ঘুমের মধ্যেই তাবুতে নিথর ৪০ প্রাণ! কেন গাজার ‘নিরাপদ অঞ্চলে’ই বারবার হামলা ইজরায়েলের?

Israel-Palestine conflict: গাজার উপর সাম্প্রতিক এই হামলাকে জঘন্যতম গণহত্যাগুলির মধ্যে একটি বলে চিহ্নিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের এক মুখপাত্র।

Sohini Das
৪ মিনিট
ঘুমের মধ্যেই তাবুতে নিথর ৪০ প্রাণ! কেন গাজার ‘নিরাপদ অঞ্চলে’ই বারবার হামলা ইজরায়েলের?

মানবতার কথা মাথায় রেখে পোলিও টিকাকরণ কর্মসূচীর জন্য গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইজরায়েল। তবে সেই ক্ষণিকের শান্তিও খুব একটা শান্তিদায়ক হল না যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য। সেই পর্ব মিটতে না মিটতে ফের রণংদেহী মূর্তি ইজরায়েলি সেনার। আবার গাজার নিরাপদ অঞ্চলে হামলা চালাল ইজরায়েলি সেনা। মঙ্গলবার ভোরের ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিরাপরাধ ফিলিস্তিনির মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৬০।

গত বছরের অক্টোবর মাসে গাজার বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছিল ইজরায়েল। একটা বছর ঘুরে আরও এক অক্টোবর আসতে যায়। যুদ্ধ শেষ হয়নি গাজায়। একের পর এক হামলা, ক্ষতয় কার্যত গাজা শহর এখন শ্মশান। শহর জুড়ে যেদিকে তাকানো যায়, শুধু অস্থায়ী শিবির। যেখানে কোনও মতে মাথাটুকু গুঁজেছেন অসংখ্য বাসিন্দারা।

ইতিমধ্যেই গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছুঁয়ে ফেলেছে। জখম প্রায় ১ লক্ষের কাছাকাছি। সেখানকার স্কুল, হাসপাতাল, ধর্মস্থান, কোনও কিছুই আস্ত রাখেনি নেতানিয়াহু সেনা। হামাস জঙ্গি বধের নাম করে করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে তারা। এখন নিশানা করা হচ্ছে গাজায় সেইসব নিরাপদ জায়গাগুলিকে, যাকে একদিন নিরাপদ হিসেবে চিহ্নিত করেছিল ইজরায়েলি সেনাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ হামলায় নিহত অন্তত ১৬, গাজার পর কেন ইজরায়েলের নিশানায় এবার সিরিয়া?

Israel Attack in Syria: ভয়ঙ্কর যুদ্ধের ক্ষত সামলে এখনও পুরোপুরি সুস্থ হয়নি সিরিয়া। তার মধ্যেই সিরিয়ার হামা প্রদেশে নামল ভয়াবহ আঘাত।

সাম্প্রতিক হামলাটি ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি ছাউনিতে। যেখানে ছিল অন্তত পক্ষে ২০টি তাবু। যেখানে আশ্রয় নিয়েছিল অজস্র বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স বাহিনীর তরফে জানানো হয়েছে, ইদানীং এমন জায়গাগুলিতেই আঘাত হানছে ইজরায়েলি সেনা, যেসব জায়গায় এর আগে সাধারণ নাগরিকেদের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল তারা।

ইজরায়েলি বাহিনীর তরফে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হামাসের একটি কম্যান্ড সেন্টারকে নিশানা করেই এই সাম্প্রতিক হামলাটি চালানো হয়। যে দাবি কার্যত উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি সংগঠন হামাস। খান ইউনিস এলাকা ও তার সংলগ্ন রাফাতে স্থলআক্রমণের সময় এই উপকূলীয় অঞ্চলটিতে 'নিরাপদ' হিসেহবে চিহ্নিত করেছিল ইজরায়েল। তার পর থেকেই এই আল মাওয়াসি এলাকায় বাড়তে থাকে তাবু। ফিলিস্তিনিরা ভিড় জমাতে থাকেন ওই জায়গাটিতেই। এবার সেখানেই নামল ভয়াবহ আঘাত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলি বোমা কেড়েছে সদ্যোজাত দুই সন্তান, স্ত্রী! শূন্যতা আগলে যুদ্ধবিধ্বস্ত গাজায় ‘একা’ যুবক

Gaza-Israel War: দুই সদ্যোজাত সন্তান ও স্ত্রীর দেহাংশ নিয়ে যখন শেষকৃত্য করতে পৌঁছলেন, জানাজা করার আগে ইমাম বললেন, "খোদা যেন তোমাদের জন্নতে গিয়ে মিলিয়ে দেন।" সত্যি কি ওঁদের সঙ্গে দেখা হবে আর কুমসানের?

মঙ্গলবার ইজরায়েলি হামলায় ওই এলাকায় প্রায় ৩০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। যাঁরা বেঁচে গিয়েছেন হামলায়, কিন্তু জখম হয়েছে মারাত্মক ভাবে, তাদের খুঁজতে নেমে উদ্ধারকারী দল সেই গর্ত খুঁজে পায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইজরায়েলি যুদ্ধবিমানগুলি যখন মাথার উপর দিয়ে ঘাই মারছিল, রীতিমতো আগুন জ্বলছিল সেগুলিতে তখন। ওই সব এলাকায় যে সব যেসব কবর ছিল, মঙ্গলবারের হামলায় সেইসব কবর থেকে হাড়গোড় বেরিয়ে এসেছে। এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়ার প্রভূত আশঙ্কা রয়েছে।

গাজার উপর সাম্প্রতিক এই হামলাকে জঘন্যতম গণহত্যাগুলির মধ্যে একটি বলে চিহ্নিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের এক মুখপাত্র। পরিস্থিতি এমনই যে অ্যাম্বুল্যান্স নিয়েও গাজার সিভিল ডিফেন্স দলগুলি মৃতদেহগুলি উদ্ধার করতে পারছে না। এই হামলার কড়া নিন্দা করেছে আমেরিকার ইসলামিক রিলেশন কাউন্সিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগে কাঠগড়ায় ইজরায়েল। তার পরেও পরিস্থিতি পাল্টায়নি। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের এখনও পশু হিসেবে বিবেচনা করে আসছে নেতানিয়াহু সেনা। যেন তারা প্রতি মুহূর্তে জবাইয়ের জন্য প্রস্তুত। জীবন-স্বাধীনতা এসব যেন বড় দূরতর দ্বীপ তাঁদের জন্য।

এদিকে ইজরায়েলের দাবি, সাম্প্রতিক এই হামলায় বেশ কয়েকজন হামাস জঙ্গি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা খান ইউনিসের এই হিউম্যানিটেরিয়ান এলাকায় গোপনে নিয়ন্ত্রণকেন্দ্র পরিচালনা করছিল। যদিও সেই দাবি অমূলক বলে জানানো হয়েছে হামাসের তরফে। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তারা নাকি হামলার আগে অসামরিক বাসিন্দাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য অতিরিক্ত সতর্কতা, আকাশপথে নজরদারি কিংবা সুনির্দিষ্ট অস্ত্রের ব্যবহার সুনিশ্চিত করেছিল। তবে তাতে যে খুব একটা কাজের কাজ হয়েছে, তা দক্ষিণ গাজার এই অঞ্চলকে দেখে কেউ বলবে না।

এক বছর হতে যায়, গাজায় শান্তি ফেরা তো দূরের, যুদ্ধ থেকে সরে আসার কোনও সিদ্ধান্তও নেয়নি ইজরায়েল। একই সঙ্গে সিরিয়াতেও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এদিকে গাজায় শান্তি ফেরানোর ব্যাপারে সম্প্রতি সৌদি আরবের সঙ্গে কথাবার্তা বলেছে ভারত। সোমবারই ভারত গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকে প্রতিনিধিত্ব করে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, বাহারাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। সেখানে এই সব উপসাগরীয় সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে ইজরায়েলে গাজার আগ্রাসনের কথাও। গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্তকে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর বলেন, গাজায় মানবিক আইনের নীতিগুলি বিবেচনা করে দেখার প্রয়োজন রয়েছে। যদিও ইজরায়েলে হামাসের ভয়ঙ্কর হামলার পর ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল ভারত। তবে তার পরে ইজরায়েলি আগ্রাসন দেখে ক্রমশ নিজেদের অবস্থান বদলায় নয়াদিল্লি। এ ব্যাপারে ভারতের বর্তমান অবস্থান নীতিগত ও সামঞ্জস্যপূর্ণ বলেই মন্তব্য করেন বিদেশমন্ত্রী। পাশাপাশি সন্ত্রাসবাদ ও অপহরণ করে বন্দি বানানোর ঘটনার নিন্দা করে জয়শঙ্কর এ-ও জানান, গাজায় অসংখ্য সাধারণ মানুষের ক্রমাগত মৃত্যুতে ভারত গভীর ভাবে ব্যথিত। যত তাড়াতাড়ি সম্ভব, গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভারত, জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এদিকে সিরিয়ায় একদিন আগে রক্তক্ষয়ী হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মেলে। তার পরে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছে ইরানও। ইজরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ। সব মিলিয়ে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাসের সঙ্গে ইজরায়েলের এই যুদ্ধে উলুখাগড়ার মতো মরছে গাজা, সিরিয়ার মানুষ। কমে থামবে এই মৃত্যুমিছিল? সেই উত্তর অধরা আজও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।