২৯২টিরও বেশি আসনে জিতছে জোট 'ইন্ডিয়া'! কীসের ভিত্তিতে বলছেন খাড়্গে?

INDIA Bloc Exit Poll: গত ১ জুন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিল জোট ইন্ডিয়া। যেখানে আমন্ত্রিত ছিল সবক'টি শরিক দলই। সেখানেই এই লোকসভা ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখায় খাড়্গেকে।

Sohini Das
২ মিনিট
২৯২টিরও বেশি আসনে জিতছে জোট 'ইন্ডিয়া'! কীসের ভিত্তিতে বলছেন খাড়্গে?

সাত দফার ভোট শেষ। মানুষ তাঁর রায় জানিয়ে দিয়েছেন। সেই রায়ঘোষণা আগামী ৪ জুন তথা মঙ্গলবার। গোড়া থেকেই গেরুয়া শিবির দাবি করে এসেছে, এবার চারশো পার করে এনডিএ জোট। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই বলছে চারশো না হলেও তিনশো আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের তৃতীয়বার ক্ষমতায় আসতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একযোগে বিজেপি বিরোধিতা করতে জোট বেধেছিল দেশের একগুচ্ছ অবিজেপি দল। যার মধ্যে অন্যতম ছিল কংগ্রেস। সাত দফা লোকসভা ভোটের পর কোথায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট? কী বলছেন সেই জোটের প্রধানমন্ত্রীর মুখ মল্লিকার্জুন খাড়্গে?

কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গেকেই সর্বসম্মত ভাবে প্রধানমন্ত্রীর মুখ করার কথা মেনে নিয়েছিল ইন্ডিয়া জোট। সেই মল্লিকার্জুন খড়্গে অবশ্য ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। শনিবার সাত দফা ভোট শেষ হওয়ার পরেই খাড়্গে বলছেন, ২৯৫-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে জোট ইন্ডিয়া। খাড়্গে জানান, তাঁদের ক্ষেত্রসমীক্ষা অনুযায়ী নয়, মানুষ তাঁদের জানিয়েছেন, এবার বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোটই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বাহুবলী পুরুষ নয়, সকলকে সঙ্গে নিয়ে থাকা নেতা চাই

PM Narendra Modi: গান্ধিবাবার অহিংসার বার্তায় যখন ভাসছিল আসমুদ্র হিমাচল, তখন ছোট্ট একটি ছেলের মনে হতো জাতির পিতা যেন বড় বেশি মেয়েলি।

১ জুন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিল জোট ইন্ডিয়া। যেখানে আমন্ত্রিত ছিল সবক'টি শরিক দলই। সেখানেই খাড়্গেকে এই লোকসভা ভোট নিয়ে আত্মবিশ্বাসী দেখায়। পাশাপাশি তিনি এ-ও জানান,দেশের নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই সময় চেয়েছে জোট ইন্ডিয়া। ভোট গণনার ধাপগুলি নিয়ে আলোচনার জন্য রবিবারই তাঁরা আলোচনায় বসতে চলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০১৪-র সেই বিষবৃক্ষই আজ স্বৈরাচারের মহীরুহ

Modi, PM Of India: মোদি দেশের অর্থনীতিকে আজ যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেখানে ১ শতাংশ অতি-ধনীর হাতে দেশের ৪৫ শতাংশ সম্পদ পুঞ্জীভূত হয়েছে। দেশের ২২ কোটি মানুষ এখনও চরম দারিদ্রসীমার নীচে।

ভোট পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য শনিবার বৈঠকে বসেছিল জোট ইন্ডিয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তাঁর দলের ক্রমী রাম গোপাল যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান, আপ নেতা সঞ্জয় সিংহ, রাঘব চড্ডা, আরজেডি প্রধান তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা— সকলেই উপস্থিত ছিলেন বৈঠকে। সিপিআইএমের তরফে সীতারাম ইয়েচুরি ও CPI(ML)-এর পক্ষ থেকে দীপঙ্কর ভট্টাচার্যও হাজির ছিলেন বৈঠকে। তবে যাননি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যা। রাজ্যের একাধিক কেন্দ্রে ভোট থাকায় আমন্ত্রণ এড়ান তিনি। একই সঙ্গে ওই দিনই ভোটাধিকার প্রয়োগ করার ছিল তাঁর। সে কারণেও দিল্লিতে গিয়ে ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আগেই। বৈঠকে ছিলেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। ডিএমকে-র তরফে অবশ্য বৈঠকে যোগ দেন টিআর বালু।

৪ তারিখের পরে ইন্ডিয়া জোটের কী কী পদক্ষেপ হতে চলেছে, সূত্রের খবর, সে নিয়ে আলোচনা হয় বৈঠকে। ওই দিনই ভাগ্য নির্ধারিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের মোট ৯০৪ জন প্রার্থীরা। খাড়্গে যা বলছেন, তা কি সত্যিই ঘটতে চলেছে। তবে কি ভুল বলছে দেশের অধিকাংশ এক্সিট পোল? সেই উত্তর মিলবে অবশ্য আগামী ৪ তারিখেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।