লোকসভা হামলার ঘটনায় এবার গ্রেফতার পুলিশ-পুত্র, কোথায় দাঁড়িয়ে তদন্ত?

Parliament Breach: এত সব বিতর্কের মধ্যেই আবার ওই হামলার ঘটনায় কর্ণাটকের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ।

Sohini Das
৩ মিনিট
লোকসভা হামলার ঘটনায় এবার গ্রেফতার পুলিশ-পুত্র, কোথায় দাঁড়িয়ে তদন্ত?

ঠিক যেন ২০০১ সালের পার্লামেন্ট হামলার আদলেই গোটা ছকটি কষা হয়েছিল। না, ক্ষতির চেষ্টা না থাকলেও আসল উদ্দেশ্য ছিল খানিকটা আতঙ্ক তৈরি করা। সে কারণেই হাতে রঙিন গ্যাসের ক্যানেস্টার নিয়ে সংসদ ভবনে লাফিয়ে ঢুকেছিল দুই দুষ্কৃতি। লোকসভার মতো জায়গার নিরাপত্তা লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল স্বাভাবিক ভাবেই। এদিকে সংসদের শীতকালীন অধিবেশন এ নিয়ে প্রশ্ন করলেই একের পর এক সাংসদকে বরখাস্ত করছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই ভাবে প্রায় গোটা লোকসভাই বিরোধীশূন্য হয়ে যায়। লোকসভার নিরাপত্তা ভাঙার বিষয়ে আবার নাম জড়ায় মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার। এই সব বিতর্কের মধ্যেই আবার ওই হামলার ঘটনায় কর্ণাটকের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। কেন এই হামলার ঘটনায় বারবার জড়াচ্ছে কর্ণাটকের নাম? এই হামলায় কী ভূমিকাই বা ছিল ওই তথ্যপ্রযুক্তি কর্মীর? উঠেছে প্রশ্ন।

বৃহস্পতিবার কর্ণাটকের বগলকোট শহরের বিদ্যাগিরি এলাকা থেকে সাই কৃষ্ণা নামে ওই তথ্য়প্রযুক্তিকর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়াও উত্তরপ্রদেশের জলায়ুন জেলার ওরাই থেকে অতুল কুলশ্রেষ্ঠ নামে বছর পঞ্চাশের এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি কোনও কাজকর্ম করেন বলে জানতে পারেনি পুলিশ। ১৩ ডিসেম্বর পার্লামেন্টের নিরাপত্তা ভাঙার ঘটনায় তিনিও জড়িত বলে সন্দেহ পুলিশের। ধৃত সাই কৃষ্ণের বাবা কর্ণাটকের অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। সাই নিজে কাজ করতেন একটি বহুজাতিক সংস্থায়। সেখান থেকে কীভাবে এই ধরনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়ল সে, অবাক করেছে পুলিশকে।

ইতিমধ্যেই লোকসভায় সাম্প্রতিক এই হামলার ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে মনোরঞ্জন ডি বলে এক অভিযুক্তের ডায়রি ঘেঁটে পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে। সেখানেই দেখা দিয়েছে, বেঙ্গালুরুর কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় মনোরঞ্জন ও সাই কৃষ্ণ সহপাঠী ছিলেন। এমনকী হোস্টেলের একই ঘরে থাকতেন তাঁরা। পুলিশের অনুমান, মনোরঞ্জনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থেকে থাকতে পারে সাই কৃষ্ণর। ইতিমধ্যেই মনোরঞ্জনের বাবা-মাকেও মাইসুরুতে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একদিন নয়, লাগাতার তিন দিন ধরে চলেছে জিজ্ঞাসাবাদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদীর 'সুরক্ষিত' লোকসভায় ঢুকে পড়ল হানাদার! কী তাদের পরিচয়?

Parliament Security Breach: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর একটা নাগাদ অধিবেশন চলাকালীন হঠাৎ করেই পাবলিক গ্যালারির দিক দিয়ে লাফ দেয় দুই অনুপ্রবেশকারী।

সংসদভবনের নিরাপত্তা ভঙ্গের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিক ভাবেই চাপে রয়েছে দিল্লি পুলিশও। ফলে এই মামলাটির যে অতিরিক্ত তৎপরতার সঙ্গে তদন্ত হবে, সে কথা আশ্চর্য নয়। ফলে সব রকম চেষ্টা করা হচ্ছে দিল্লি পুলিশের তরফে। মনোরঞ্জনের ব্যাপারে খুঁটিয়ে সমস্ত কিছু জানা হয়েছে তাঁর বাবা-মায়ের কাছ থেকে। আদৌ কোনও বড়সড় চক্রের যোগ রয়েছে কিনা এই ঘটনার সঙ্গে, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভায় গেরুয়া-রাজ! কেন গত তিনদিনে বরখাস্ত ১৪১ বিরোধী সাংসদ?

Opposition MPs suspended from Lok Sabha and Rajya Sabha: মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ আরও অনেকেই।

এদিকে, উত্তরপ্রদেশের জলায়ু প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে অতুলের গ্রেফতারির বিষয়টিও। ওরাইয়ের রামনগর এলাকার বাসিন্দা অতুলের হাতে তেমন কোনও কাজকর্ম ছিল না বলে জানা গিয়েছে। বেশিদূর পড়াশোনাও করেননি বছর পঞ্চাশের অতুল। হাইস্কুলের পর আর পড়াশোনার চৌকাঠ এড়াননি তিনি। আর্থিক অবস্থাও বিশেষ ভালো নয় তার। মূলত চাষবাস থেকেই সংসার চলে অতুলের। স্থানীয় মহলে বাচ্চা বলেই পরিচিত অতুল। তবে তাঁর অতীতের কোনও অপরাধের রেকর্ড নেই। রাজনীতির সঙ্গেও কোনও যোগাযোগের প্রমাণ মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, ছাত্রাবস্থা থেকেই ভগৎ সিংয়ের মতাদর্শ তাঁকে খুব প্রভাবিত করত। ভগৎ সিং ফ্যান ক্লাবের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর।

মনোরঞ্জন-সহ চার ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাস দমন আইন, বেআইনি কার্যকলাপ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। দিল্লি পুলিশের হাতে ধৃত সাই কৃষ্ণকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সব মিলিয়ে সাম্প্রতিক এই লোকসভা হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হল এখনও পর্যন্ত। মনোরঞ্জন ছাড়াও লোকসভায় অনুপ্রবেশের ঘটনায় গ্রেফতার হয়েছেন সাগর শর্মা নামে এক ব্যক্তি। রয়েছেন অমোল শিন্ডে ও নীলম আজাদ নামে আরও দু'জন, যাঁরা লোকসভার বাইরে ধোঁয়ার ক্যানেস্টার হাতে ধরা পড়ে। এই গোটা হামলার মূল ষড়যন্ত্রী ছিল মহেশ কুমাবত বলে এক ব্যক্তি, এমনটাই মনে করছে পুলিশ।

যদিও পুলিশের কাছে ধৃতরা জানিয়েছেন, হামলা বা শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কোনও অভিসন্ধি তাঁদের ছিল না। মূলত মণিপুরের পরিস্থিতি, বেকারত্বের সমস্যা ও কৃষকদের সমস্যাগুলোর দিকে সংসদের দৃষ্টি আকর্ষণ করতেই এই কাজটি করেন তাঁরা। তবে তাঁদের বক্তব্য যাই হোক না কেন, গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের পথেই হাঁটছে দিল্লি পুলিশ। কাকতালীয় ভাবে, ২০০১ সালের ১৩ ডিসেম্বেরই কুখ্যাত সেই লোকসভা হামলার ঘটনাটি ঘটেছিল। সেই স্মৃতি উস্কে দিয়েই গত বুধবার, মোদির স্বপ্নের লোকসভা ভবনের ভিতরে হঠাৎই ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। সেই সময় শীতকালীন অধিবেশন চলছিল লোকসভায়। হাতে হলুদ ধোঁয়া বেরোনো ক্যানেস্টার নিয়ে লোকসভায় ঢুকে পড়েছিল তারা। যদিও সাংসদেরাই তাদের ধরে ফেলেন, এরপর তাঁদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আর সেই চাঞ্চল্য আজও অব্যাহত রয়েছে লোকসভা অধিবেশন জুড়ে। জানা যায়, মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভিজিটর কার্ডেই সংসদে ঢুকেছিল দুষ্কৃতীরা। স্বাভাবিক ভাবেই এই ব্যাপারটা জানাজানির পরেই নড়েচড়ে বসে বিরোধীরা। লোকসভা ভবনের নিরাপত্তা ভঙ্গের ব্যাপারে শেষপর্যন্ত কি কিনারায় পৌঁছতে পারবে পুলিশ, সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।