ভারতের থেকে বেশি সুখে আছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও! সামনে এল যে চাঞ্চল্যকর তথ্য

World's happiest countries 2024: গত কয়েক বছর দুয়েক ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেরবার ইউক্রেন। এই পরিস্থিতিতে যে কোনও দেশের মানুষ সুখে থাকতে পারে না, সেটাই স্বাভাবিক। তবে আশ্চর্যের কথা যেটা, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও অসুখী দেশ ভারতবর্ষ।

Sohini Das
৩ মিনিট
ভারতের থেকে বেশি সুখে আছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও! সামনে এল যে চাঞ্চল্যকর তথ্য

অর্থনৈতিক পরিকাঠামো তলানিতে। বাড়ছে গ্রামীণ এলাকায় দারিদ্রও। তার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বেড়েছে অপরাধ। মান কমছে শিক্ষার। এদিকে চড়চড়িয়ে বাড়ছে জনসংখ্যা। আর্থিক, সামাজিক অবক্ষয়ের দিক থেকেও ভারত কোণঠাসাই, এবার সুখী দেশের তালিকা থেকেও প্রায় বেরিয়ে যেতে বসেছে ১৪৩ কোটির এই দেশ। সম্প্রতি সামনে এসেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স ২০২৪। সেই সূচকে ভারত একশোর মধ্যেও আসতে পারেনি।

২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। ২০১২ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে এই দিনটিকে সুখ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া। প্রতিবছরই এই সময়টায় প্রকাশ করা হয় বিশ্বের সুখী দেশগুলির তালিকা। ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে ২০২৪ সালের সেই রিপোর্ট। আর প্রতিবছরের মধ্যেই সেই তালিকায় উপরের দিকের স্থান দখলে রেখেছে নর্ডিক দেশগুলিই। এ বছরও শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। তালিকায় উপর দিকে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনের মতো দেশগুলি।

খেয়াল করলে দেখবেন, শীর্ষ তালিকায় থাকা বেশিরভাগ দেশেরই জনসংখ্যা বেশ কম। ফিনল্যান্ডে বসবাস করেন ৫৫ লক্ষ মানুষ। ডেনমার্কের জনসংখ্যা ৫৯ হাজারের আশেপাশে। আইসল্যান্ডে বসবাস করেন মাত্র ৩ লক্ষ মানুষ। সুইডেনে বাস ১ কোটি মানুষের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, আসলে কি তবে জনসংখ্যাই একটি দেশের সুখের পক্ষে বাধা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ভয়াবহ মিসাইল-ড্রোন হামলা ইউক্রেনে! বর্ষশেষে কেন ফের যুদ্ধের পথে রাশিয়া?

Russia-Ukraine war: ২০২৩ সাল প্রায় শেষের পথে। এর মধ্যেই ফের ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালালো রাশিয়া। শুক্রবার একসঙ্গে প্রায় ১১০টি মিসাইল হামলা চালানো হয়েছে ইউক্রেনের একাধিক শহরে।

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ইজরায়েল। ঠিকই শুনেছেন। প্যালেস্টাইনে প্রায় ৩২ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে যে দেশের সরকার, সেই দেশ কিন্তু সুখীর তালিকায় রয়েছে শীর্ষেই। ইজরায়েলের জনসংখ্যা ৯২ লক্ষের কাছাকাছি। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের শত্রুদমনে যতই নির্দয়, নিষ্ঠুর হোক না কেন, তাঁর জমানায় দেশের মানুষ যে দিব্যি যে সুখে আছেন, তার প্রমাণ মিলেছে ওই রিপোর্টেই।

এদিকে সুখতালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। তালিবান শাসনে নাজেহাল আফগানিস্থানে জনসংখ্যা পাঁচ কোটির আশেপাশে। তালিকায় ১৪৩ নম্বর স্থানে কোনও রকমে টিকে রয়েছে দেশটি। পাকিস্তানের অবস্থাও তথৈবচ। তারা ওই সুখতালিকায় রয়েছে ১০৮ নম্বরে। গত বছর দুয়েক ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি ইউক্রেনের। এই পরিস্থিতিতে যে কোনও দেশের মানুষ সুখে থাকতে পারে না, সেটাই স্বাভাবিক। তবে আশ্চর্যের কথা যেটা, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও অসুখী দেশ ভারতবর্ষ। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স তো তেমনটাই বলছে। চলতি বছরের রিপোর্টে ভারত রয়েছে ১২৬ নম্বর স্থানে। ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মন ভালো নেই দীর্ঘকাল? রোজের জীবনে ছোট ৮ টি বদলেই পাবেন সুখের হদিশ

Overcome Depression Tips: শুধুমাত্র জীবনধারা বদলালেই যে ডিপ্রেশন বাড়ার ঝুঁকি কমে যাবে এমন না

এদিকে আমেরিকার ফলাফল গত বছরের তুলনায় খারাপ হলেও মোটামুটি সুখেই আছে বাইডেনের দেশের মানুষ। গত বছর তারা ছিল ওই তালিকায় ১৬তম স্থানে। এ বছর তারা নেমে এসেছে ২৩-এ। এদিকে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে নিয়ে কানাডায় দ্বিমত থাকলেও সে দেশের মানুষও কিন্তু বেশ সুখী। তারা তালিকায় রয়েছে ১৫ নম্বরে। ব্রিটেন ২০-তে, জার্মানি ২৪-এ এবং ফ্রান্স এ বছর তালিকায় সাতাশে নেমে এসেছে। মধ্য প্রাচ্যের দেশগুলোও কিন্তু মন্দ রেজাল্ট করেনি। সংযুক্ত আরব আমিরশাহী রয়ে বাইশে এবং সৌদি আরব জায়গা করে নিয়েছে ২৮-এ। এশিয়ার দেশগুলির মধ্যে সিঙ্গাপুর তিরিশ নম্বরে রয়েছে। ৫০-এ রয়েছে জাপান এবং তার পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া।

ভারত তো বটেই, আমেরিকার সঙ্গে নিত্য সংঘাতে জড়িয়ে থাকা চিনও কিন্তু রয়েছে তালিকার মাঝামাঝি জায়গায়। তারা জায়গা পেয়েছে ৬০তম স্থানে। ৯৩-তে রয়েছে নেপাল। সবচেয়ে অসুখী দেশগুলির তালিকায় আফগানিস্তানের ধারেকাছেই রয়েছে কঙ্গো, সিয়েরা লিওন, লেসোথো এবং লেবানন।

ওই সমীক্ষায় দেখা গিয়েছে, যেখানে বয়স্কের হার বেশি, সেখানেই সুখের নিরিখে কম নম্বর পেয়েছে সেই দেশ। যুব সম্প্রদায় কতটা সুখী, তার বিচার করতে গিয়ে দেখা গিয়েছে, সেখানে শীর্ষে রয়েছে লিথুয়ানিয়া, ইজরায়েল, সার্বিয়া, আইসল্যান্ড ও ডেনমার্ক। শিক্ষা, চাকুরির হার এ সবের উপরেও বেশ খানিকটা নির্ভরশীল এই সুখের মাপকাঠি। মাথাপিছু জিডিপি, স্বাস্থ্যকর জীবন, নিজস্ব জীবন পছন্দ করার স্বাধীনতা, দুর্নীতি-র মতো অনেক কিছুই মাপকাঠি হিসেবে কাজ করে এই পরীক্ষায়। আর সেখানেই ধাক্কা খেয়েছে ভারত। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় সব জায়গাতেই কিন্তু পুরুষদের তুলনায় বেশি অসুখী মেয়েরা। পাশাপাশি দেশের জনসংখ্যাও সম্ভবত বড় একটা বিষয় সুখের হিসেবে। অন্তত তালিকায় শীর্ষে থাকা দেশগুলির জনসংখ্যা দেখলে তাই মনে হয়।

একের পর এক সরকারি ক্ষেত্রের বেসরকারিকরণ, শিক্ষায় দুর্নীতি, চাকরিবাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা, জাতপাত নিয়ে গন্ডোগোল, এই এত এত সমস্যা নিয়ে যে ভারত সুখী দেশের তালিকায় উঠে আসতে পারবে না, তা তো জানা কথাই। তবে এই রিপোর্টে কি আদৌ নড়েচড়ে বসবে সরকার। দেশের মানুষের অ-সুখ নিয়ে কি আদৌ মাথা ঘামাবে তারা। লোকসভা ভোটের যখন আর দেরিমাত্র নেই, সেই সময় সেই সম্ভাবনা নিয়ে সংশয় জাগে বৈকি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।