চাঁদ-জয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট! যা খেল দেখাল ২০২৩

2023 Science and Technology: সদ্য করোনার ক্ষত ভোলা বছরটায় কী কী হল বিজ্ঞানের জগতে? কোন কোন আবিষ্কার মানুষের মাথা করল আরও একটু উঁচু।

Sohini Das
৪ মিনিট
চাঁদ-জয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট! যা খেল দেখাল ২০২৩

কালের গর্ভে চলে যাচ্ছে আরও একটা বছর। বিশ্ব রাজনীতি, যুদ্ধবিগ্রহের দিক থেকে ২০২৩ সালটা ছিল আক্ষরিক অর্থেই রোলার কোস্টার। কিন্তু কোনও দেশের উন্নতির মাপকাঠি রাখা তাঁর বিজ্ঞানগত প্রযুক্তিগত অগ্রগতিতে। সদ্য করোনার ক্ষত ভোলা বছরটায় কী কী হল বিজ্ঞানের জগতে? কোন কোন আবিষ্কার মানুষের মাথা করল আরও একটু উঁচু। বিজ্ঞানের জগতে এমন কী-ই বা হল, যা দেখে বুঝে জেনে বিজ্ঞানীমহল হলেন যথেষ্ট উদ্বিগ্ন। কোন কোন আবিষ্কার ২০২৪ সালটাকে করে তুলতে চলেছে অন্যরকম। কোন কোন প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করল বছরটাকে। আসুন দেখে নেওয়া যাক, বিজ্ঞান-প্রযুক্তির দুনিয়ায় ঠিক কেমন গেল ২০২৩ সালটা? প্রকৃতিতেই বা ঘটল কী কী বদল?

চাঁদে পা

আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই দেশের উন্নতির চাবিকাঠি রাখা ছিল তার মহাকাশ গবেষণার ইতিহাসে। যে দেশ মহাকাশ দখলের লড়াইয়ে যত এগিয়ে, সে দেশ তত এগিয়ে। এ নিয়ে রেষারেষিও কম হয়নি প্রথম বিশ্বের দেশগুলির মধ্যে। বিশেষত আমেরিকা ও রাশিয়া ছিল এই লড়াইয়ের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। পিছিয়ে ছিল না চিনও। তবে তৃতীয় বিশ্বের দেশ হওয়া সত্ত্বেও বরাবর মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য জায়গা বজায় রেখেছিল ভারত। আর এবার সেই সাফল্যের ঝুলিতে ঢুকে পড়ে চাঁদ-জয়ের সাফল্যও। তিন বারের চেষ্টার পর শেষপর্যন্ত সফল হয়েছে ইসরোর চন্দ্রযান-৩ মিশন। এর আগে চাঁদের মাটিতে পা রেখে ফেলেছে আমেরিকা, রাশিয়া এবং চিন। সেই হিসেবে ভারত চাঁদে পা রাখা চতুর্থ দেশ। তবে ভারতের অতিরিক্ত সাফল্য হল যে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশ তাঁরাই। চলতি বছরের জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্য রওনা হয়েছিল চন্দ্রযান ৩। অবশেষে গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান ৩। মহাকাশ অভিযানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় দিনটি। ২০২৩ সালের বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় সাফল্যের কথা বলতে গেলে এই চাঁদ-জয় গাথার উল্লেখ কিন্তু না করলেই নয়।

AI-র রমরমা

২০২৩ সালটাই আদতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। যা ছিল এতদিন বিজ্ঞানীমহলের হাতের মধ্যে, তা চলতি বছরে হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই সর্বজনীন। এআই দাপটে কখনও ভিক্টোরিয়া ঢেকে যাচ্ছে বরফে তো কখনও শাহরুখ খান হয়ে যাচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে ২০২২ সালে আত্মপ্রকাশ করা চ্যাটবট পরিষেবা চ্যাটজিপিটির কথা। ওপেনএআই-এর হাত ধরে ২০২২ সালের শেষে লঞ্চ হয়েছিল এই চ্যাটবট পরিষেবা, যা আদতে ব্যবহার একটি বিশেষ ল্যাঙ্গুয়েজ মডেল, যার আধারই হল কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৩ সালে ভয়ঙ্কর রকমের ভাইরাল হয়েছে এই চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিকে পাল্লা দিতে বাজারে নামে গুগলও। রাতারাতি তারাও তাদের চ্যাটবট পরিষেবা বার্ড আনার কথা ঘোষণা করে দেয়। গুগলের বিভিন্ন শাখাতেই আশীর্বাদী হাত রাখতে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকী চিকিৎসা বিজ্ঞানেও ঢুকে পড়েছে এআইয়ের ব্যবহার। বিভিন্ন রোগের চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচার,এমনকী পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোক হওয়া রোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু কি তাই, গোটা বিশ্ব জুড়ে মারাত্মক ভাবে বেড়েছে এআই দাপট। ২০২৩ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছিল একাধিক এআই পাওয়ারড রোবট। এই বছরই ভারতীয় সুপ্রিম কোর্টে প্রথম বার এআই টুলের মাধ্যমে শুনানির লাইভ ট্রান্সস্ক্রিপশন হয়েছে। এতদিন যে কাজটি করা হত ম্যানুয়ালি, কোনও কর্মীর মাধ্যমে। তিনি কাগজ-কলমের মাধ্যমে লিখে রাখতেন গোটা শুনানি প্রক্রিয়াটি। সুপ্রিম কোর্টে এআই ট্রান্সক্রিপশনের ব্যাপারটি কিন্তু যথেষ্ট সফল হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৩ সালে কোন শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আপনি? চমকে যাবেন এই উত্তরে

Most Used Words in 2023 : রিজ বা 'Rizz' মূলত একটি গালাগাল, 'রোমান্টিক আবেদন বা আকর্ষণ' বোঝাতে ব্যবহৃত।

নাসার হাতে গ্রহাণু-খণ্ড

২০২৩ সালে মহাকাশ গবেষণার দুনিয়ায় আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইতিহাসে এই প্রথম বার নাসার হাতে এসেছে গ্রহাণুর অংশ। সেই সুবিশাল অ্যাস্টেরয়েডর নমুনাটির ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নাসা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে উটাহ মরুভূমি থেকে উদ্ধার হয় অ্যাস্টেরয়েড টুকরোটি।মহাকাশ বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, মহাকাশ গবেষণার বিশ্বে এ আদতে বিরাট এক মাইলস্টোন। সোলার সিস্টেমের গোড়ার দিনগুলো সম্পর্কে ধারণা পেতে সাহায্য় করবে এই আবিষ্কার। পাশাপাশি প্রাণের উৎস সম্পর্কেও একটি ধারণা দিতে পারবে এই গ্রহাণুর টুকরো।

থ্যালাসেমিয়ার চিকিৎসা

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৩: বর্ষশেষে ফিরে দেখা পাঁচটি বাংলা বই

2023 bengali books: এই বিপন্নতার মধ্যেও কারা বলে উঠল, থেমে থাক? লাইমলাইট কেড়ে নিল কোন কোন বই? থ্রিলার-তন্ত্রের ভিড় এড়িয়ে কোন বই পাঠককে ভাবাল? আসুন, চোখ বুলিয়ে নিই আরেকবার।

থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে রাখার একমাত্র উপায় ঘন ঘন রক্ত ট্রান্সফিউশন। যা যথেষ্ট কষ্টদায়ক এক প্রক্রিয়া। সেই থ্যালাসেমিয়ার দুনিয়ায় যুগান্তকারী এক চিকিৎসাপদ্ধতি আবিষ্কার হয়েছে ২০২৩ সালে। বিটা থ্যালাসেমিয়া ও সিকেল সেল রোগের চিকিৎসার জন্য এই প্রথম বার জিন এডিটিং থেরাপি আবিষ্কার হয়েছে। যা জেনেটিক মিউটেশনের মাধ্যমে হিমোগ্লোবিনের উৎপাদন ও কাজকে প্রভাবিত করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

রেকর্ড গরম

এত সব ভালো সত্ত্বেও এই বছরটা যে পুরোটাই ভালো ছিল, তা কিন্তু নয়। এই বছরে বিশ্ব উষ্ণায়ন ছুঁয়েছে রেকর্ড মাত্রা। দিন কে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে গরম, গলে যাচ্ছে হিমবাহ। সমুদ্রের জল বাড়ছে বহুগুণ। মরে যাচ্ছে সামুদ্রিক প্রাণীরা। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, রাষ্ট্রপুঞ্জ, NOAA-সহ একাধিক সংগঠন জানিয়েছে, এই বছরটা ছিল উষ্ণতম বছর।

দাবানলে পুড়ল কানাডা ও হাওয়াই

২০২৩ সালটা কিন্ত কানাডা ও হাওয়াইয়ের বিস্তীর্ণ এলাকা। ভয়ঙ্কর দাবানলে অক্টোবর থেকে জ্বলছে কানাডাক প্রায় ৪৫ মিলিয়ন এলাকা। ১৯৮৯ সালের দাবানলের থেকে যা ছিল প্রায় তিনগুণ। আকাশ ভরেছিল কালো ধোঁয়ায়। হাওয়ার জেরে আগুন ছড়িয়ে আরও কয়েক গুণ। জুন মাস থেকেই দাবানলেপ প্রভাব পড়েছে আমেরিকা, স্পেন, ব্রিটেন ও নরওয়েতে। অন্যাদিকে হাওয়াইয়ের মাওউই দ্বীপে দাবানল প্রাণ কেড়েছে অন্তত ১০০ জনের। যা আমেরিকার দাবানলের ইতিহাসে কার্যত রেকর্ড।

ইসরো-র সূর্য অভিযান

চাঁদের পর সূর্য। ইতিমধ্যেই সূর্যের উদ্দেশে নতুন একটি মহাকাশযান পাঠিয়েছে ইসরো। ইতিমধ্যেই সূর্যের আশপাশে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১। আগামী বছরের ৬ জানুয়ারি উদ্দিষ্ট গন্তব্য অর্থাৎ ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছে যাওয়ার কথা সৌরযানটির। মহাকাশের আবহাওয়া ও পৃথিবী-সহ অন্যান্য গ্রহের উপরে সূর্যের প্রভাব নিয়ে বহু নতুন তথ্য জানা যাবে বলেই আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা।

সব মিলিয়ে ২০২৩ সালটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বেশ সাড়া জাগানো ছিল, তা অস্বীকার করার জায়গা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশীর্বাদী হাত, স্বাস্থ্য থেকে মহাকাশ গবেষণায় দুর্দান্ত অগ্রগতি দেখেছে বছরখানা। বিশ্ব জুড়ে একাধিক বড় যুদ্ধ, প্রাণহানি, মৃত্যুমিছিল থেকে শুরু করে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তা একটু হলেও যে বিশ্ববাসীকে আশার কথা শুনিয়েছে। তবে বিজ্ঞান বা প্রযুক্তির সঙ্গেই আসে তার খারাপ দিকগুলোও। ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ দিকগুলোর সঙ্গেও আমরা পরিচিত। আসন্ন বছরে যেন খারাপের মধ্যে থেকে যা কিছু ভালো, কল্যাণকর, তাকেই আমরা বেছে নিতে পারি, সেটুকুই প্রার্থনা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।