এক ধাক্কায় বাতিল গোটা মন্ত্রিসভা! কেন এমন চরম সিদ্ধান্ত কেনিয়ার প্রেসিডেন্টের?

Kenya: দেশ জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিতেই গোটা মন্ত্রিসভাকেই বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

Sohini Das
২ মিনিট
এক ধাক্কায় বাতিল গোটা মন্ত্রিসভা! কেন এমন চরম সিদ্ধান্ত কেনিয়ার প্রেসিডেন্টের?

এক ধাক্কায় বাতিল প্রায় গোটা মন্ত্রিসভা। দেশ জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিতেই গোটা মন্ত্রিসভাকেই বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। রক্ষা পেয়েছেন শুধু সেখানকার বিদেশমন্ত্রী। বেঁচে গিয়েছে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রাইম কেবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিও। বাদবাকি সমস্ত মন্ত্রীর কাছ থেকেই কেড়ে নেওয়া হয়েছে পদ। তাদের রেহাই দেওয়া হয়েছে সরকারি কর্তব্য থেকে।

সম্প্রতি আইন এনে কর বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেনিয়া সরকার। আচমকা করবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষেপে ওঠে মানুষ। জায়গায় জায়গায় বাড়তে থাকে বিক্ষোভ আন্দোলন। গত মাসে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর মেলে। সম্প্রতি পার্লামেন্টে এই ইস্যুতে হামলা চালায় কয়েক জন বিক্ষোভকারী। পার্লামেন্টের ভিতরে চালানো হয় ভাঙচুরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
থাইল্যান্ড থেকে কেনিয়া! ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যে সব দেশ

Visa-free Travel to Indians: এবার থেকে ভিসা ছাড়াই ভারতবাসীরা ভ্রমণ করতে পারবেন ইরানে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইরানের বিদেশমন্ত্রক।

সেই ঘটনার এক দিন পরেই অর্থাৎ গত ২৬ জুন করবৃদ্ধির সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট রুটো। বাতিল করা হয় বিলটিই। তবে সেটুকুতেই শান্ত হন আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই দেশটির প্রেসিডেন্ট। এরই মধ্যে প্রেসিডেন্ট রুটোর তরফে আসে বড় ঘোষণা। গত বৃহস্পতিবার দেশের গোটা মন্ত্রিসভাকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি। এর আগে আর কোনও দেশের প্রেসিডেন্ট এত বড় সিদ্ধান্ত নিয়েছেন কি কখনও। মনে হয় না।

প্রেসিডেন্ট রুটো জানান, "আমার কাছে কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাঁরা বিশ্বাস করেন, এ দেশের প্রশাসন আমাদের জাতির ইতিবাসে বড় পরিবর্তন আনতে পারবেন।" সেই বিশ্বাসে চিড় ধরুক, এমনটা চাননি রুটো। সে কারণেই এত বড় পদক্ষেপ। তিনি জানিয়েছেন, সামগ্রিক মূল্যায়ন ও পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার নাইরোবিতে সাংবাদিক সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানান কেনিয়ার প্রেসিডেন্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিতে গেলেই ফাঁড়ামুক্তি! দেশের ২৩ দুর্নীতিগ্রস্ত নেতাকে যেভাবে বাঁচিয়েছে মোদি সরকার

BJP and ED: কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন থাকা মোট ২৫ জন বিরোধী দলনেতা বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যুক্ত হওয়ার পর, ২৩ জনই মামলা থেকে রেহাই পেয়েছেন।

করবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে যে নিজের মন্ত্রিসভার সদস্যদের দুর্নীতি ও নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলেছেন প্রেসিডেন্ট রুটো, তা বুঝতে অসুবিধা হয় না। করবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চলাকালীন কেনিয়ার সাধারণ মানুষ অর্থাৎ ভোটদাতারাই দাবি করেছিলেন, মন্ত্রিসভার সংস্কারের। প্রেসিডেন্ট রুটো জানান, কেনিয়ার জনগণ যা বলতে চান, তা গভীর মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করেছেন তিনি। নিজের দেশের মন্ত্রিসভার সার্বিক কাজকর্ম, তার চ্যালেঞ্জ এবং অর্জনের দিকগুলো খতিয়ে দেখে তবেই ওই সিদ্ধান্ত নেন তিনি। তার পরেই দেশের সমস্ত সচিব ও অ্যাটর্নি জেনারেলকে ডেকে কেনিয়া প্রজাতন্ত্রের গোটা মন্ত্রিসভা বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সেই সিদ্ধান্ত থেকে বাদ পড়েছেন মন্ত্রিসভার প্রধান সচিব, সে দেশের বিদেশমন্ত্রী ও ডেপুটি প্রেসিডেন্ট। দেশের মন্ত্রিসভা তো বাতিল হল? এবার কীভাবে চলবে দেশ? সে ব্যাপারে কী ভেবেছেন কেনিয়ার প্রেসিডেন্ট? রুটোর দাবি, তিনি এ ব্যাপারে বিভিন্ন সেক্টরে আলোচনা করবেন। প্রয়োজনে বিভিন্ন দলকে নিয়ে সরকার তৈরি করবেন, যা তাঁকে দেশকে চালাতে সাহায্য করবে। তিনি সাফ জানান, কোনও ভাবেই অযোগ্য সরকারকে ক্ষমতায় রাখতে পারেন না। কিংবা এমন কোনও সরকারকেও দায়িত্বে বহাল রাখা যায় না, যারা দেশের তরুণদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকে। কার্যত পৃথিবীর ইতিহাসে এ যেন এক নজিরবিহীন ঘটনা, যেখানে দুর্নীতির জন্য নিজের দলের মন্ত্রিবর্গকেই বহিষ্কার করলেন কোনও দেশের প্রেসিডেন্ট।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?