মোদি পৌঁছনোর আগেই ইতালিতে ভাঙচুর গান্ধিমূর্তি! নেপথ্যে সেই খলিস্তানি যোগ?

G7 Summit: জি-৭ বৈঠকের উপলক্ষে গত মঙ্গলবারই উদ্বোধন হয়েছিল মূর্তিটি। অভিযোগ, মূর্তি ভাঙার সময় খলিস্তানি দুষ্কৃতীরা খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জরের সমর্থনে স্লোগান দেয় বলেও অভিযোগ।

inscript
২ মিনিট
মোদি পৌঁছনোর আগেই ইতালিতে ভাঙচুর গান্ধিমূর্তি! নেপথ্যে সেই খলিস্তানি যোগ?

দেশের ১৮তম লোকসভা ভোটে তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন গত রবিবার। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তাঁর গোটা মন্ত্রিসভাই। প্রধানমন্ত্রী হিসেবে কাজকর্মও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এরই মধ্যে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালিতে গেলেন মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর মোদির। তবে তার আগেই ইতালিতে ভাঙা হল গান্ধিমূর্তি। অভিযোগের তির খলিস্তানপন্থীদের দিকেই।

জি-৭ বৈঠকে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবারই ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বুধবারই ইতালিতে মোহনদাস করমচাঁদ গান্ধির মূর্তিতে পড়ল হাত। জি-৭ বৈঠকের উপলক্ষে গত মঙ্গলবারই উদ্বোধন হয়েছিল মূর্তিটি। অভিযোগ, মূর্তি ভাঙার সময় খলিস্তানি দুষ্কৃতীরা খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জরের সমর্থনে স্লোগান দেয় বলেও অভিযোগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলের মিস্ত্রির মুখোশে খলিস্তানি জঙ্গি! ভারত-কানাডা সম্পর্কের কাঁটা হরদীপ আসলে কে?

Hardeep Singh Nijjar: কানাডা যে দিনে দিনে খলিস্তানিদের পীঠস্থান হয়ে উঠছে, এ নিয়ে অনেক দিন ধরেই আশঙ্কা প্রকাশ করে এসেছে ভারতের বিদেশমন্ত্রক।

১৩ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ জুন পর্যন্ত চলবে জি-৭ শীর্ষ সম্মেলন। যেখানে যোগ দিতে চলেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তার আগেই গান্ধিমূর্তি ভাঙার ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব জানান, ইতালিতে মহাত্মা গান্ধীর মূর্তির ক্ষতির বিষয়টি ইতিমধ্যেই উত্থাপন করেছে ভারততিনি বলেন, মহাত্মা গান্ধীর মূর্তির ক্ষতির বিষয়ে তিনি ইতালি সরকারের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মূর্তিটি মেরামত করা হয়েছে। অবশ্য এই প্রথম নয়। গত বছরের শুরুতে কানাডার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছিল গান্ধিমূর্তি। সেই ঘটনাতেও অভিযোগের তির ওঠে খলিস্তানি জঙ্গিদের উপরেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিফলে গেল ক্যামেরামুখী ধ্যান! বিবেকানন্দের কাছেই হেরে গেলেন নরেন্দ্র মোদি?

Vivekananda Vs Modi: জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৯ বার দেশের দক্ষিণের রাজ্যে গিয়েছিলেন মোদি। এত কিছুর পরও তামিলনাড়ু থেকে একজনও সাংসদ নেই বিজেপির।

এ বছর ইতালির আপুলিয়া এলাকার বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ শীর্ষ সম্মেলনে। যেখানে হাজির থাকতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবারই ইতালির জন্য রওনা হয়েছেন মোদি। ১৪ জুন সন্ধ্যার মধ্যে ফিরেও আসার কথা তাঁর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও যোগ দিচ্ছে সম্মেলনে। থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিনয় কোয়াত্রে ও মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

গত বছর কানাডাতে খুন হন খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। সেই হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তোলে কানাডা সরকার। সেই ঘটনাকে কেন্দ্র করে জল গড়ায় অনেক দূর। এমনকী দু'দেশের পারষ্পরিক সম্পর্কও পৌঁছেছিল তলানিতে। সেই হরদীপের নাম নিয়েই জি-৭ বৈঠকের আগে গান্ধিমূর্তিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল খলিস্তানি দুষ্কৃতিদের বিরুদ্ধে। জি-৭ বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় গুরুত্ব পেতে চলেছে। একই সঙ্গে ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ নিয়েও অন্য দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে কথাবার্তা হওয়াার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। আফ্রিকা ও ভূমধ্যসাগরের নিরাপত্তা— এই দু'টি বিষয় এবার জি-৭ বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলে খবর। ইউক্রেনের জন্য জি-৭ দেশগুলির সমর্থন জোগার করাও জি-৭ বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে গাজা-ইজরায়েল যুদ্ধ নিয়েও কথাবার্তা হতে চলেছে আমেরিকার সঙ্গে বাকি শক্তিধর দেশগুলির। এই বৈঠকে জি-৭ দেশগুলির সঙ্গে যোগ দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়নও। তাঁরা জি-৭-এর অংশ না হলেও প্রতি বছর জি-৭-এর বার্ষিক বৈঠকে যোগ দেয় ইইউ। যুদ্ধবিধ্বস্ত দু'দেশে শান্তি ফেরানো নিয়ে কথাবার্তায় বিশেষ ভূমিকা থাকতে চলেছে তাদেরও, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।