গাজাকে ঘিরে ফেলেছে ইজরায়েল সেনা? কী অপেক্ষা করছে বাসিন্দাদের জন্য?

Israel-Palestine conflict: গত কয়েকদিনে গাজার প্রধান শহরগুলিকে ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। সমস্ত রকমের যুদ্ধবিরতির ডাক অগ্রাহ্য করেছে তারা।

Sohini Das
২ মিনিট
গাজাকে ঘিরে ফেলেছে ইজরায়েল সেনা? কী অপেক্ষা করছে বাসিন্দাদের জন্য?

গাজা ভূখণ্ডকে একেবারে শেষ করে দিতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবকে যে তারা শুধু অগ্রাহ্য করেছে তাই নয়, তার পরেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু সরকার। গত কয়েকদিনে গাজার প্রধান শহরগুলিকে ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। সমস্ত রকমের যুদ্ধবিরতির ডাক অগ্রাহ্য করেছে তারা। বরং ক্রমশ দাঁতের চাপ বাড়াচ্ছে ইজরায়েল। আর গাজায় পাহাড় চড়ছে মৃত্যুসংখ্যা।

গাজার সমস্ত প্রধান শহর এখন ইজরায়েলি সেনা দিয়ে ঘেরা। ইজরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছে, মোটামুটি এক সপ্তাহের বেশি সময় ধরেই গাজায় পরিস্থিতি ঠিক এমনই। হামাসদের ঘাঁটিগুলিকে নিশানা করা ক্রমশ এগিয়ে চলেছে ইজরায়েলি সেনা। আর এই পরস্থিতিতে যুদ্ধবিরতির কোনও ভাবনাই নেই বলেই জানিয়েছে ড্যানিয়েল।

গত সপ্তাহেই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছিলেন, হামাসের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে প্রবেশ করছে ইজরায়েল। আর তার পর থেকে ক্রমাগত আক্রমণের মাত্রা বাড়িয়েই চলেছে তারা। ৭ অক্টোবর ইজরায়েল থেকে বহু সাধারণ মানুষকে বন্দি বানিয়েছিল হামাস সেনা। তাঁদের তুলে আনা হয়েছিল গাজায়। প্রায় ২৫০ জনের কাছাকাছি বন্দি এখনও হাতে রয়েছে হামাসদের। তাদের মুক্তির জন্য নির্বিচারে গাজাবাসী হত্যা ছাড়া এখনও তেমন কিছুই করে উঠতে পারেনি ইজরায়েল সেনা। সম্প্রতি ইজরায়েল সেনার তরফে একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, হামাসের হাতে বন্দিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াই তাদের অগ্রাধিকার। তবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে হামাস যেন আর ইজরায়েলের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫০ হাজার গর্ভবতী মহিলা যুদ্ধের শিকার! প্রিম্যাচিওর শিশুদের মৃত্যু দেখবে গাজা?

Gaza Premature Babies : ইউএনএফপিএ-র অনুমান গাজায় ৫০,০০০ গর্ভবতী মহিলা এই যুদ্ধের শিকার। প্রতিদিন ১৬০ টিরও বেশি প্রসব হচ্ছে গাজায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব অবস্থান! কেন বলিভিয়ার পথে হাঁটছে না অন্য দেশগুলি?

Bolivia Against Israel : লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলি ফিলিস্তিনের প্রতি যেমন সহানুভূতি দেখিয়েছে

হামাসও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টা হুমকি দিয়েছে তারাও। জানিয়ে দিয়েছে গাজার ছিটমহলে যে সব ইজরায়েলি সেনা প্রবেশ করবে, তাদের দেহ ফিরবে কালো ব্যাগে। তবে দু'পক্ষের এই হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির মাঝে শুধু শুধু মরে যাচ্ছে অসংখ্য গাজাবাসী। দিন দুয়েক আগেই যে মৃত্যুসংখ্যা ছুঁয়েছিল আট হাজারের সীমা, তা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৯ হাজার। একের পর এক আকাশপথে হামলা চালিয়েই চলেছে ইজরায়েল। এমন ভাবে গাজাকে ঘিরে রাখা হয়েছে, যেখান থেকে বাঁচার রাস্তা নেই গাজাবাসীর। ওয়েস্ট ব্যাঙ্কে একের পর এক হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিকতম হামলায় অন্তত ৪ জন ফিলিস্তিনির নতুন করে খবর মিলেছে।

এরই মধ্যে ফের ইজরায়েলে প্রতিনিধি পাঠাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই রওনা দিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন। এ নিয়ে সাম্প্রতিক সময়ে তিন-তিন বার ইজরায়েলে গেলেন তিনি। এই গোটা যুদ্ধপরিস্থিতিতেই নেতানিয়াহুর পাশে থেকেছে আমেরিকার রিপাবলিকান সরকার। ইজরায়েলকে সব রকম সাহায্য করারও চেষ্টা করছে তারা। বাড়ানো হয়েছে সাহায্যের পরিমাণও। আর বাইডেন সরকারকে পাশে পেয়ে আরও কোমর বেঁধে গাজার বিরুদ্ধে যুদ্ধে নামছে ইজরায়েল।

গত ৭ অক্টোবরের পর থেকেই ইজরায়েলের লাগাতার হামলায় কোণঠাসা ফিলিস্তিনিরা। এখনও পর্যন্ত ৯,০৬১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজায়। আর এই সংখ্যাটা যে এখানেই থামার নয়, তা একরকম বলে দিচ্ছে ইজরায়েলের আগ্রাসন। ৭ অক্টোবর হামাসের আচমকা হামলায় অন্তত ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল ইজরায়েলে। তার বদলা নিতে সেই থেকে যে ভাবে যুদ্ধের পারদকে চড়িয়েছে ইজরায়েল, তা কার্যত যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঠিক কতদূরে গিয়ে যে থামবে ইজরায়েলের এই ভয়ঙ্কর খিদে, তাও বোধহয় জানা নেই কারওর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?