বন্ধ বিদ্যুৎ, জল, নির্বিচারে মরছে শিশুরা! প্যালেস্টাইনে ইজরায়েলের পাল্টা হামলার ফল কী?

Israel Palestine War : এর আগে যত হামলা হয়েছে, তাতে ইজরায়েলি সামরিক বাহিনী নিয়মিত একটি কৌশল ব্যবহার করত। একে ইজরায়েল বলে ‘রুফ নকিং’।

inscript
৩ মিনিট
বন্ধ বিদ্যুৎ, জল, নির্বিচারে মরছে শিশুরা! প্যালেস্টাইনে ইজরায়েলের পাল্টা হামলার ফল কী?

কোনওরকমে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে, ছোট করে লুকিয়ে আছেন মানুষ। লুকিয়ে আছেন বোমার থেকে, রকেটের থেকে। নাকে অন্য কোনও ঘ্রাণ নেই, কেবল রক্তের ভ্যাপসা উত্তাপ, আর বারুদের গন্ধ। সাধারণ মানুষের বাড়ি, যোগাযোগ পরিকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বোমা হামলা চলছে। গাজার সাধারণ মানুষরা কোনদিকে যাবেন! ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ক্রমাগত চলছে বোমা বর্ষণ। যে কোনও মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে নিজের বসতি, শেষ হয়ে যেতে পারেন নিজেরাই। নিজের জানালা দিয়ে বোমার ধোঁয়া দেখতে পাচ্ছেন বছর একুশের রামা আবু আমরা। গাজা শহরের দক্ষিণ অংশ থেকে টেলিফোনে কথা বলছেন তিনি, হঠাৎ কাছাকাছি বিস্ফোরণের তুমুল শব্দ। রামা আবু কেঁপে উঠছেন, কেঁপে উঠছেন তাঁর মতো অজস্র তরুণী, অজস্র শিশু, বৃদ্ধ। মৃত্যুর অপেক্ষা যেন।

অনবরত চারপাশে বোমা পড়ছে, কোথায় যে পড়ছে ঠাহরও করা যাচ্ছে না। কেবল ধোঁয়া দেখে আর বারুদের গন্ধ পেয়ে বুঝে নিতে হচ্ছে, প্রাণ গেল আরও খানিক মানুষের। টানা তিন দিন ধরে এই জীবনই কাটাচ্ছেন গাজার মানুষ। অনেকেই বুঝতে পারছেন না, আদৌ বাস্তবে এমন ঘটছে?

সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহরগুলিতে হামাসের সদস্যদের সঙ্গে লড়াই করার সময় ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা করে। শনিবার হামাস জঙ্গিদের নজিরবিহীন আগ্রাসনের পর বিমান হামলা চালানো হয়। হামাসের আক্রমণে প্রাণ যায় ৮০০-রও বেশি সাধারণ ইজরায়েলি নাগরিকের। অন্তত ১০০ জন মানুষকে বন্দি করে রেখেছে হামাস। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজা উপত্যকায় পাল্টা ইজরায়েলি বিমান হামলায় শিশুসহ ৫৬০ জন নিহত হয়েছেন এবং আহত অন্তত ২,৯০০ জন। বিদ্যুত বন্ধ, খাবার আর জ্বালানিও ঢুকবে না গাজাতে। মানুষ জানে মরবে, ভাতেও মরবে, সেই পথেই এগোচ্ছে ইজরাউএল আর প্যালেস্টাইনের এই যুদ্ধ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নকল বাসিন্দা সাজিয়ে সীমান্তে হত্যার মহড়া! যে ভাবে তিলে তিলে ইজরায়েলে হামলার ছক কষে হামাস

Israel-Palestine conflict: অল্প সময়ের মধ্যে প্রচুর রকেট দিয়ে হামলা চালানো হলে একসঙ্গে এতগুলো লক্ষ্যবস্তুকে আটকাতে পারবে না আয়রন ডোম। সে কারণেই আঁটঘাট বেঁধেই ৫ হাজার রকেট নিয়ে হামলা চালানো হয় আকাশপথে।

ইজরায়েলের পরিকাঠামো মন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন ইতিমধ্যেই তিনি গাজায় জল সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গাজা স্ট্রিপ একফালি ভূখণ্ড যেখানে আনুমানিক ২.৩ মিলিয়ন মানুষ বাস করেন। এই এত মানুষের প্রায় অর্ধেকই শিশু। জল বন্ধ, খাবার বন্ধ, প্রাণ শেষ করার এর চেয়ে মর্মান্তিক উপায় আর কীই বা। গাজার আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠন মনে করছে ২ মিলিয়ন প্যালেস্টাইনবাসীকে যে 'শাস্তি' দেওয়া হচ্ছে তা নজিরবিহীন যুদ্ধাপরাধ। গত ১৬ বছর ধরে গাজার এই অঞ্চলটিতে জীবন বলে কিছুই নেই। নিরন্তর যুদ্ধ, নিরন্তর ইজরায়েলি বোমা হামলা। ইতিমধ্যেই সেখানে জীবনযাপনের প্রাথমিক কাঠামোই ভেঙে পড়েছে। তার উপর জ্বালানি, নির্মাণসামগ্রী, ওষুধ ও খাদ্যের সরবরাহ ব্যাপকভাবে কমানোর ফলে বাঁচার অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।

গাজার বাসিন্দাদের আশঙ্কা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ফলে বাইরের বিশ্বের সঙ্গে, তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতাও কমে যাবে যার ফলে গাজার মানুষ ঠিক কেমন আছেন, জানতেও পারবে না বাকি বিশ্ব, সাহায্যও করবে না বাকি বিশ্ব। এমনিতেই সেখানে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক নয়। কয়েক ঘণ্টার জন্য ইন্টারনেট কার্ড ব্যবহার করার সুযোগ মেলে, তাও আবার নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। বন্ধুবান্ধব এবং আত্মীয়রা কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কিনা খবর মিলছে না। কোনও বিদ্যুৎ নেই, ফলে ফোনে চার্জও নেই।

তুরস্কের এক সংবাদ সংস্থা জানাচ্ছে, গাজা উপত্যকার বিশাল অঞ্চলে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ ইজরায়েলি জেটগুলি প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানির একটি বাড়িতে হামলা চালিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পবিত্র দিনেই কেন খুন ইজরায়েলের সাধারণ মানুষ? কারা এই হামাস, কী-ই বা তাদের লক্ষ্য?

Hamas Israel Attack : হামাস এই দিনটিকে বেছে নিয়েছে কারণ এটি শুধু ইহুদি ধর্মের পবিত্র দিনই নয়, ১৯৭৩ সালের সংঘাতের ৫০ বছরও।

ইজরায়েল গাজার নাগরিকদের উত্তরের আশেপাশের এলাকাগুলি খালি করার নির্দেশ দিয়েছে। ইজরায়েলের দাবি, তাদের বাহিনী হামাসের কেন্দ্র এবং সদস্যদের নিশানায় রেখেছে। তবে মানবাধিকার গোষ্ঠী ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের আয়েদ আবু ইকতাইশ জানাচ্ছেন, গাজার আবাসিক ভবনগুলিকে লক্ষ্য করেই বোমা হামলা চালানো হচ্ছে। ইজরায়েলি সামরিক বাহিনী আবাসিক ভবনগুলিকেই লক্ষ্যবস্তু করছে। সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

এর আগে যত হামলা হয়েছে, তাতে ইজরায়েলি সামরিক বাহিনী নিয়মিত একটি কৌশল ব্যবহার করত। একে ইজরায়েল বলে ‘রুফ নকিং’। এই রুফ নকিং পদ্ধতিতে একটি বাড়ি ধ্বংস হওয়ার আগে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা হিসাবে ছোট বোমা ফাটানো হতো। কিন্তু এবার গাজা উপত্যকা জুড়ে কোনও সতর্কতা বা বার্তা ছাড়াই বোমা ফেলা হয়েছে বাড়িগুলিতে। জাতিসংঘ এর আগে জানিয়েছিল গাজায় কমপক্ষে ১২৩,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বলা বাহুল্য, আগামী দিনে এই সংখ্যাটি দ্রুত বৃদ্ধি পাবে।

প্যালেস্টাইন আর ইজরায়েলের এই লড়াই নতুন কিছু নয়। নতুন নয় ওই এলাকার মানুষদের জীবন ভেস্তে যাওয়াও। হামাস ১৯৭৩ সালের বদলা নিয়েছে, ইজরায়েল পাল্টা আক্রমণ করেছে। দুই এলাকার মানুষ কি মরে যেতে চেয়েছিলেন আসলে? চেয়েছিলেন ধর্ষিত হতে, ধর্ষণের ভিডিও হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে চেয়েছিলেন? শিশুরা বোমার গন্ধ শুঁকে বড় হতে চেয়েছিল? জমি দখলের লড়াইয়ে জমির বাসিন্দারা মরেছেন, আর মাথারা? প্রশ্ন সহজ। উত্তর খোঁজার কাজ প্রকৃত সংবেদনশীল মনের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।