মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতির বড় একটি পদক্ষেপ হিসেবে এই মিশনকে দেখছে নাসা। ২০১৫-১৬ সালেও হাওয়াইতে এমন একটি মিশন নেওয়া হয়েছিল, যার নেতৃত্বে না থাকলেও তাতে অংশ নেয় নাসা।

সব ঠিক থাকলে আর্টেমিস প্রোগ্রামের আওতায় ২০৩০ সালের শেষে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে আমেরিকা। তার আগে এই কৃত্রিম মঙ্গল অভিযানের সাফল্য নাসার কাছে বড়সড় মাইলস্টোন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।