মান বাঁচানোর লড়াই! বহিষ্কৃত হয়ে ফের সংসদে ফিরতে পারবেন মহুয়া মৈত্র?

Mahua Moitra Krishnanagar: বিজেপি এলাকায় মহুয়ার বহিষ্কারের ঘটনাকে ব্যাপকভাবে প্রচার করেছে। সাংসদ হিসেবে মহুয়া যে এলাকার কাজ করার জন্য অযোগ্য, তা ভোটারদের বুঝিয়ে দিতে কসুর করেনি বিজেপি।

inscript
৪ মিনিট
মান বাঁচানোর লড়াই! বহিষ্কৃত হয়ে ফের সংসদে ফিরতে পারবেন মহুয়া মৈত্র?

কৃষ্ণনগরে একবারই ক্ষমতায় এসেছিল ভারতীয় জনতা পার্টি। ১৯৯৯ সাল। সত্যব্রত মুখোপাধ্যায়। তার আগে অবধি কমিউনিস্ট পার্টির দখলে ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। ২০০৯ সালে তৃণমূলের হয়ে এই আসনে জেতেন অভিনেতা তাপস পাল। ২০১৯ সালে তৃণমূলের ব্যাটন এগিয়ে নিয়ে যান সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া সাংসদ হওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক তাঁকে ঘিরে থেকেছে। গত বছরের ডিসেম্বরে সংসদের নীতি না মানার অভিযোগে তাঁর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়। এবার ফের কৃষ্ণনগর আসন থেকে লড়ছেন মহুয়া। কঠিন লড়াই। পারবেন এবারেও?

প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র বিজেপির নবাগত প্রার্থী অমৃতা রায়ের বিরুদ্ধে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অমৃতা রায় সম্পর্কে রাজা কৃষ্ণ চন্দ্র রায়ের বংশধর। ১৯৭১ থেকে শুরু করে দীর্ঘ ২৮ বছর সিপিএমের শক্ত ঘাঁটি ছিল কৃষ্ণনগর। ১৯৯৯ সালে আসনটি জিতে বিজেপি সিপিএমের আধিপত্যে প্রথম উল্লেখযোগ্য ক্ষত তৈরি করেছিল। ২০০৪ সালে এই আসন ফের বামেদের দখলে আসে, জয়ী হন জ্যোতির্ময়ী শিকদার। তারপর ২০০৯ সালে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা তাপস পাল সিপিএমকে ক্ষমতাচ্যুত করে কৃষ্ণনগর দখল করেন। ২০১৯ সালে মহুয়া মৈত্র তাঁর বিজেপি প্রতিপক্ষ কল্যাণ চৌবেকে পরাজিত করে ৬৩,১২৮ ভোটের ব্যবধানে জয়ী হন। কম ভোটে জিতলেও মহুয়ার এই জয় তৃণমূলের কাছে ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। চিট ফান্ড কেলেঙ্কারিতে তাপস পাল গ্রেফতার হওয়ার পর এই আসন দখলে রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

তবে গত বছর থেকে আবার বিপাকে তৃণমূল। ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কৃত করা হয়েছে। নগদ টাকা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রয়েছে সাংসদ হয়ে গোপন পাসওয়ার্ড-আইডি অন্য ব্যক্তিকে দেওয়ার মতো অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া পাশে থেকেছেন মহুয়ার। মহুয়ার উপর যে আস্থা রয়েছে তার প্রমাণ ২০২৪ সালের লোকসভা ভোটে ফের তাঁকে কৃষ্ণনগরে প্রার্থী করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহুয়ার শক্তিশালী ব্যক্তিত্ব তাঁকে এবারও ভালো ভোট এনে দিতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে মহুয়া-কাঁটা তুলতে অমৃতার পাশে খোদ মোদি, কোন পথে কৃষ্ণনগরের লড়াই?

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী অমৃতার পাশেই রয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। বুধবার অমৃতাকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপি এলাকায় মহুয়ার বহিষ্কারের ঘটনাকে ব্যাপকভাবে প্রচার করেছে। সাংসদ হিসেবে মহুয়া যে এলাকার কাজ করার জন্য অযোগ্য, তা ভোটারদের বুঝিয়ে দিতে কসুর করেনি বিজেপি। তবে মহুয়া নিজের দম প্রচার করে গেছেন। গ্রামে, শহরে, অলিতে গলিতে গিয়েছেন। তাঁকে দেখতে পুরুষ এবং মহিলাদের ভিড় জমেছে। মহুয়া মৈত্র বাচ্চাদের সঙ্গে মিশেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে হওয়া 'অন্যায়ে'র জবাব দিতে মহিলাদের ভোট চেয়েছেন।

কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় বিজেপির হয়ে লড়ছেন। এই রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থী তিনি। উত্তরাধিকারসূত্রে ৫৫৪ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর। কিন্তু গ্রহণযোগ্যতা আছে কি? বিজেপির অমৃতা রায় মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের উত্তরাধিকারী ছাড়া আর কোনওভাবেই বিশেষ পরিচিত নন। হতে পারেন তিনি রাজমাতা কিন্তু স্থানীয়দের কাছে তাঁর গ্রহণযোগ্যতা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। অমৃতা রায় প্রচারের সময় গ্রামে বিশেষ যাননি। মানুষের ভরসার প্রার্থী তিনি কতটা হয়ে উঠেছেন তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে।

তবে মহুয়া মৈত্রকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষও রয়েছে। মহুয়ার প্রচারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে উপর মহলের, পছন্দের পেশাদার দল নিয়ে কাজ করতে ভালোবাসেন মহুয়া। ফলে মহুয়া মৈত্রর সঙ্গে সরাসরি যোগাযোগ না হওয়ায় দলের অনেক সদস্য হতাশও।

বিজেপির কাছে এই আসন যে গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিয়েছেন খোদ মোদি। সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র ছাড়া অমৃতা রায়ের সঙ্গেই একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পষ্টবাদী, স্বাধীনচেতা বলেই মহুয়া মৈত্রকে বহিষ্কারের ছক সাজাল বিজেপি?

Mahua Moitra Expelled : ভারতীয় রাজনৈতিক জগত এই রকম একজন মহিলাকে বহিষ্কার করল কেন? তাহলে কি ভারতীয় রাজনীতিতে মহুয়ার মতো সোজাসাপ্টা কথা বলা মহিলার স্থান নেই?

এই এলাকাতে মূলত তিনটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্র আছে। কালীগঞ্জ, নাকাশিপাড়া এবং চাপড়া। একটি অঞ্চলও তৃণমূল হাতছাড়া করতে চায় না। বিজেপি বাকি চারটি আসন, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণে জোর লড়াইয়ে প্রস্তুত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, কৃষ্ণনগর উত্তর বাদে এই সাতটি আসনের মধ্যে ছয়টিতে তৃণমূল বিজয়ী হয়েছিল। কৃষ্ণনগর উত্তরে বিজেপির মুকুল রায় জিতেছিলেন। তবে বিজেপি ছাড়াও এবার মহুয়াকে চ্যালেঞ্জ করতে পারেন বাম প্রার্থী এস এম সাদি। তিনি ছিলেন পলাশিপাড়ার প্রাক্তন বিধায়ক৷

তবে টাকা নিয়ে প্রশ্ন তোলা, তাঁর সঙ্গে হিরানন্দানির নাম জড়ানো, আদানির বিরোধিতা করতে গিয়ে টাকা নেওয়ার মতো অভিযোগকে ভালো চোখে দেখছে না কৃষ্ণনগরের অনেকেই। পলাশি চিনিকল বন্ধ বা জলঙ্গী ও অঞ্জনা নদী বাঁচানো বা পাটচাষিদের দুর্দশার ঘোচানোর মতো স্থানীয় সমস্যা নিয়ে যে মহুয়ার মাথাব্যথা নেই, বলছেন বাসিন্দারাই৷ তবে মহুয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করে লড়ে যাচ্ছেন। কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো মহিলাদের জন্য তৈরি প্রকল্পগুলির ঢালাও প্রচার করছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে স্থানীয় নেতাদের জড়িত থাকার কারণে এবার কৃষ্ণনগরে প্রায় ব্যাকফুটেই রয়েছে তৃণমূল। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী ও ছেলেকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। তেহট্টর বিধায়ক তাপস কুমার সাহাকে সিবিআই তলব করেছে। দু'টি বিধানসভাই মহুয়ার লোকসভা কেন্দ্রের অংশ।

২০০৯ সালে তাপস পাল এই আসনে পেয়েছিলেন ৪২% ভোট, ২০১৪ সালে পান ৩৫ শতাংশের মতো। ২০১৯ সালে মহুয়া সেই ব্যবধান একধাক্কায় বাড়িয়ে করেন ৪৫%। এবারও কি মহুয়া নিজের ক্যারিশ্মাতেই কৃষ্ণনগর জয় করবেন?

নাকাশিপাড়া এবং কালিগঞ্জে বিজেপির শক্তি গত কয়েক বছরে বেশ বেড়েছে আরএসএসের হাত ধরে। নবনির্মিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় এলাকায় বিজেপির ক্ষমতার প্রদর্শন বাড়িয়ে দিয়েছে। এই এলাকায় আরএসএস সাংগঠনিক শক্তি ভালোই।পাশাপাশি নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে এই অঞ্চলের ২০% মতুয়া ভোট এবার বিজেপি পকেটস্থ করার সম্ভাবনাও রয়েছে। পাল্টা এই চালেই বিজেপির তুমুল ভোট হারানোর আশঙ্কাও আছে।

এস এম সাদি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের নিয়ে ব্যাপক কাজ করেছেন। কালিগঞ্জ, চাপড়া, নাকাশিপাড়া, পলাশিপাড়া এবং তেহট্টর মতো এলাকায়, যেখানে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশ বেশি সাদি তাঁদের মধ্যে বেশ জনপ্রিয়। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ব্যাপক হিংসার মধ্যেও বামেরা ২৯% ভোট পেয়েছিল। বামপন্থীদের সঙ্গে বহুকাল পরে প্রান্তিক পরিবারের যুবকদের অংশগ্রহণ বাড়ছে, যা সাদির জয়ের পক্ষে আশাব্যাঞ্জক৷

২০১৯ সালের সাধারণ নির্বাচনে, বিজেপি ৪০.৫% ভোট পেয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তা কমে ৩৭.৮% হয়। অন্যদিকে, বাম এবং কংগ্রেসের সম্মিলিত ভোট প্রায় ১০%। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিতলেও বামদের ভোট ছিল ২৯%। বিজেপি সেখানে তৃতীয় স্থানে ছিল। কৃষ্ণনগর লাল পথে হাঁটবে কিনা সেই আশাও একেবারে ছেড়ে দেওয়ার নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?