চাল-গমেই কোটি কোটি টাকা নয়ছয়! কীভাবে রেশন দুর্নীতিতে জড়ালেন মন্ত্রী জ্যোতিপ্রিয়?

Jyotipriya Mallick Ration Scam : সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয় বাকিবুরের বাড়ি থেকে।

inscript
৩ মিনিট
চাল-গমেই কোটি কোটি টাকা নয়ছয়! কীভাবে রেশন দুর্নীতিতে জড়ালেন মন্ত্রী জ্যোতিপ্রিয়?

তৃণমূলের মন্ত্রী বিধায়কদের দিন ভালো যাচ্ছে না দীর্ঘকাল ধরেই। তৃণমূল ও দুর্নীতি শব্দ দু'টিও যেন সমার্থক হয়ে উঠছে দিন দিন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! জ্যোতিপ্রিয়র গ্রেফতারির ঠিক আগেই গ্রেফতার হয় বাকিবুর রহমান। চাল ও গমকল ব‌্যবসায়ী বাকিবুর রহমানের মিলে তল্লাশি চালিয়ে রেশন দপ্তর থেকে শুরু করে রাজ‌্য সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড’-এর জাল স্ট‌্যাম্প ও সিল উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতায় বাকিবুরের কৈখালির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি একশোর বেশি সরকারি দফতরের সিলমোহর উদ্ধার করে। বাকিবুরকে গ্রেফতার করার পরেই এই রেশন বন্টন কাণ্ডে নাম উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পুজো শেষ হতেই, ইডি গ্রেফতার করেছে জ্যোতিপ্রিয়কেও।

সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয় বাকিবুরের বাড়ি থেকে। বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যে নথিগুলি উদ্ধার করে ইডি সেই সব খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাকিবুরের বিভিন্ন সংস্থায় ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। এই বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছে একাধিক হোটেল, রিসর্ট, বার এবং বেশ কয়েকটি রাইস মিল। বাকিবুরের ঘনিষ্ঠ অভিষেক বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা যায়, সম্পর্কে বাকিবুরের শ্যালক অভিষেক, বাড়ি চিনার পার্কে। অভিষেক এবং বাকিবুরের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন বাকিবুর। ইডি নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে হানা দেয়। জানা যায়, বাংলার বাইরে আরও তিনটি রাজ্যে বাকিবুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০ ঘণ্টার জেরা-তল্লাশি! জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির গ্রেফতারি কি সত্যিই 'ষড়যন্ত্র'?

Jyotipriya Mallick Arrested : ভোরবেলা প্রথম জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। সল্টলেকের বিসি ব্লকে মন্ত্রীর দু’ খানি বাড়ি রয়েছে।

বছর তিনেক আগে খাদ্যবীজের দুর্নীতির সূত্রে প্রথম বাকিবুরের নাম প্রকাশ্যে আসে। উদ্ধার হওয়া খাদ্যবীজের বস্তায় বাকিবুরের সংস্থার নাম ছিল। বাকিবুরের প্রতিপত্তি ২০১১ সালের পরে রাতারাতি বাড়লেও এর সূচনা হয়ে যায় বাম জমানা থেকেই। রেশনের চাল, গম নিয়ে খোলা বাজারে কারবার তাঁর তখন থেকেই শুরু। তৃণমূলের জমানাতে ১০৯টি জাল সরকারি স্ট‌্যাম্প ও সিল ব‌্যবহার করে রেশন বন্টনে ব্যাপক দুর্নীতি শুরু হয়। বাকিবুরের ডায়েরি ও রেজিস্টার খাতা থেকেও দুর্নীতির বহু তথ্য মেলে। যোগ মেলে বৈদেশিক বিনিয়োগেরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পার্থ চট্টোপাধ্যায়ের উত্থান ও পতন

টানা ২৭ ঘণ্টার ম্যারাথান জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় প্রথমে আটক, তারপর গ্রেফতার।

ইডির দাবি, রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি টাকা দুবাইয়ে বাইকের ব‌্যবসায় বিনিয়োগ করছিল বাকিবুর। দুবাইয়ে বিলাসবহুল পানশালা তৈরির চেষ্টাও ছিল তাঁর। এই দুর্নীতির প্রায় ৫১ কোটি টাকা বাকিবুর ভুয়ো শেয়ারেও বিনিয়োগ করে। মোট ৬ টি সংস্থার নামে ওই জালি শেয়ার প্রিমিয়ামের নামে মোট ৫০ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা পাচারের প্রমাণ ইডির হাতে এসেছে। তবে বাকিবুরের প্রতি সন্দেহ প্রথম শুরু হয় ২০২০ সালে। নদিয়া থেকে ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধার হয়। অভিযোগ, ধান ও মূলত রেশনের গম বাকিবুরের চালকলে পাঠাতেন রেশন ডিলাররা। ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে ফেলে তা সরকারি ছাপ দিয়েই কালোবাজারি করে বিপুল টাকায় বিক্রি করা হতো। বাকিবুরের ডায়েরিতেই রেশনের আটা কেনাবেচার হিসাব রয়েছে।

রেশনের শস‌্য বাইরেও বিক্রি করতেন বাকিবুর। সরকারের জাল স্ট্যাম্প দিয়ে কয়েক কোটি টাকা এভাবেই এদিক ওদিক করে ফেলতেন তিনি। বাকিবুর ইডির হাতে আসতেই প্রথম উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুরের বিলাসবহুল বাড়ি 'দোতারা'ও নজরে রয়েছে ইডির। দেড় কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন মন্ত্রী, ২০১৭ সালে। তারপর প্রায় ৮৫ লক্ষ টাকা এই বাড়ির পিছনে খরচ করেন তিনি। সব মিলে এই বাড়ির বর্তমান আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র কী যোগাযোগ, কীভাবে এই দুর্নীতিতে জড়িয়ে আছেন 'বালু' এখনও খোলসা করেনি ইডি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?