ইডি-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন, কোন পথে এবার ঝাড়খণ্ডের রাজনীতি?

Hemant Soren: অবিজেপি রাজ্যগুলির গদি দখলে বিজেপির যে সব কৌশল নিয়ে থাকে, তা কারওরই অজানিত নয়। ঝাড়খণ্ডেও ক্ষেত্রেও তেমন কিছুই ঘটানো হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।

Sohini Das
৩ মিনিট
ইডি-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন, কোন পথে এবার ঝাড়খণ্ডের রাজনীতি?

এত কিছুর পরেও শেষরক্ষা হল না। অর্থ তছরুপ মামলায় শেষপর্যন্ত গ্রেফতার হলেনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এমন একটা আশঙ্কা ছিলই। দিল্লি ও ঝাড়খণ্ডের মধ্যে চরম টানাপড়েনও চলছিল হেমন্তকে নিয়ে। ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে আঁচ করেই বেপাত্তা হয়ে যান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেন। তবে সেই নাটকে শেষমেশ পর্দা পড়ল। বুধবার রাতেই হেমন্তকে গ্রেফতার করল ইডি। জেএএম সাংসদ মহুয়া মাজি এই খবরে সিলমোহর দিয়েছেন।

হেমন্ত গ্রেফতার হলে কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন, সে নিয়ে জল্পনা চলেছে দিনভর। শোনা যায়, হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনই হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তার জন্য জেএমএমের তরফে রাজ্যপালের কাছে আবেদনও জানানো হয়েছে। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। ইডি টিমের সঙ্গে গিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে এসেছেন হেমন্ত।

জমি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে বুধবার দুপুরেই তাঁর রাঁচীর বাড়িতে হানা দিয়েছিল ইডির তদন্তকারী দল। বিকেলে জানা যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে কেন্দ্রীয় সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় সংবিধানের ১৫ নম্বর তফসিলের অন্তর্গত তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন অনুযায়ী তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কোনও ব্যক্তির উপরে অবমাননা, অত্যাচার বা হিংসার ঘটনায় অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেফতার করা যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, জনজাতি জনগোষ্ঠীর নেতা হেমন্ত ইডির উপর চাপ বৃদ্ধি করতেই এই পদক্ষেপ করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুখ্যমন্ত্রী মিসিং! ফোন অফ, প্লেন বিমানবন্দরে, বিএমডব্লিউ বাজেয়াপ্ত! কোথায় গেলেন হেমন্ত সোরেন?

Jharkhand CM Hemant Soren : ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেছে, মুখ্যমন্ত্রী নিরাপদেই আছেন এবং তাঁদের সঙ্গে দিব্যি যোগাযোগও রয়েছে।

হেমন্তকে জমি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জি়জ্ঞাসাবাদের উদ্দেশ্যেই ইডির তদন্তকারী দল তাঁর রাঁচীর বাসভবনে গিয়েছে বলে কেন্দ্রীয় সংস্থাটির তরফে জানানো হয়েছে। ঘটনাচক্রে, নরেন্দ্র মোদী সরকারের আমলে, ২০১৮ সালে তফসিলি জাতি-উপজাতিদের বিরুদ্ধে অত্যাচার, শোষণ, বঞ্চনা রুখতে সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছিল। ওই সংশোধনী অনুযায়ী, এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে বিনা তদন্তে এফআইআর নিতে হবে। অভিযুক্তের আগাম জামিনেরও কোনও সংস্থানও নেই সেই আইনে।

বুধবার দুপুরে হেমন্তের বাড়িতে ইডির হাজির হওয়ার খবর পেয়েই জেএমএম সমর্থকেরা রাঁচীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঝাড়খণ্ডের মু্খ্যমন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে রাজভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথাও জানানো হয় জেএমএমের তরফে। বিশৃঙ্খলার আঁচ পেয়ে ঝাড়খণ্ডের সরকারের কাছ থেকে অতিরিক্ত নিরাপত্তার আর্জি জানায় ইডি। ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি সামলাতে তিন সদস্যের একটি প্রশাসনিক দল গঠন করা হয়েছে। সেই দলের নেতৃত্বে রয়েছেন ঝাড়খণ্ডের অর্থ দফতরের সচিব। রাঁচীর কাঁকে রোডে হেমন্তের বাড়ির চারপাশে জারি করা হয় ১৪৪ ধারাও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের 'এক্স-রে' চাইছে কংগ্রেস! নীতীশের ডিগবাজি নিয়ে কী বললেন রাহুল?

Nitish Kumar - Rahul Gandhi : রাহুল বলছেন, বিহারের রাজনীতির গোড়া আসলে এমনই দুর্বল। একটু চাপ প্রয়োগ করা হলেই নীতীশ কুমার ইউ-টার্ন নিয়ে ফেলেন।

ঝাড়খণ্ডের এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ফাল হয়ে বেরোতে পারে বিজেপি! এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তবে জেএমএম সূত্রের খবর, সেই পরিস্থিতি হতে পারে আন্দাজ করে আগে থেকেই নিজেদের সংখ্যায় জোর দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ইতিমধ্যেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা-ও স্থির হয়ে গিয়েছে। জেএএম সাংসদ মহুয়া মাজি জানিয়েছেন, তাঁদের কাছে যথেষ্ট সংখ্যা রয়েছে। ফলে ঝাড়খণ্ড হাত থেকে ফস্কানোর ঝুঁকি নেই। তবে তাঁরা যা-ই বলুক না কেন, মাথার উপর যে সংক্রান্তির মেঘ ঘনিয়েছে হেমন্তের গ্রেফতারিতে, তা অস্বীকার করার জায়গা নেই।

দুদিন আগেই পড়শি রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোল বদলে ফের বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে দুর্বল হয়েছে জোট 'ইন্ডিয়া'-র ভবিষ্যৎ। এবার ফের পড়ল আরও একটি উইকেট। অবিজেপি রাজ্যগুলির গদি দখলে বিজেপির যে সব কৌশল নিয়ে থাকে, তা কারওরই অজানিত নয়। ঝাড়খণ্ডেও ক্ষেত্রেও তেমন কিছুই ঘটানো হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। নীতীশের পাল্টির সঙ্গেও এর একটা সূত্র খুঁজে পেয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন, বিহারেও ঝাড়খণ্ডের মতো পরিস্থিতি হতে পারে আঁচ করেই রাতারাতি দল বদলেছেন নীতীশ কুমার। রাহুল থেকে শুরু করে কংগ্রেসের বহু নেতাই কিন্তু মেনে নিয়েছেন, নীতীশের উপরে অনেক রকম চাপ ছিল। হেমন্ত সোরেনের সঙ্গে সেই চাপের সাযুজ্য খুঁজতে চেয়েছেন সমালোচকদের অনেকেই।

শোনা গিয়েছে, ইডির হাত থেকে বাঁচতে নাকি ঝাড়খণ্ড থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন হেমন্ত। ইতিমধ্যেই দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে কংগ্রেস। মণিপুর থেকে শুরু করে অসম বাংলা ঘুরে বিহার হয়ে ফের বাংলায় এসেছেন রাহুল। নীতীশ কুমারের পাল্টি, সেই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিহারে ঢোকেন তিনি। বাংলায় দ্বিতীয় পর্বের যাত্রা শেষ করে এখান থেকে ঝাড়খণ্ড যাওয়ার কথা কংগ্রেস নেতার। এরই মধ্যে সেখানেও শুরু হয়ে গেল রাজনৈতিক অস্থিরতা। সামনেই ২০২৪ লোকসভা ভোট। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের রাজনীতি ঠিক কোন খাতে প্রবাহিত হয়, সেদিকেই চোখ গোটা দেশের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?