সুধীর থেকে অর্ণব- একবারে বাদ ১৪ জন! কেন গোদি মিডিয়াকে বয়কটের সিদ্ধান্ত জোট ইন্ডিয়া-র?

INDIA Alliance: জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজেপির দিকে ঝুঁকে থাকা ধামাধারী সংবাদমাধ্য়মগুলির কোনও শো-তেই কোনও প্রতিনিধি পাঠানো হবে না। সেইসব চ্যানেলের বিশেষ বিশেষ উপস্থাপকদের নিয়েই আপত্তি জোট ইন্ডিয়ার।

Sohini Das
৩ মিনিট
সুধীর থেকে অর্ণব- একবারে বাদ ১৪ জন! কেন গোদি মিডিয়াকে বয়কটের সিদ্ধান্ত জোট ইন্ডিয়া-র?

যে দেশ গৌরী লঙ্কেশের মতো নিরপেক্ষ, নির্ভিক সাংবাদিকের জন্ম দিয়েছে, সেই দেশেই রাজনৈতিক দলতন্ত্রের ধামাধারী সাংবাদিকতার চর্চা যেভাবে দিনে দিনে শাখায় প্রশাখায় বাড়ছে, তা উদ্বেগের তো বটেই। সাম্প্রতিক কালের বেশ কয়েকটি ঘটনায় ফের উঠে এসেছে সংবাদমাধ্যমের সেই দৈন্যদশা। সে নিয়ে হইচই পড়ে গিয়েছে দেশ জুড়ে। আর এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও তাঁর উপস্থাপককে বয়কটের ডাক দিল বিরোধী জোট ইন্ডিয়া। সাফ জানিয়ে দিল, লাল দাগ সেই সব সংবাদমাধ্যম ও উপস্থাপকদের কোনও শো-তেই অংশ নেবেন না জোট ইন্ডিয়ার কোনও প্রতিনিধি।

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? দেখা যাচ্ছে, বর্তমান ভারতে নিরপেক্ষ সাংবাদিকতার জায়গা ত্রমশ কমছে। এ অভিযোগ আজকের নয়। তবে আজকাল যেভাবে সংবাদমাধ্যমগুলি প্রকাশ্যে দলদাস হয়ে যাচ্ছে, বিশেষ কোনও দলের পক্ষে খোলামখুচি প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা প্রচার করছে, তা নিন্দনীয় বলেই মনে করছে জোট ইন্ডিয়া। সম্প্রতি একটি বেসরকারি হিন্দি সংবাদমাধ্যমের সংবাদপাঠক সুধীর চৌধুরীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। যার জেরে সুধীরের বিরুদ্ধে কর্ণাটকে দায়ের হয়েছে এফআইআরও। তা-ও আবার জামিন অযোগ্য ধারায়।

নিজের সঞ্চালিত শো-তে কর্ণাটক সরকারের বাণিজ্যিক যানবাহন ভর্তুকি প্রকল্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে সুধীর চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি তিনি তাঁর একটি শো-তে জানান, কর্ণাটক সরকারের সংখ্যালঘু উন্নয়ন নিগমের ‘স্বাবলম্বি সারথি’ প্রকল্পটিতে হিন্দুদের আবেদন জানাতে দেওয়া হয় না। এই স্কিমে রাজ্যের দরিদ্র হিন্দুদের প্রতি অবিচার করা হচ্ছে। আর সেই নিয়েই শুরু হয় গোলমাল। ব্যপারটি নিয়ে হইচই শুরু হতেই সুধীরের বিরুদ্ধে অভিযোগ জানায় কর্ণাটক সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশনের এক কর্মকর্তা। যার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সুধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে বেঙ্গালুরুর শেশাদ্রিপুরম থানা । শুধু সুধীরই নয়, সম্প্রীতি বিঘ্নিত হয় এমন প্রোপাগান্ডা করার অভিযোগে টিভি চ্যানেলটির চিফ এডিটর ও সংগঠকেরও নামেও দায়ের হয়েছে এফআইআর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোদি মিডিয়ার সুধীর ভাই আর তাঁর সাংবাদিকতা

Journalist Sudhir Chaudhury: বিজেপি ঘনিষ্ঠ মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্ণাটক পুলিশ।

এনডিএ সরকারের সমর্থক সংবাদমাধ্যমগুলিকে ইতিমধ্যেই 'গোদি মিডিয়া' বলে দেগে দিয়েছেন নিন্দুকেরা। আর সেই ধামাধরার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে সুধীর ও তাঁর চ্যানেল 'আজতক'-এর বিরুদ্ধে। এ নিয়ে বারবার তোপ দেগেছে প্রতিপক্ষ চ্যানেলগুলি। তবে তাতে পক্ষপাতদুষ্ট খবর করার প্রবণতা বিন্দুমাত্র কমেনি এই ধরনের সংবাদমাধ্যম ও তার কর্মীদের। বরং বিজেপি সরকার ও তাদের হিন্দুত্ববাদী ভাবধারার ধামা ধরতেই ব্যস্ত তারা।

এদিকে, দেশে ক্রমে জোরালো হচ্ছে মোদিবিরোধী স্বর। ইতিমধ্যেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে দেশের বিরোধী দলগুলি। দেশের ছোট-বড়, বেশির ভাগ বিরোধী শক্তিই জোট বেঁধেছে একসঙ্গে। গত বুধবার সেই বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক। এনসিপি প্রধান শরদ পাওয়ারের বৈঠকে বসেছিল সভা। আর সেই সভাতেই স্থির হয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে বয়কটের কথা। বৈঠকের পরে একটি প্রেস বিবৃতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজেপির দিকে ঝুঁকে থাকা ধামাধারী সংবাদমাধ্য়মগুলির কোনও শো-তে জোট ইন্ডিয়া-র কোনও প্রতিনিধি পাঠানো হবে না। সেইসব চ্যানেলের বিশেষ বিশেষ উপস্থাপকদের নিয়েই আপত্তি জোট ইন্ডিয়ার। ইতিমধ্যে এই মর্মে একটি তালিকাও প্রকাশ করেছে তারা।

কোন কোন সংবাদপাঠক বা উপস্থাপক রয়েছেন সেই তালিকায়? রয়েছেন-

  • আপনার জন্য আরও কিছু লেখা
এনডিএ বনাম ইন্ডিয়া, দেশের নামে বিজেপির আসন টলাতে পারবে কি বিরোধী মহাজোট?

NDA VS INDIA: ২০২৪ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ব্রহ্মাস্ত্র 'ইন্ডিয়া'। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স, যেখানে এক ছাদের তলায় এসেছে অন্তত ২৬টি বিজেপি বিরোধী দল।

  • অদিতি ত্যাগি

  • আমন চোপড়া

  • অমিশ দেবগন

  • আনন্দ নরসিংহ

  • অর্ণব গোস্বামী

  • অশোক শ্রীবাস্তব

  • চিত্রা ত্রিপাঠী

  • গৌরব সাওয়ান্ত

  • নভিকা কুমাক

  • প্রাচী পরাশর

  • রুবিকা লিয়াকত

  • শিব আরুর

  • সুধীর চৌধুরী

  • সুশান্ত সিনহা

এই চোদ্দ জন উপস্থাপকের কোনও শো-তেই উপস্থিত থাকবেন না ইন্ডিয়ার কোনও প্রতিনিধি। এমনই সিদ্ধান্ত হয়েছে বুধবার জোট ইন্ডিয়া-র বৈঠকে।

সামনেই লোকসভা ভোট। প্রশ্ন উঠেছে, তার আগে জোট ইন্ডিয়ার এই সিদ্ধান্ত কি কিছুটা হলেও বিরোধী জোটের প্রচারের মুখে বাধা হয়ে দাঁড়াবে না? তবে আপাতত সে বিষয়টি নিয়ে ভাবতে চাইছে না বিরোধী জোট। বরং যে ভাবে হিন্দুত্ববাদী ও বিজেপিমুখী খবর করে দেশের সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা করছে কয়েকটি ধামাধারী সংবাদমাধ্যম, তা নিন্দনীয় বলেই মনে করছে জোট ইন্ডিয়া। এর আগেও ২০১৯ সালে কংগ্রেস এমনই পদক্ষেপ করেছিল বেশ কয়েকটি পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে। প্রায় এক মাসের জন্য বেশ কয়েকটি টেলিভিশন শো বয়কটের সিদ্ধান্ত নেয় দল। কর্মীদের দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তাঁরা সেই সব চ্য়ানেলের শো-তে অংশ না নেয়।

ক্রমে দেশ জুড়ে ছড়াচ্ছে বিজেপি বিরোধী হাওয়া। আর সেই জোয়ারে আপাতত দেশের সব চেয়ে বড় আশা জোট ইন্ডিয়াই। সুধীর চৌধুরীকে নিয়ে যেভাবে বিতর্ক উস্কে উঠেছে সাম্প্রতিক সময়ে, সেই প্রেক্ষিতে জোট ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনেকেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।