উঠে এসেছে গুজরাত দাঙ্গার ভয়াবহতা, মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ফের তৈরি করল বিতর্ক

BBC Documentary on Narendra Modi protest : এটি নিয়েই আপাতত জলঘোলা চরমে। কারণ, বিবিসির এই বিশেষ তথ্যচিত্র নিয়েই প্রতিবাদে মুখর হয়েছে বিজেপি এবং কেন্দ্র সরকার।

Aritra Som
৩ মিনিট
উঠে এসেছে গুজরাত দাঙ্গার ভয়াবহতা, মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ফের তৈরি করল বিতর্ক

‘নেশন ওয়ান্টস টু নো’ – ভারতের সংবাদমাধ্যম তো বটেই, জনজীবনেও ছড়িয়ে পড়েছে এই একটি বাক্য। কী করে, কার মুখ থেকে এই কথাটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা বলার নিশ্চয়ই দরকার নেই। বরং অন্য একটি প্রসঙ্গে আসা যাক। এখানেও প্রসঙ্গটি সেই ‘প্রশ্ন’ নামক শব্দে গিয়ে ঠেকেছে। তবে এটি ‘নেশন ওয়ান্টস’-এর বিষয় নয়। এখানে শিরোনামটি হল ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ (India : The Modi Question)। এই মুহূর্তে ভারতের সংবাদমাধ্যম ও রাজনীতিতে এই প্রসঙ্গটি অত্যন্ত প্রাসঙ্গিক। যার অবতারণা করেছে বিবিসি।

জনপ্রিয় আন্তর্জাতিক মিডিয়া বিবিসি সম্প্রতি নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছে। যার নাম India : The Modi Question। মূলত মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া, এবং দুই রাজত্বেরই বিভিন্ন ঘটনা সেখানে উঠে এসেছে। রিচার্ড কুকসন এবং মাইক র্যা ডফোর্ডের প্রযোজনায় এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে। এটি নিয়েই আপাতত জলঘোলা চরমে। কারণ, বিবিসির এই বিশেষ তথ্যচিত্র নিয়েই প্রতিবাদে মুখর হয়েছে বিজেপি এবং কেন্দ্র সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গুজরাত দাঙ্গার লজ্জার অতীত ভুলিয়ে দিতেই ছাড়া পেল ধর্ষকরা? প্রশ্নে দু'ভাগ দেশ

বিলকিস বানোকে ধর্ষণই নয়, তাঁর দুই বছরের শিশুকন্যা-সহ পরিবারের ১৪ জনকে সেদিন খুন করেছিল হিন্দু গুন্ডারা। এই নৃশংস হত্যায় কীভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তির সিদ্ধান্ত নিল গুজরাত সরকার, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই ডকুমেন্টারিকে ‘প্ররোচনামূলক’ বলে অভিহিত করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে অরিন্দম বাগচি জানিয়েছেন, এই তথ্যচিত্রটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। বিশেষ কোনও এজেন্ডা রয়েছে এর পিছনে। এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে ঔপনিবেশিক মনোভাবই বারবার ব্যক্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রক এই ব্যাপারটি নিয়ে বেশি কিছু বলতে চান না। খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও বিবিসির এই তথ্যচিত্রের বিরোধিতা করেছেন। যদিও এটি ভারতে এখনও মুক্তি পায়নি। অন্যদিকে বিবিসিরও পাল্টা দাবি, অত্যন্ত পড়াশোনা করে, গবেষণা করে এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। সম্পাদনার কাজও খুব নিষ্ঠার সঙ্গে করা হয়েছে। ভারত সরকারকে আগেই বলা হয়েছিল, এই তথ্যচিত্র দেখে মন্তব্য করার জন্য। তখন তো তারা কিছু বলেনি!

যেটা নিয়ে এত বিতর্ক, সেই India : The Modi Question-এ আদতে কী দেখানো হয়েছে? সেখানে উঠে এসেছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ের কথা। উঠে এসেছে ২০০২ সালের ভয়াবহ গুজরাত দাঙ্গার কথা। যেখানে অজস্র সংখ্যালঘু মুসলিম মারা গিয়েছিলেন। পাশাপাশি সেই সময় থেকে আজ অবধি যে ধর্মীয় দ্বন্দ্ব দেখা যাচ্ছে ভারতে, সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে। সংখ্যাগুরু হিন্দুদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের সংঘর্ষ, তাদের মধ্যের অসহিষ্ণুতা, ক্লেশ, দ্বন্দ্ব – সেটাও দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪ থেকে বর্তমান সময় অবধি প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন নীতির কথাও উঠে এসেছে। সামনে এসেছে কাশ্মীরের ৩৭০ ধারা রদ, এনআরসি, সিএএ প্রসঙ্গও। বিবিসির বক্তব্য, সবটাই করা হয়েছে অজস্র নথি, তথ্যের ওপর ভিত্তি করে। সেইসঙ্গে অজস্র মানুষের বক্তব্যও নেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"তুমি আমার সঙ্গে গিয়ে করবে টা কী,” কেন যশোদাবেনকে বিয়ের কথা স্বীকার করতে চাননি মোদি?

Narendra Modi Wife Jashodaben Modi: স্ত্রীকে নরেন্দ্র মোদি বলেছিলেন, "আমি সারা দেশ ঘুরব, যেখানে খুশি সেখানে যাব; তুমি আমার সঙ্গে গিয়ে করবে টা কী?”

এই সমস্ত ঘটনা তো সত্য। চোখের সামনে দেশজুড়ে ধর্মীয় দ্বন্দ্ব দেখা যাচ্ছে। গুজরাত দাঙ্গা তো গল্পকথা নয়! এনআরসি নিয়ে আজও সংঘাত চরমে। তাহলে আপত্তি কীসের সরকারের? ভয়? কীসের ভয়? ঔপনিবেশিকই বা বলা হচ্ছে কেন? কারণ, বিবিসির তথ্যচিত্রে বলা হয়েছে, ব্রিটিশ প্রশাসন গুজরাত দাঙ্গা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। তারা রিপোর্টও পেশ করেছিল। সেখানে নরেন্দ্র মোদিকে সরাসরি গুজরাত দাঙ্গার জন্য দায়ী করা হয়েছে। তাহলে কি আপত্তির জায়গা এখানে? যাই হয়ে যাক, নরেন্দ্র মোদিকে খারাপ দেখানো যাবে না?

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্কুলে যাননি কোনওদিন, তবু চিকিৎসা করতেন! মোদির প্রয়াত মা হীরাবেনের যে জীবন অজানাই

Heeraben Modi Passes Away: নরেন্দ্র মোদির মা নিজে কখনও স্কুলে যাননি, তবুও তিনি তাঁদের গ্রামের একজন ডাক্তার ছিলেন।

অনেকে আবার এও বলছেন, বিবিসির আরও একটা তথ্যচিত্র করা উচিত উইনস্টন চার্চিলকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তখনও ভারত স্বাধীন হয়নি। ১৯৪৩ সালে এই দেশ দেখেছিল মন্বন্তর। দেখেছিল অজস্র মানুষের মৃত্যু, শকুনে ছিঁড়ে খাচ্ছে সেসব দেহ, দরজায় দরজায় ‘ফ্যান দাও’ আবেদন। এই নৃশংস, ভয়াবহ দুর্ভিক্ষ যে মনুষ্যসৃষ্ট, সেটা একবাক্যে স্বীকার করে ইতিহাস। আর তার জন্য চার্চিলের দায় যে অনেকখানি সেটাও স্বীকার করেন ঐতিহাসিকরা। নেটিজেনদের একাংশের বক্তব্য, চার্চিল আর ‘৪৩-র দুর্ভিক্ষ নিয়ে একটা তথ্যচিত্র বানাক বিবিসি!

প্রশ্নটি সঙ্গত, তাতে সন্দেহ নেই। কিন্তু তাই বলে মোদির প্রসঙ্গ এড়িয়ে গেলে তো চলবে না! আসছে বছর ২০২৪-এ লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদির ইমেজে যাতে কোনও ‘কালি’ না পড়ে, তারই কি প্রচেষ্টা গেরুয়া শিবিরের? কেন্দ্র সরকারও কি সেই পথেই হাঁটছে? গুজরাত দাঙ্গাকে ‘আড়াল’ করা, উন্নয়ন ছেড়ে হিন্দু-মুসলিম দ্বন্দ্বকে সামনে আনা – এসব কি সত্যিই আজকাল অস্বীকার করা যায়? করা উচিত?

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।