ভারতকে অন্য দেশের থেকে মহান মহিলা ধার করতে হয়: নিবেদিতাকে লিখেছিলেন স্বামীজি

Swami Vivekananda Letter: "ভারত এখনও মহান মহিলা তৈরি করতে পারে না, তাকে অন্য জাতির কাছ থেকে তাদের ধার করতে হবেই," নিবেদিতাকে বলেছিলেন বিবেকানন্দ

inscript
৩ মিনিট
ভারতকে অন্য দেশের থেকে মহান মহিলা ধার করতে হয়: নিবেদিতাকে লিখেছিলেন স্বামীজি

আলমোড়া,

২৯শে জুলাই, ১৮৯৭

আমার প্রিয় মিস নোবেল,

স্টার্ডির কাছ থেকে একটি চিঠি গতকাল আমার কাছে পৌঁছেছে, চিঠিতে জানিতে পারি যে আপনি ভারতে আসতে এবং নিজের চোখে জিনিসগুলি দেখতে বদ্ধপরিকর। আমি গতকাল এর উত্তর দিয়েছিলাম কিন্তু আপনার পরিকল্পনা সম্পর্কে মিস মুলারের কাছ থেকে আমি যা যা জানতে পেরেছি তাতে আরেকটু বিশদে এবং সরাসরি বলার প্রয়োজন।

আমি আপনাকে খোলাখুলি বলতে চাই যে, আমি এখন নিশ্চিত যে ভারতে কাজের ক্ষেত্রে আপনার এক দুর্দান্ত ভবিষ্যত রয়েছে। একজন পুরুষ নয়, একজন মহিলারই প্রয়োজন ছিল - একজন সত্যিকারের সিংহী - ভারতীয়দের জন্য, বিশেষত মহিলাদের জন্য কাজ করার ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল।

ভারত এখনও মহান মহিলা তৈরি করতে পারে না, তাকে অন্য জাতির কাছ থেকে তাদের ধার করতে হবেই। আপনার শিক্ষা, আন্তরিকতা, বিশুদ্ধতা, অপরিসীম ভালবাসা, সংকল্প এবং সর্বোপরি, সেল্টিক রক্ত ​​আপনাকে সেই কাঙ্খিত মহিলা হিসাবে তৈরি করেছে।

তবুও অসুবিধা অনেক। আপনি এখানকার যে দুর্দশা, কুসংস্কার এবং দাসত্ব তার কোনও ধারণা তৈরি করতে পারবেন না। আপনি জাতপাত এবং বিচ্ছিন্নতার অদ্ভুত ধারণা নিয়ে বেঁচে থাকা অর্ধনগ্ন নর-নারীর মধ্যে থাকবেন। এরা হয় ভয়ে বা ঘৃণায় সাদা চামড়ার থেকে দূরে থাকেন। অন্যদিকে, সাদা চামড়ারা আপনাকে 'পাগল' হিসাবেই দেখবে এবং আপনার প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখা হবে।

তারপর জলবায়ুও ভয়ঙ্কর গরম; আমাদের শীত বেশিরভাগ জায়গায় আপনাদের ওখানকার গ্রীষ্মের মতো এবং দক্ষিণে তো সর্বদাই গরম। ইউরোপিয় স্বচ্ছন্দ্ শহরগুলির মতো নয় এই জায়গা। এত কিছুর পরেও যদি আপনি সাহস করে কাজে উদ্যোগী হন, তাহলে আপনাকে স্বাগত, শতবার স্বাগত জানাই। আমার ক্ষেত্রে, আমি এখানে বা অন্য কোথাওই কিচ্ছুটি নই, তবে আমার যে সামান্য প্রভাবটুকু আছে তা আপনার সেবায় নিবেদিত হবে।

ডুব দেওয়ার আগে আপনাকে অবশ্যই ভালভাবে চিন্তা করতে হবে; এবং কাজের পরে, যদি আপনি এতে ব্যর্থ হন বা বিরক্ত হন, আমার পক্ষ থেকে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি ভারতের জন্য কাজ করুন বা না করুন, আপনি বেদান্ত ত্যাগ করুন বা তাতে থাকুন না কেন আমি আপনার পাশে থাকব। "হাতির শুঁড় বেরিয়ে আসে, কিন্তু ফিরে যায় না"; তাই একজন প্রকৃত মানুষের কথাও কখনই প্রত্যাহার করা হবে না। আমি আপনা প্রতিশ্রুতি দিলাম। তবে আবারও, আমি আপনাকে সতর্ক করতে চাই। আপনাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার বা অন্য কারও ছাতার তলায় থাকবেন না। মিস মুলার অবশ্যই তাঁর মতো করে একজন ভাল মহিলা, কিন্তু দুর্ভাগ্যবশত ছোট থেকেই তাঁর মাথায় একটা বিষয় গেঁথে গেছে যে তিনি জন্মসূত্রেই একজন নেতা এবং অর্থ ছাড়া পৃথিবীকে পরিবর্তন করার অন্য কোনও যোগ্যতার প্রয়োজন নেই বলেই তিনি ভাবেন! এই ধারণাটি বারবার সামনে আসছে এবং আপনি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে কাজ করতে গিয়ে মতানৈক্যে পড়বেন। তিনি এখন নিজের জন্য এবং আপনার জন্য এবং অন্যান্য ইউরোপিয় বা আমেরিকান বন্ধুদের জন্য কলকাতায় একটি বাড়ি নিতে চান। এটি খুব সদয় এবং ভাল সিদ্ধান্ত, কিন্তু তাঁর পরিকল্পনা দু'টি কারণে কখনই সম্পন্ন হবে না - তাঁর হিংসাত্মক মেজাজ এবং অবাধ্য আচরণ এবং ভয়ঙ্কর উদ্বেলিত মন। অনেকের সঙ্গে বন্ধুত্ব দূরত্বে থেকেই ভালো। যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়ায় তাঁর সঙ্গে সবকিছু ঠিকঠাক হয়।

মিসেস সেভিয়ার একজন অসাধারণ ভদ্রমহিলা—এত ভালো, এত দয়ালু! সেভিয়াররাই হল একমাত্র ইংরেজ যারা নেটিভদের ঘৃণা করে না , স্টার্ডিও বাদ পড়েন না। মিস্টার এবং মিসেস সেভিয়ারই একমাত্র ব্যক্তি যারা কেবল আমাদের পৃষ্ঠপোষকতা করতেই আসেননি, কিন্তু তাদের এখনও কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। আপনি যখন আসবেন, আপনি তাদের আপনার সঙ্গে কাজ করতে পারেন এবং এটি তাদের এবং আপনার জন্য সত্যিই উপকারের হবে। কিন্তু সব শেষে নিজের পায়ে দাঁড়ানো একান্ত প্রয়োজন।

আমি শুনলাম, আমেরিকা থেকে আমার দুই বন্ধু, বোস্টনের মিসেস ওলে বুল এবং মিস ম্যাকলিওড, এই শরতে ভারত সফরে আসছেন। মিস ম্যাকলিওডের সঙ্গে তো আপনি ইতিমধ্যে লন্ডনেই পরিচিত হয়েছেন, প্যারিসের পোশাক পরা তরুণী আমেরিকান মহিলা; মিসেস ওলে বুলের বয়স প্রায় পঞ্চাশ এবং আমেরিকাতে আমার একজন সদয় বন্ধু। আমি পরামর্শ দিতে পারি যে, আপনার এই দলে যোগদান যাত্রার ক্লান্তি দূর করতে পারে। ওরাও ইউরোপ থেকেই আসছে।

আমি অনেক পরে স্টার্ডির থেকে চিঠি পেয়ে খুশিই হলাম কিন্তু খুবই কঠিন এবং শীতল বার্তা। মনে হচ্ছে লন্ডনের কাজ নিয়ে তিনি হতাশ।

চিরন্তন প্রেমের সহিত,

আপনার সেবায়,

বিবেকানন্দ

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।