জি২০: লাভের গুড় ঘরে তুলতে পারল ভারত?

Resolutions of G20 summit 2023: সকলে আশঙ্কা করেছিলেন ইউক্রেন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন এবং রাশিয়া বিরোধিতা করবে।

inscript
২ মিনিট
জি২০: লাভের গুড় ঘরে তুলতে পারল ভারত?

৯ এবং ১০ সেপ্টেম্বর দু'দিন ধরে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে জি২০ সামিট। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন প্রতিনিধিরা। জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল চোখে পড়ার মতো। কী সিদ্ধান্ত হলো এই জি২০ সামিটে? দেখে নিন এক নজরে।

নয়া দিল্লি ঘোষণাপত্র:

৯ সেপ্টেম্বর গৃহীত হয়েছে নয়া দিল্লি ঘোষণাপত্র। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে সেই তথ্য জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন অন্যান্য দেশের প্রতিনিধিদের। এই ঘোষণাপত্র জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে ভবিষ্যতের আলোচনার পথ খুলে দিয়েছে। প্রথমবার উন্নয়নশীল দেশগুলির জন্য সবুজ অর্থায়নের প্রয়োজনীয়তা, বহুপাক্ষিক ব্যাংক সংস্কার, আন্তর্জাতিক কর এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে নয়া দিল্লি ঘোষণাপত্র।

শান্তির বার্তা:

  • আপনার জন্য আরও কিছু লেখা
জি ২০: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

২০২৩ সালের HUNGER INDEX বলছে, ১২১ টি দেশের মধ্যে ১০৭ এ অবস্থান ভারতের।

'Not an era of War'- ইউক্রেন প্রসঙ্গে এই সিদ্ধান্তেই এলো জি২০- এর প্রতিটি দেশ। রাজীব ডোগরা, রাষ্ট্রসঙ্ঘের ভারতের একজন স্থায়ী প্রতিনিধি। তিনি এই প্রসঙ্গে বলেছেন-

সকলে আশঙ্কা করেছিলেন ইউক্রেন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন এবং রাশিয়া বিরোধিতা করবে। কিন্তু সকলেই কিছুটা আপস করে একটি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন। এর মধ্যে দিয়ে ভারতের কূটনীতির প্রতি যেমন শ্রদ্ধাজ্ঞাপন করেছে গোটা বিশ্ব, তেমনই ভারতও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছে। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উচ্ছসিত প্রশংসা করে বলেছেন, বিশ্বের অন্যান্য নেতাদের প্রতি মোদির এক একটি ফোনকল এই পার্থক্য রচনা করতে সাহায্য করেছে। রাশিয়া-ইউক্রেনের টানাপোড়েনে ভারত কাজ করেছে ব্রাজিল,দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ার সাথে। প্রতিটি ক্ষেত্রেই ক্রমবর্ধমান বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়ান ফেডারেশন এবং ইউক্রেনের সার, খাদ্যশস্য প্রভৃতির নিরবিচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করতে এই ডিক্লারেশন কৃষ্ণ সাগরের শস্য চুক্তি কার্যকর করার কথা বলেছে। এছাড়াও উল্লেখ করা হয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারের হুমকি কখনোই গ্রহণযোগ্য নয়। এরপরে বলা যায়, কার্যত শান্তির পথেই এই সামিটে হাঁটতে চেয়েছে গোটা বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট যৌথভাবে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন জি২০ -এর মঞ্চ থেকে।

জি২০ প্রসঙ্গে জো বাইডেন:

জি২০ সামিট আগামী কয়েক দশকের ভবিষ্যৎকে প্রভাবিত করবে, এমনটাই জানিয়েছেন জো বাইডেন। যে সময় বিশ্ব জলবায়ু সংকট , নানা অভ্যন্তরীণ সংঘাতসহ একাধিক সমস্যায় জর্জরিত, তখন জি২০ সমস্ত সমস্যা থেকে সমাধানের পথ দেখাচ্ছে। মত মার্কিন প্রেসিডেন্টের।

'World is one family':

জি২০ সামিটের চিফ কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রীঙ্গলা বলেছেন সারা বিশ্বই একটি পরিবারের অন্তর্গত, এই চেতনাই উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে এই সামিট জুড়ে। জি২০ সামিটে আফ্রিকান ইউনিয়ন স্থায়ী সদস্য হিসেবে জায়গা করে নিয়েছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামিটের প্রথম দিনের বিকেলেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ার জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, বৈশ্বিক প্রতিষ্ঠান, আর্থিক সংস্থাগুলির পরিপ্রেক্ষিতে তহবিল বিতরণের ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে এই সামিট। যা আগামীর কর্তব্যগুলির গতি ত্বরান্বিত করবে। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডোর ঘোষণাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

আগামীর পথচলা:

সবশেষে জি২০ সামিট ২০২৪ -এর জন্য নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম ঘোষণা করেছেন। এবং আগাম শুভেচ্ছা জানিয়ে বলেছেন- সারা বিশ্বের ঐক্য এবং সমৃদ্ধির প্রসার ঘটাতে ব্রাজিলের নিষ্ঠা থাকবে এই বিষয়ে নিশ্চিত সারা বিশ্ব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?