গাল দিয়ে ঢুকে খুলি দিয়ে বেরিয়েছিল রড! ১৮৪৮ সালের যে ঘটনা বদলে দেয় চিকিৎসা বিজ্ঞানকে...

Brain Damage: যে লোহার রডটি গেজের মাথার খুলি ফাটিয়ে বেরিয়ে এসেছিল তা প্রথমে তাঁর বাম গাল দিয়ে ঢুকে যায়।

inscript
২ মিনিট
গাল দিয়ে ঢুকে খুলি দিয়ে বেরিয়েছিল রড! ১৮৪৮ সালের যে ঘটনা বদলে দেয় চিকিৎসা বিজ্ঞানকে...

সাল ১৮৪৮। ১৩ সেপ্টেম্বর। দুর্ঘটনাজনিত এক বিস্ফোরণ ঘটল! রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছে তখন। রেলপথ নির্মাণের ফোরম্যান ফিনিয়াস পি. গেজ ছিটকে গিয়ে পড়লের বিস্ফোরণের জায়গা থেকে বেশ কয়েকফুট দূরে। বাকি বর্ণনা শুনলে শিরশির করে উঠবে গা-মাথা। যে অবস্থায় ফিনিয়াস গেজকে পাওয়া গেল তা চোখে দেখা যায় না। মাথার মধ্য দিয়ে ঠিকরে বেরিয়ে এসেছে একটি লোহার রড! কেউ আশাও করতে পারেনি যে তিনি বেঁচে যাবেন। অথচ তিনি বাঁচলেন, চিকিৎসা জগতের ইতিহাসে এক অন্যতম বিতর্কিত থেরাপির জন্ম দিয়ে বেঁচে উঠলেন তিনি।

যে লোহার রডটি গেজের মাথার খুলি ফাটিয়ে বেরিয়ে এসেছিল তা প্রথমে তাঁর বাম গাল দিয়ে ঢুকে যায়, তারপরে মস্তিষ্কের মধ্য দিয়ে গিয়ে সোজা মাথার খুলির উপরের অংশ দিয়ে বেরিয়ে যায়। বিস্ফোরণটি যেখানে হয়েছিল সেখান থেকে কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়েছিলেন গেজ। রক্তে ভেসে যাচ্ছেন, খুলি চৌচির! একটা লোহার রড ব্যবহার করে একটি গর্তে বিস্ফোরক পাউডার ভরছিলেন গেজ। ওই লোহার রডের সঙ্গে একটি পাথরের আঘাত হতেই বিস্ফোরণটি ঘটে যায়। লোহার রড ছিটকে এসে তাঁর মুখ মাথা ভেদ করে দেয়। ১৩.২৫ পাউন্ডের লোহার রড, ১ মিটার লম্বা, ১.২৫ ইঞ্চি চওড়া৷ এই ভয়াবহ দুর্ঘটনা আর ততোধিক ভয়াবহ আঘাত সত্ত্বেও তিনি বেঁচে যান।

মজার ব্যাপার হচ্ছে, ওই মুহূর্তে যখন গেজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডক্টর জন হার্লোকে দেখে গেজ প্রথম বলেন, "নিন, ভালো ব্যবসার সুযোগ পেলেন।" গেজের বেঁচে থাকা যেমন অস্বাভাবিক ছিল, ততটাই অস্বাভাবিক ছিল সেরে ওঠার সময়ে গেজের মধ্যে ঘটা পরিবর্তনগুলি। এই ভয়াবহ আঘাতের পরে, গেজের সহকর্মী এবং বন্ধুরা তাঁর ব্যক্তিত্ব এবং আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেন। এই ঘটনাটি মন এবং মস্তিষ্কের মধ্যেকার এমন সম্পর্কের উপর আলোকপাত করে যা আগে কখনও সেভাবে ভাবাই হয়নি। ১৯৯৮ সালের একটি নিবন্ধে নিউরোসায়েন্টিস্ট কাইরান ও'ড্রিসকল এবং জন পল লিচ সেই ঘটনাগুলি বা পরিবর্তনগুলির ব্যাখ্যা করেন যার ফলে বোঝা যায় দুর্ঘটনার পরে গেজ আর সেই গেজ ছিলেন না।

রডটি গেজের মস্তিষ্কের মধ্য দিয়ে এভাবেই ঢুকে যায়।

গেজের সহকর্মীরা বলতেন, সবচেয়ে দক্ষ এবং সক্ষম ফোরম্যান ছিলেন গেজ। তবে মনের পরিবর্তন ঘটার পর সহকর্মীরা আর সেই মানুষটিকে চিনতেই পারেন না যেন! আগের মতো সেই চনমনে লোক নন, আগের মতো সেই দক্ষতা নেই, অস্বাভাবিক আচরণ, মাঝে মাঝে চরম অশ্লীল হয়ে যাওয়া, সঙ্গীদের প্রতি সামান্য শ্রদ্ধাও নেই, সংযম নেই, অধৈর্য একজন মানুষ! যেন শিশুর মতো বুদ্ধিবৃত্তিক আচরণ, অন্যদিকে পশুর মতো শক্তিশালী আবেগ! গেজের মন আমূল পরিবর্তিত হয়ে যায় এই দুর্ঘটনার পরে।

বিজ্ঞানীরা দেখেন, ফ্রন্টাল লোবে গেজের অরবিফ্রন্টাল কর্টেক্সের ক্ষতি হয়েছে। এই আঘাতটিই পরবর্তীতে ফ্রন্টাল লোবোটমি নামে পরিচিত একটি অত্যন্ত বিতর্কিত পদ্ধতির জন্ম দেয়। ১৯০০-এর দশকের মাঝামাঝি হাজার হাজার লোবোটমি করা হতে থাকে। মস্তিষ্কে সরাসরি অ্যালকোহল ইনজেক্ট করা থেকে শুরু করে চোখের সকেটে বরফের দেওয়া পর্যন্ত অজস্র কৌশল ব্যবহার করা হয়। মানসিক অসুস্থতার লক্ষণগুলির চিকিত্সার লক্ষ্যে, বা রোগীদের পরিচালনা সহজ করার লক্ষ্যে এই পদ্ধতিটি ব্যবহৃত হয় যাতে মস্তিষ্কের সামনের লোবের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই কোনকালে মস্তিষ্কের মধ্য দিয়ে একটি লোহার রড ঢুকে যাওয়ার মতো ঘটনা থেকেই স্নায়ুর চিকিৎসায় একটি সম্পূর্ণ নতুন শাখার জন্ম হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।