কত সিবগাতুল্লার মৃত্যু হলে বাঙালির রামনবমী পালন পূর্ণতা পাবে?

Ram Navami 2025: কেন মমতা বললেন, তাঁদের দলের পক্ষ থেকেও রামনবমী পালন করা হবে এবং ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হবে? কে বা কারা এই নরম হিন্দুত্বের মন্ত্র তাঁর কানে ঢেলেছিল?

suman sengupta
৬ মিনিট
কত সিবগাতুল্লার মৃত্যু হলে বাঙালির রামনবমী পালন পূর্ণতা পাবে?

রামনবমী নিয়ে এখন সাধারণ বাঙালির অভিব্যক্তি ভয়ের, অস্বীকার করে উপায় নেই। সাধারণ বাঙালির মধ্যে আছেন হিন্দুরা, মুসলমানরাও। সকলেই আতঙ্কে। সবার কাছে এটুকু পরিষ্কার যে, এবছর রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা আবার ধর্মীয় উন্মাদনায় উত্তপ্ত হয়ে উঠবে। এর কারণ সামনের বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন। গতবছর এই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে। ২০২৩ সালেও হয়েছিল। প্রতি বছরই রামের জন্মকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী শক্তির এই আস্ফালন শঙ্কিত করছে সাধারণ বাঙালিকে, যারা রাম বলতে বুঝতেন কৃত্তিবাসী রামায়ণের চরিত্রকে। এই বাঙালির কাছে অন্য অনেক দেবতার অস্তিত্ব থাকলেও রামের এমন আধিপত্য ছিল না। অকালবোধনের সময়ে শরৎকালে, রামের দুর্গাপুজোর কথা শোনা যেত এতদিন কিন্তু রামের জন্মদিন পালন নিয়ে এই উন্মাদনা বাঙালি আগে দেখেনি, যা গত কয়েকবছরে দেখছে।

৮০-র দশক থেকে বাবরি মসজিদের স্থানে, ‘মন্দির ওঁহি বানায়েঙ্গে’ দিয়ে যাঁদের উত্থান, তারা ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে রামের জন্মদিন ঘটা করে পালন করবেন সেটাই স্বাভাবিক। এই রাজ্যেও এবছর বিশাল আকারে তা পালিত হওয়ার যথেষ্ট আভাস পাওয়া গেছে। রাজ্যজুড়ে ‘রামনবমী পালন করুন’ পোস্টার পড়েছে। শ্রীরামচন্দ্রের তির-ধনুক হাতে ছবির পাশেই নরেন্দ্র মোদি, তাঁর পাশেই শুভেন্দু অধিকারী। কোনও রাজনৈতিক দল কি ভারতে কোনও নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বলতে পারে? ২০২৪ সালের নির্বাচনের আগে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান নিশ্চিত কেউ ভুলে যাননি। ১৮০০ কোটি টাকা খরচ করে, কাশ্মীর থেকে কন্যাকুমারী— ঢাকঢোল পিটিয়ে প্রচার করে, চোখ-ধাঁধানো তারকা সমাবেশে যে মন্দিরের প্রতিষ্ঠা, তাতে বাঙালির ঘরে ঘরে ভক্তির যে গণউন্মাদনা দেখা গিয়েছিল, তা নিশ্চিত কেউ ভুলে যাননি। দলে দলে মানুষজন সেই সময়ে রামমন্দির দর্শনে গিয়েছিলেন, পাড়ায় পাড়ায় তা নিয়ে আলোচনা হয়েছিল। এমন বিনিয়োগ থেকে ভোটে ২০২৪ সালে সেইরকম সুবিধা না পাওয়া গেলেও, এবারের রামনবমীকে ধরে আগামী বছরের বিধানসভা ভোটে বাংলায় লভ্যাংশ তোলার জন্যেই যে এত আয়োজন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

২০১৬ সাল থেকেই বাংলায় রামনবমীর তোড়জোড় শুরু হয়েছিল। সঙ্ঘ পরিবারের নেতৃত্বে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ সেই দায়িত্ব তুলে নিয়েছিল নিজেদের কাঁধে। কর্মযজ্ঞ কীভাবে হবে, কারা অংশ নেবেন রামনবমীর মিছিলে— সবটাই ঠিক করেছিল সঙ্ঘ পরিবার। ২০১৭ সালের এপ্রিল মাসে দিলীপ ঘোষ সহ বেশ কিছু নেতারা বলে দিয়েছিলেন, সেবার রামনবমী পালিত হবে চোখ ধাঁধানো উপায়ে। সত্যিই, মাথায় গৈরিক ফেট্টি বাঁধা মূলত হিন্দিভাষী অবাঙালি ভক্তবাহিনীর ধুন্ধুমার সে বার বিস্মিত করেছিল রাজ্যবাসীকে। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রামনবমী পালনে বাধাদানের অভিযোগ। হিন্দু হয়ে তিনি কী করে রামনবমীর মতো একটি অনুষ্ঠান তিনি বন্ধ করছেন এই প্রশ্নে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে

চূড়ান্ত আক্রমণের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সেই আক্রমণে মদত দিয়েছিল। সঙ্গে অবশ্যই ছিল, সংখ্যালঘু তোষণের অভিযোগ। আরএসএসের হিন্দুত্বের কার্যক্রম যদিও এই রাজ্যে বহু পুরনো এবং বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সহ সঙ্ঘ পরিবারের সঙ্গে সম্পৃক্ত এই সংগঠনগুলোও নতুন নয়। তবুও যতদিন এই রাজ্যে বিজেপি ভোটে সম্মানজনক ভোট পায়নি ততদিন এইভাবে মহাড়ম্বরে রামনবমী পালিত হয়নি।

২০১৪ সালে কেন্দ্রে বিজেপির সরকার আসা এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিরোধী হিসেবে বিজেপির ভোট এবং সম্মানবৃদ্ধি (২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ১০ শতাংশ ভোট, যা ২০১১-র থেকে ৫ শতাংশ বেশি) এবং জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বিরাট শক্তিবৃদ্ধির (২০১৯ সালে চমকে দেওয়া ৪০ শতাংশ ভোট এবং ১৮জন সাংসদ নির্বাচিত হওয়া) সঙ্গে অনায়াসে পাশাপাশি বসানো যায় রামনবমী উদযাপনের অস্ত্র ঝনঝনানি এবং ডিজে বক্সের হিন্দি গানের আওয়াজের ঊর্ধ্বমুখী শব্দকে। ২০১৭, ২০১৮, ২০১৯ এবং তার পর ২০২৩, ২০২৪— বছরগুলিতে আমরা দেখেছি অস্ত্রধারী অবাঙালি রামভক্তদের ভয়ঙ্কর তাণ্ডব, সংখ্যালঘু অঞ্চলে দাঙ্গা পরিস্থিতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাউরি, কোড়া, সাঁওতালদের মধ্যেও উগ্র হিন্দুত্ব কীভাবে জাগাচ্ছে বিজেপি?

BJP and Adivasi Vote : আদিবাসীগ্রামগুলিতে পদবিতে রুইদাস অথচ ধর্মে খ্রিস্টান বা বাউরি অথচ ধর্মে খ্রিস্টান এই সংখ্যা কম নয়।

এইরকমেরই একটি দাঙ্গায় মারা গিয়েছিলেন, আসানসোলের ইমাম ইমদাদুল রশিদির সন্তান সিবগাতুল্লা, সেই কথা আমরা নিশ্চিত ভুলে যাইনি। সেই আসানসোলের বিজেপির হয়ে জেতা সাংসদের তৃণমূলে ফিরে এসে মন্ত্রী হয়ে যাওয়াও আমরা ভুলে যাইনি। তারপরে সেই আসানসোলেই আরেক অবাঙালিকে তৃণমূলের সাংসদ করার কথাও আমাদের মনে আছে। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী মমতা রামনবমী নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, তাতে যদি স্থির থাকা যেত, তাহলে বোধহয় রামনবমীর এই আস্ফালনকে প্রশাসনিকভাবে আটকানো যেত। মমতা বলেছিলেন, বাঙালিরা কোনওদিন রামনবমী উদযাপন করেনি। বাঙালির ঘরের পুজো ছিল অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো— তাও তা

সার্বজনীন নয়। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে কেন মমতা বললেন, তাঁদের দলের পক্ষ থেকেও রামনবমী পালন করা হবে এবং ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হবে? কে বা কারা এই নরম হিন্দুত্বের মন্ত্র তাঁর কানে ঢেলেছিল? এর নেপথ্যেও কি সঙ্ঘ পরিবারের পরোক্ষ মদত ছিল? যেদিন থেকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ এবং রামনবমী পালন আমাদের রাজ্য সরকারি মদত পেল, সেদিন থেকেই ভুলের সূত্রপাত এবং সেই ভুলের খেসারত সারা বাংলার মানুষকে দিতে হচ্ছে এবং আগামীতেও হবে। শুধু রামনবমী কেন, হনুমান জয়ন্তী এবং গণেশপুজোর বাড়াবাড়িও সরকারের বদান্যতাতেই বেড়েছে। আরও কত সিবগাতুল্লার প্রাণ আগামীতে এই কারণে যেতে পারে, তা স্বয়ং রামচন্দ্রেরও অজানা!

এবারের বাংলা যে রামনবমীকে কেন্দ্র করে উত্তাল হবে তা বলাই বাহুল্য। কয়েকমাস আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত বাংলায় দশদিন কাটিয়ে গেছেন। উলুবেড়িয়াতে বিজেপি এবং আরএসএস তাদের সমন্বয় বৈঠক করেছে। মিডিয়া, ইউটিউবারদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের রামনবমীকে ঘিরে কী কী প্রচার করা হবে, তার পরিকল্পনা হয়েছে। বহু দশক ধরেই বাংলায় জনসংখ্যার চরিত্রের বদল ঘটেছে। গত দশ বছরে সারা দেশ জুড়েই উগ্র হিন্দুত্বের প্রচার বেড়েছে। তাতে বাংলায় এই সংস্কৃতি প্রবেশ না করলেই অবাক হতে হতো অবশ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু-মুসলিম, শ্মশান-কবর, রামমন্দিরেই আটকে গেল ভারতবর্ষ

Prime Minister Modi: মোদি বলেছিলেন, ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা'। তিনি জোর গলায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে বললেন, তাতে কি দেশে ভ্রষ্টাচার কমে গেল?

২০১৮ পরবর্তীতে বেশ কিছু মানুষ রামনবমী সংক্রান্ত হিংসার খোঁজখবর নিয়ে, আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেন যে, কী প্রক্রিয়ায় রামনবমীকে কেন্দ্র করে উত্তেজিত করা জয়েছে মানুষকে। রামনবমীর আগে থেকেই উস্কানিমূলক মন্তব্য শুরু হয় রাজনৈতিক নেতাদের তরফে। যত রামনবমী এগোতে থাকে, বাড়তে থাকে উস্কানি। তারপর রামনবমীর দিন মিছিল বের করা হয়, ডিজে বাজানো হয় তারস্বরে। এই উদযাপনের কেন্দ্র হয়ে থাকে পথপ্রান্তে বিভিন্ন মসজিদ। একটু খতিয়ে দেখলেই জানা যাবে, যাঁরা এই হিংসায় জড়ান মূলত অশিক্ষিত বা অর্ধশিক্ষিত শ্রেণি, বেকার হিন্দিভাষী ও বাঙালি যুবক, যাদের জন্য কোনও সরকারই কিছু করেনি। পার্শ্ববর্তী রাজ্য থেকেও বেশ কিছু যুবককে আনা হয়। মহিলাদের উপস্থিতি থাকে নগণ্য। প্রতিবেদন বলছে, সেই মিছিলের মধ্যে থেকেই কেউ বা কারা মিছিলেরই যুবকদের উদ্দেশ্যে পাথর ছোড়ে। দাবি করা হয়, মসজিদ থেকে ঢিল এসেছে কিন্তু প্রতিবেদনের অনুসন্ধানকারীরা তেমন প্রবণতার কথা জানতে পারেননি। এরপরই হিংসা, যাতে মূলত গরিব মানুষের ঘরই ভাঙচুর হয়, আগুন জ্বলে, মানুষ মারা যায়।

সচেতন হলে, সাবধান হলে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সঙ্ঘবদ্ধভাবে হিন্দু-মুসলমান যৌথ প্রতিরোধ গড়ে তুলতে পারলে, এই পরিকল্পনা ভেস্তে দেওয়া যায়। নরম হিন্দুত্ব দিয়ে উগ্র হিন্দুত্ব রোখার কৌশল কাজ করে না, মনে রাখতে হবে। প্রশাসনের একটা অংশে আরএসএস-বিজেপির প্রভাব বেড়েছে, অন্যদিকে বেকারত্ব বেড়েছে। সেই কারণেই রামনবমী পালনের হুজুগও বেড়েছে। এবার বাংলার প্রশাসন বলেছে, রামনবমীর মিছিল আইন বহির্ভূত কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির শরণে থাকা মিডিয়াতে সরকারকে হিন্দুবিরোধী বলে দাগিয়ে দেওয়ার কাজও চলবে সমানভাবে।

সাধারণ বাঙালির আরাধ্য দেবতার তালিকায় দুর্গা থেকে ষষ্ঠী, শীতলা থেকে মনসার বৈচিত্র্যময় উপস্থিতি, উত্তরভারতে শুধুই রাম প্রধান। যে রামকে সাধারণ বাঙালি চিনত, তার মধ্যে পৌরুষের আস্ফালন নেই, আছে কোমলতা। রাগী হনুমানের যে ছবি ইদানীং দেখা যাচ্ছে, তাও সাধারণ বাঙালি আগে দেখেনি। আসলে বিজেপি এবং সঙ্ঘ পরিবারের দৌলতে হিন্দুধর্মের বৈচিত্র্যই আজ প্রশ্নের মুখে। আসলে, দেশভাগের কারণে সাধারণ বাঙালির মধ্যে এমনিতেই একটা সুপ্ত সাম্প্রদায়িকতা আছে, সেই আগুনে ঘৃতাহুতি পড়েছে রামনবমীর দৌলতে। হিন্দুধর্মের আধিপত্যের এই চেহারা শুধু হিন্দুধর্মের বৈচিত্র্যে সংকট নয়, বাঙালির সত্তা বদলেরও সংকট, বাঙালির সংস্কৃতি বদলেরও ভাষ্য। বাঙালিদের একটা অংশ মানসিকভাবে এখনও ঔপনিবেশিক, একটা সময়ে তাদের আদর্শ ছিল ইংরেজরা। এখন সেই অংশই খুব দ্রুত 'ভারতীয়' হয়ে উঠতে চাইছেন বলেই কি নিজস্ব কৃষ্টি, সংস্কৃতিকে বর্জন করে উত্তর ভারতের রামকে আপন করে নিতে চাইছে?

১৯৭৮ সালে, একটি নব্য-নাৎসি গোষ্ঠী শিকাগোর শহরতলির স্কোকিতে ইহুদি-প্রধান এলাকা দিয়ে মিছিল করার চেষ্টা করে। তাদের হাতে ছিল "আমরা আসছি" লেখা প্ল্যাকার্ড এবং হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের অধ্যুষিত এলাকায় স্বস্তিক চিহ্ন উত্তোলন। মিছিলটি শেষ পর্যন্ত সেই শহরতলিতে হয়নি, শিকাগোতে হয়েছিল। তবে এই বিষয়টি স্মরণ করিয়ে দেয়, সংবেদনশীল এলাকায় ইচ্ছাকৃতভাবে পরিচালিত এই ধরনের উস্কানিমূলক মিছিল ২০১৭ সালের আবিষ্কার নয়; এগুলি ঘৃণার এক পুরনো বিশ্বব্যাপী খেলার বইয়ের অংশ, যার অংশ এখন আমাদের দেশ এবং রাজ্য।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।