প্যালেস্টাইনে ইজরায়েলি জবরদখলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ৫২ দেশ! ফিরবে সুদিন?

Gaza-Israel War: ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের ভূখণ্ডে জবরদখলের অভিযোগে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় ইজরায়েল। এই প্রথম এমন একটি মামলায় ৫২টি দেশের বক্তব্য শুনবে আন্তর্জাতিক আদালত।

Sohini Das
৪ মিনিট
প্যালেস্টাইনে ইজরায়েলি জবরদখলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ৫২ দেশ! ফিরবে সুদিন?

ইজরায়েল-গাজা যুদ্ধ পেরিয়ে গিয়েছে প্রায় ১৩৫ দিন। তবে যুদ্ধ থামার নাম-গন্ধ নেই। রাফাহ সীমান্তে এখনও একের পর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। ডেয়ার এল বালাহর কাছে চাষের ক্ষেতে ইজরায়েলি হামলায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে রবিবার রাতেও। গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে গাজায়। এখনও পর্যন্ত সব মিলিয়ে অন্তত ২৯ হাজার ফিলিস্তিনির মৃত্যুর খবর মিলেছে এই যুদ্ধে। সেটা অবশ্য সরকারি হিসেব। বেসরকারি হিসেবে অঙ্কটা কোথায় পৌঁছেছে বলা কঠিন।

এর আগে ইজরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের কাছে গণহত্যার অভিযোগ এনেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের ভূখণ্ডে জবরদখলের অভিযোগে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় ইজরায়েল। এই প্রথম এমন একটি মামলায় ৫২টি দেশের বক্তব্য শুনবে আন্তর্জাতিক আদালত। গাজা উপত্যকা, ওয়েস্ট ব্যাঙ্ক ও পূর্ব জেরুজালেমে জারি করা ইজরায়েলি নীতির বিষয়ে নিজেদের যুক্তি আদালতের সামনে রাখবে ওই দেশগুলি। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। তার পর থেকে এই প্রথম বার মামলায় অংশ নিতে চলেছে এতগুলি পক্ষ। ১৯ ফেব্রুয়ারি, সোমবার ও ২৬ ফেব্রুয়ারি, সোমবার, এই দু'টি দিন শুনানির দিন ধার্য হয়েছে।

আজ থেকে নয়, সেই ১৯৬৭ সাল থেকে বেআইনি ভাবে ওয়েস্ট ব্যাঙ্ক ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইজরায়েল। সেই ১৯৪৮ সাল থেকে এমন সব বিধিনিষেধ প্যালেস্টাইনের উপরে চাপিয়ে রেখেছে, যাতে প্য়ালেস্টাইনের অধিকার অনেকটাই খর্ব হয়। নিজভূমেই একরকমভাবে পরাধীন প্যালেস্টাইনবাসী। একই রকম ভাবে গাজা ভূখণ্ডের উপরেও অন্যায় ভাবে জবরদখল বজায় রেখেছে ইজরায়েল। গাজায় কোন খাবার, কোনও ওষুধ, কতখানি জল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছবে, তার রাশ ইজরায়েলের হাতে। চাইলেই যে কোনও সময় সে সব মৌলিক অধিকার বন্ধ করে দিতে পারে নেতানিয়াহু সরকার। তাদের এক ইঙ্গিতে অভুক্ত, জনহীন, নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে গাজা। এমনই ব্যবস্থা। এমনকী তাদের নিজস্ব সেনাবাহিনী রাখার পর্যন্ত অধিকার নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাত দিন ধরে টানা যোগাযোগহীন গাজা, ব্ল্যাকআউটই কি গণহত্যার নয়া 'অস্ত্র' ইজরায়েলের?

Israel War on Gaza: আপাতত গাজা স্ট্রিপ সম্পূর্ণ ভাবে অন্ধকার। এই নিয়ে প্রায় সাত দিন হতে চলল গাজায় টেলিকমিউনিকেশন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত।

আর এই বজ্রআঁটুনির তলে তলে যে বিরুদ্ধস্বর গড়ে উঠবেই, তাতে আর আশ্চর্য কী! প্যালেস্টাইনকে স্বাধীন করার স্বপ্ন থেকেই একদিন দল বেঁধেছিল হামাসের মতো এমন অজস্র ছোট বড় সশস্ত্র সংগঠন। হামাস ক্রমে তার মধ্যে হয়ে উঠেছিল অন্যতম জঙ্গি সংগঠন, যারা গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। অসংখ্য নিরপরাধ ইজরায়েলি নাগরিককে হত্যা করা হয়। বন্দি বানিয়ে নিয়ে আসা হয় একগুচ্ছ ইজরায়েলিকে। তার পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার।

তবে নামেই যুদ্ধ ছিল হামাসের বিরুদ্ধে। তার পর থেকে হামাসের নামে হাজার হাজার নিরপরাধ গাজার মানুষকে হত্যা করে গিয়েছে ইজরায়েল। যার বড় অংশ জুড়ে রয়েছে শিশুরা। হাসপাতাল, স্কুল, ধর্মস্থান, শরণার্থী শিবির বাদ যায়নি কিছুই। একের পর এক রকেট, বোমা, বিস্ফোরণ চালিয়ে গিয়েছে নেতানিয়াহুর সেনা। সেই থেকে পাঁচ মাস কেটে গেলেও গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় ইজরায়েলি হামলা শুধু বেড়েইছে। অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু, পৃথিবীর একাধিক দেশের যুদ্ধ শান্তির প্রস্তাব, কোনও কিছুতেই কান দেয়নি ইজরায়েল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে 'গণহত্যা'র নালিশ! কবে ফিরবে গাজায় শান্তি?

Israel-Gaza war: আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলা গড়ালেও গাজায় আগ্রাসন কমাতে চাইছে না কোনওভাবেই ইজরায়েল। এরই মধ্যে একাধিক হামলা চালানো হয়েছে গাজায়।

গত সপ্তাহে ইন্টারন্যাশাল জাস্টিস কোর্টর তরফে জানানো হয়েছিল, প্রায় এক সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলবে। যেখানে ওই সমস্ত দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার মতামত শুনবে আদালত। তারা কীভাবে ইসরায়েলের পদক্ষেপগুলিকে সমর্থন করছে বা বিরোধিতা করছে, তা বিস্তারিত ভাবে আদালতকে জানাবে তারা। এর মধ্য তেল আবিব এ ব্যাপারে মৌখিক ভাবে আদালতকে কিছু জানাতে আপত্তি জানিয়েছে। তার পরিবর্তে লিখিত ভাবে নিজেদের মতামত আদালতের কাছে দাখিল করবে বলে জানিয়েছে তারা।

২০২২ সালের ডিসেম্বর মাসেই ইজরায়েলের এই জবরদখল নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছিল। যার নেপথ্যে ছিল জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ (UNGA)। আরব, রাশিয়া, চিন মামলার পক্ষে ভোট দিলেও বিপক্ষে কথা বলেছিল আমেরিকা, জার্মানি ও খোদ ইজরায়েল-সহ মোট ২৪টি দেশ। গত বছরের অক্টোবরের হামলার পরে যে যুদ্ধ শুরু হল দু-দেশের মধ্য, তা কিন্তু প্রথম নয়। এর আগেও বারবার সংঘাতে জড়িয়েছে ইজরায়েল ও প্যালেস্টাইন। নিজেদের অধিকারের দাবিতে মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন প্যালেস্টাইন। আর বারবার ব্যাপক ক্ষমতাবলে তাকে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধের আগেও বারবার ইজরায়েলি দখলদারদের নানাবিধ অত্যাচারের শিকার হয়েছে গাজা, ওয়েস্ট ব্যাঙ্কের মানুষ।

সম্প্রতি গাজায় ইজরায়েলি যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি স্বৈরাচারী হিটলার অসংখ্য নিরপরাধ ইহুদিকে নিধন করেছিল। যা গোটা সভ্যতার কাছে এক কালো অধ্যায় কার্যত। প্যালেস্টাইনের উপরে গত পাঁচ মাস ধরে যে ভয়াবহ হামলা চালিয়ে চলেছে ইজরায়েল তাঁকে সেই ঘটনার সমকক্ষ বলেই তোপ দেগেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। যদিও ব্রাজিলের সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইজরায়েল। তাদের দাবি, ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি হলোকাস্টের বীভৎসতা কমিয়ে দেয়। ব্রাজিলের ইহুদি সংগঠনগুলোও প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা করেন।

যদিও গাজার পরিস্থিতি দেখলে সত্যিই আতঙ্ক হয়। এক এক করে বিকল হয়ে পড়ছে সেখানকার হাসপাতালগুলি। ত্রাণ পৌঁছেচ্ছে না। শরণার্থী শিবিরগুলিতেও বারবার নামছে ইজরায়েলি হামলা। এই পরিস্থিতিতে হামলার তীব্রতা কমানো তো দূরের, ক্রমাগত তা বাড়িয়েই চলেছে ইজরায়েল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের শুনানি, এত এত দেশের মতামতে কি সত্যিই চিড়ে ভিঁজবে। আর ঠিক কত মৃত্যু দেখার পর যুদ্ধের রাস্তা থেকে সরে আসবে ইজরায়েল। তার বোধহয় উত্তর আজও নেই পৃথিবীর কোনও শুভবুদ্ধিসম্পন্ন দেশের কাছেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।