মুখ্যমন্ত্রী মিসিং! ফোন অফ, প্লেন বিমানবন্দরে, বিএমডব্লিউ বাজেয়াপ্ত! কোথায় গেলেন হেমন্ত সোরেন?

Jharkhand CM Hemant Soren : ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেছে, মুখ্যমন্ত্রী নিরাপদেই আছেন এবং তাঁদের সঙ্গে দিব্যি যোগাযোগও রয়েছে।

inscript
২ মিনিট
মুখ্যমন্ত্রী মিসিং! ফোন অফ, প্লেন বিমানবন্দরে, বিএমডব্লিউ বাজেয়াপ্ত! কোথায় গেলেন হেমন্ত সোরেন?

মুখ্যমন্ত্রী মিসিং! দিল্লি এবং ঝাড়খণ্ডের মধ্যে চরম টানাপড়েন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিয়ে। অর্থ তছরুপের মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করার কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের৷ যদিও সরকারি সূত্র বলছে গত ২৪ ঘণ্টা ধরে 'নিখোঁজ' হেমন্ত সোরেন। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেছে, মুখ্যমন্ত্রী নিরাপদেই আছেন এবং তাঁদের সঙ্গে দিব্যি যোগাযোগও রয়েছে। অথচ ইডি বলছে, হেমন্ত সোরেনের অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনও তথ্যই নেই। যে চার্টার্ড প্লেনে তিনি রাঁচি থেকে দিল্লি গিয়েছিলেন তা দিল্লি বিমানবন্দরেই পার্ক করা আছে। তাঁর কর্মীদের মধ্যে বেশ কয়েকজনের ফোন বন্ধ রয়েছে। দিল্লিতে তাঁর বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। হেমন্ত সোরেনে গাড়ি চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কোনও লাভ হয়নি।

তাহলে হেমন্ত সোরেন কোথায় গেলেন? কিছু নথি এবং নগদ ৩৬ লক্ষ টাকা মিলেছে বলে খবর। ইডি আধিকারিকরা সোমবার দিল্লি এবং ঝাড়খণ্ড ভবনে তাঁর বাড়িতেও গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার গভীর রাতেই দিল্লির বাসভবন ত্যাগ করেছিলেন হেমন্ত সোরেন।

এদিকে, ইডি মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি চিঠি পেয়েছিল, যাতে জানানো হয় যে সোরেন আগামিকাল দুপুর ১ টায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নীতীশ ডিগবাজি খেতেই তেজস্বীকে ইডির তলব! ন্যায় যাত্রায় ইন্ডিয়া নিয়ে নীরব কেন রাহুল?

Tejashwi Yadav Bharat Jodo Nyay Yatra : সিবিআই গত বছরের অক্টোবরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ, রাবড়ি দেবী, তাঁদের মেয়ে মিসা ভারতী এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে চার্জশিট দাখিল করে।

বিজেপির ঝাড়খণ্ড শাখার দাবি, মুখ্যমন্ত্রী পালিয়েছেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ বলছেন, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। মুখ্যমন্ত্রী এভাবে নিখোঁজ হয়ে গেলে রাজ্যের কী করণীয় তা রাজ্যপালেরই দেখার কথা। যখন পরিস্থিতি তেমন বুঝবেন, তিনি ব্যবস্থা নেবেন। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারাণ্ডি অভিযোগ, হেমন্ত সোরেন তাঁর দিল্লির বাড়ি থেকে গভীর রাতে বেরিয়ে হেঁটে হেঁটেই পালিয়ে যান।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার সঙ্গী কংগ্রেস অবশ্য বলছে, মুখ্যমন্ত্রী শিগগিরই রাঁচিতে ফিরে আসবেন। ইডি যা যা করছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। জেএমএম ঝাড়খণ্ড জুড়ে হেমন্ত সোরেনের সমর্থনে সমাবেশও করেছে। জেএমএম-এর সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী কিছু ব্যক্তিগত কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন এবং তিনি ফিরে আসবেন। কিন্তু ইডি যা করছে তা অযাচিত এবং অসাংবিধানিক। তারা মনে করছেন এই পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ সালের লোকসভা ভোটের ফল কী, একবাক্যে যা জানালেন প্রশান্ত কিশোর

BJP Lok Sabha Polls 2024 : বিজেপিও ক্ষমতার জন্য যে কোনও দলকে একইভাবে ব্যবহার করতে জানে। বিজেপির এই চর্চা আরও গভীরে।

ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুরের অভিযোগ, হেমন্ত সোরেন 'নিখোঁজ' রটিয়ে দেওয়া আসলে একটি 'সুপরিকল্পিত ষড়যন্ত্রের' অংশ। "রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। লোকেরা গুজব ছড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী নিখোঁজ," বলছেন রাজেশ ঠাকুর।

অন্যদিকে, জেএমএম-নেতৃত্বাধীন শাসক জোটের সমস্ত বিধায়ককে মঙ্গলবার বিশেষ বৈঠকের জন্য ঝাড়খণ্ডে থাকতে বলা হয়েছে। বিজেপি সাংসদ এবং ঝাড়খণ্ডের নেতা নিশিকান্ত দুবের দাবি, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আনার পরিকল্পনা চলছে। ইডির জিজ্ঞাসাবাদের ভয়ে সড়কপথে রাঁচিতে ফিরে আসবেন হেমন্ত।

ঝাড়খণ্ডে মাফিয়াদের মাধ্যমে জমির মালিকানা বেআইনিভাবে পরিবর্তনের একটি র‌্যাকেটের সঙ্গে সম্পর্কিত অভিযোগে হেমন্ত সোরেনকে এই জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। এর আগে ২০ জানুয়ারি হেমন্ত সোরেনের বিবৃতি রেকর্ড করেছিল ইডি। কংগ্রেসের সঙ্গী এবং বিরোধী স্বর বলেই কি নির্বাচনের ঠিক আগে ইডি-অস্ত্র প্রয়োগ করল বিজেপি?

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলছে, এ রাজ্যের সাড়ে ৩ কোটি মানুষের অপমান। ইডি-র মতো প্রতিষ্ঠানগুলি এখন বিজেপির হাতের পুতুল। কোনও রাজ্যে সরকার গড়তে, কোনও রাজ্যের সরকার ফেলতেই এখন ইডিকে ব্যবহার করা হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।