বাংলায় সন্দেশখালির জন্য কতটা আসন কমবে তৃণমূলের? প্রশান্ত কিশোর যা বলছেন

Prashant Kishore on Sandeshkhali : প্রধানমন্ত্রী ৩৭০ টি আসন জয়ের কথা বললেও বিজেপির একা এত আসন জেতার সম্ভাবনা শূন্য, বলছেন নির্বাচনী প্রকৌশলী পিকে।

inscript
২ মিনিট
বাংলায় সন্দেশখালির জন্য কতটা আসন কমবে তৃণমূলের? প্রশান্ত কিশোর যা বলছেন

মাস যত এগোচ্ছে, পারদ চড়ছে ততই। আবহাওয়ারও, রাজনীতিরও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মরণপণ লড়াই করতে চাইছে সমস্ত বিরোধী দলই। মরিয়া বিজেপিও। তবে, "মোদি নেহি তো কৌন" প্রশ্নের যেহেতু সেভাবে সদুত্তর মেলেনি আজও, তাই বিরোধীদের লোকসভা আসন জয়ের সম্ভাবনা কতখানি, শঙ্কা থেকেই যাচ্ছে। রাজনীতির ময়দানের প্রতি ইঞ্চি চেনেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক প্রকৌশলী বলছেন, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের উন্নতির কোনও আশা নেই। এই রাজ্যেও বিজেপির অবস্থা বেশ ভালোই। সন্দেশখালি তৃণমূলকে বিপাকে ফেলবেই, বলছেন প্রশান্ত।

একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে পিকে বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে অন্তত ১০০ আসন পেতেই হতো কংগ্রেসকে। কিন্তু ১০০ আসনও পার করতে পারবে না কংগ্রেস। এদিকে সংসদে নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ৩৭০ টি আসন পাবেই বিজেপি। এতটাই কি নিশ্চিত মোদির ভবিষ্যদ্বাণী? পিকে বলছেন, বিজেপি প্রতি নির্বাচনেই কিছু না কিছু আসনের লক্ষ্যমাত্রা রাখেই। এর আগের নির্বাচনে নরেন্দ্র মোদি বাংলার গ্রামে গ্রামে ঘুরে ২০০ টি আসন জেতার কথা বলেছিলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ দিল্লিতে ৪০ টা আসন জেতার কথা বলেছিলেন, অথচ পেয়েছিলেন ৮ টা। এতটা ফারাক কেন? প্রশান্ত কিশোর বলছেন, কোনও মানুষ বা কোনও সংবাদমাধ্যমেরই ক্ষমতা নেই প্রশ্ন করার। "কেউই অমিত শাহ বা নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করবেন না যে আপনারা আগে ৪০ টা বলেছিলেন পরে ৮ টা আসন পেলেন কেন”। অমিত শাহ একবার বলেছিলেন, এই আসনের লক্ষ্যমাত্রা বিজেপি নিজেদের কার্যকর্তাদের জন্য নির্ধারিত করা হয়। পিকে-র প্রশ্ন, তাহলে মোদি যে ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা রাখছেন, তা কি কার্যকর্তাদের জন্যই?

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ সালের লোকসভা ভোটের ফল কী, একবাক্যে যা জানালেন প্রশান্ত কিশোর

BJP Lok Sabha Polls 2024 : বিজেপিও ক্ষমতার জন্য যে কোনও দলকে একইভাবে ব্যবহার করতে জানে। বিজেপির এই চর্চা আরও গভীরে।

প্রশান্ত কিশোর বলছেন, যে কোনও নেতাই আসন জয়ের লক্ষ্যমাত্রা রাখতে পারেন। তার অর্থ এই নয় যে সেটাই ধ্রুব সত্য। হতেই পারে যে আসন ভাবা হয়েছিল জেতা যাবে তার চেয়ে কম আসনেই জয় মিলল। তাহলে স্বীকার করতে হবে বিজেপির হিসেবে সমস্যা হয়েছে। ২০১৪ সালের পর অন্তত ৮-৯ টা নির্বাচনে বিজেপির মুখোমুখি হয়েছিলেন পিকে। প্রশান্ত বলছেন, ২০১৫ সালের নির্বাচনে বিজেপি বলেছিল ২০০ আসন পাবে, পেয়েছিল মাত্র ৫৫। পঞ্জাবে অকালি-বিজেপি ধুয়ে মুছে যায়। এমন বহু উদাহরণই আছে। তাই বিজেপি নিজের ক্ষমতায় লোকসভায় ৩৭০ আসন পাবে এমন সম্ভাবনা খুবই কম। প্রধানমন্ত্রী ৩৭০ টি আসন জয়ের কথা বললেও বিজেপির একা এত আসন জেতার সম্ভাবনা শূন্য, বলছেন নির্বাচনী প্রকৌশলী পিকে।

পশ্চিমবঙ্গে তো ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। এবার কী হবে? সন্দেশখালি ইস্যু কি বিজেপিকে পালে হাওয়া দেবে? প্রশান্ত কিশোর এই রাজ্যে তৃণমূলের হয়ে নির্বাচনী কৌশলী হিসেবে কাজ করেছেন আগে। তাই রাজ্যের রাজনৈতিক ঘাত প্রতিঘাত তিনি জানেন, জানেন কোন অঞ্চলের কী সমীকরণ। প্রশান্ত কিশোর বলছেন, সন্দেশখালির ফল তৃণমূল ভুগবেই। তবে সন্দেশখালি ছাড়াও বিজেপির বাংলায় আরও অনেক জোরালো ক্ষেত্র আছে। দিল্লিতে বসে অনেকেরই মনে হয় বাংলায় বিজেপি শেষ, বাস্তব তা নয়। তৃণমূলের বিরুদ্ধে যে হারে বিজেপি প্রচার করতে সক্ষম হয়েছে তাতে তৃণমূল আরও সমস্যায় পড়বে ক্ষমতা ধরে রাখতে, বলছেন পিকে। বিধানসভার চেয়েও লোকসভায় বিজেপি বাংলায় ভালো ফল করবেই, ভালো সংখ্যায় আসন পাবে বিজেপি। প্রশান্তের হিসব অনুযায়ী, ২০১৯ সালের তুলনাতে বিহার, বাংলা, ওড়িশা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরলে- মোটামুটি এই ২২০ টা লোকসভা আসনে নিজেদের ভোট এবার বাড়াবেই বিজেপি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?