প্রকট এনআরসি-র আশঙ্কা! কেন জেলায় জেলায় বাতিল একাধিক আধার কার্ড?

Aadhaar Card Cancelled: বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গ থেকেও আধার বাতিলের খবর মিলেছে। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি চালু করার প্রথম ধাপ নয় তো এই আধার বাতিল?

Sohini Das
৪ মিনিট
প্রকট এনআরসি-র আশঙ্কা! কেন জেলায় জেলায় বাতিল একাধিক আধার কার্ড?

ভোটার থেকে প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল নম্বর, যাবতীয় কিছুই আধারের তারে বাধা। প্রায় সমস্ত পরিচয়পত্রকেই আধার কার্ডের সঙ্গে জুড়ে দিয়েছে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের আর দেরি নেই। ঠিক তার আগেই পশ্চিম বাংলার জেলায় জেলায় বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড। নদিয়ার নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে। আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি। কেন ভোটের আগে বাংলার ঘরে ঘরে বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ড। কোন ষড়যন্ত্র কাজ করছে এর নেপথ্যে? উস্কে উঠেছে জল্পনা।

পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ। আধার কার্ড বাতিলের জেরে অনিশ্চয়তার মুখে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ। বীরভূমের ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ওই পড়ুয়ার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতে। দিন কয়েক আগে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে তিনি দেখেন, তাঁর আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে এসেছে ডাক বিভাগের একটি চিঠিও। বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে খবর। বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গ থেকেও আধার বাতিলের খবর মিলেছে। কিন্তু হঠাৎ করে কেন এমন আধার বাতিলের ধুম। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি চালু করার প্রথম ধাপ নয় তো এই আধার বাতিল? অনেকেই তেমন আশঙ্কা করেছেন।

জাতীয় নাগরিক পঞ্জি চালু করার ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছে বিজেপি। লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিক আইন চালু করার কথাও একাধিক বার জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও একাধিক বা শোনা গিয়েছে সেই কথা। আর এবার আধার কার্ড বাতিল নিয়ে সেই মারাত্মক আশঙ্কার কথাই তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে বলে দাবি করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে রাজ্য সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতে এবং জাতীয় নাগরিক পঞ্জি চালু করার দিকেই কেন্দ্র এগোচ্ছে বলে দাবি তাঁর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আধারের পরে এবার 'অপার'! কেন দেশের পড়ুয়াদের তথ্য পেতে মরিয়া কেন্দ্র?

APAAR ID Card : ‘অপার’ প্রতিটি ছাত্রছাত্রীর জন্য একটা নতুন চিহ্নিতকরণের নম্বর তৈরি করবে, যার সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীর আধার সংযুক্ত করা থাকবে।

রবিবার সিউড়ির সভা থেকে তেমনটাই দাবি করেছেন মমতা। তিনি বলেন, "আমার কাছে খবর আছে। অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে ৫০ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে। বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গেও চলছে। প্রথমে বলবে আধার না হলে চোখে আঁধার দেখবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না, কোনও সুযোগ-সুবিধা পাবে না। আর এখন কাউকে জিজ্ঞেস না করে লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে।"

রাজ্য সরকারের একাধিক প্রকল্প ও সুবিধা নেওয়ার জন্য বাসিন্দাদের এতদিন আধার কার্ড প্রয়োজন হত। এ রাজ্যের অসংখ্য মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পান। অন্যান্য প্রকল্পের ভাতা বা ভর্তুকি পেতেও আধার কার্ড দরকারি। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে রাজ্যবাসীকে সরকারি প্রকল্প ও সুবিধা থেকে বঞ্চিত করতেই বিজেপি সরকার এই সব ষড়যন্ত্র করছে। যদি বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন মমতা। তাঁর কথায়, "আমি পরিষ্কার বলে যাচ্ছি, আধার না থাকলেও আমাদের কোনও প্রকল্প বন্ধ হবে না। নিজেদের কার্ড দিয়ে চালিয়ে যাব। দিল্লি যা করছে, থোঁতা মুখ ভোঁতা করে দেব। আধার কার্ড, রেশন কার্ড, স্মার্ট কার্ড, কোভিড কার্ড, জন্মের কার্ড, এথ কার্ড কি গলায় মালা করে রাখবেন? তার পর আবার কাউকে জিজ্ঞেস না করে বাতিল করে দিচ্ছে। বাংলার মানুষকে বলব, ভয় পাবেন না। আমি আছি। যদি দেখি এর মধ্যে ছলনা আছে, বাংলার একটি প্রকল্পকেও আমি আধার সংযুক্ত হতে দেব না।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
শহর জুড়ে আধার জালিয়াতি, কী ভাবে বাঁচাবেন আপনার সঞ্চয়?

Aadhaar Card Fraud: শুনলে অবাক হবেন, জমি, বাড়ি রেজিস্ট্রির অফিস রয়েছে সেই সমস্ত জায়গা থেকেও নাকি ফাঁস হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। অনেকেই অভিযোগ করেছেন, সরকারি জমি বাড়ি রেজিস্ট্রি অফিসগুলোই হয়ে উঠছে সাইবার অপরাধের রসুই ঘর।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সব চেয়ে বেশি নাকি আধার বাতিল হচ্ছে মতুয়াদের। মুখ্যমন্ত্রী কার্যত হুঙ্কার দিয়ে জানিয়েছেন, বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনও কমিটি গেছে? রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান। কেন এত আধার কার্ড বাতিল? জবাব দিক কেন্দ্র।' পাশাপাশি তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলেও আশ্বস্ত করেছেন।

গোড়া থেকেই নাগরিকপঞ্জির বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি কার্যকর করার লক্ষ্য নিয়েই কেন্দ্র সরকার আধার কার্ড বাতিলের কাজ শুরু করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আধার কার্ড বাতিল নিয়ে আইনি সহায়তার পখে যাওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই জেলায় জেলায় আধার কার্ড বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আধার কার্ড ছাড়া বর্তমানে ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে অনেক জরুরি কাজই আটকে যাওয়ার কথা। অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা ব্যাঙ্কের টাকা তুলতে পারছেন না। তোলা যাচ্ছে না রেশনও। হঠাৎ করে এ ভাবে আধার কার্ড নষ্ট হয়ে যাওয়ায় আতঙ্কিত বহু বাসিন্দাই।

তবে বিশেষজ্ঞেরা কিন্তু বলছেন, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ছাড়াও কিন্তু নানা কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার আধার কার্ডটি। UIDAI তরফে জানা গিয়েছে, তিন বছর ধরে আপনার আধার কার্ড কোনও ক্ষেত্রে লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করা হয়, সেক্ষেত্রেও বাতিল হতে পারে কার্ডটি। EPFO-তে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে আধার কার্ড।

ইতিমধ্যেই আধার বাতিলের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট দফতরের কলকাতার আধিকারিককে নবান্নে তলব করেছিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা। মুখ্যসচিব জানিয়েছেন, আধার কার্ড নিয়ামক সংস্থার ওই কর্তা জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে কার্ডগুলি বন্ধ করা হয়েছে। কিছু ব্যক্তি নির্ধারিত সময়ের পরেও ভারতে থেকে যাওয়ায় তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা অবশ্য অভিযোগ করেছেন, বিশেষত সংখ্যালঘু ও তফসিলিদেরই নিশানা করা হচ্ছে। বেছে বেছে তাঁদেরই আধার বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে নথি যাচাই না করেই বন্ধ করে দেওয়া হল আধারের মতো এমন একটি জরুরি পরিচয়পত্র, উঠেছে প্রশ্ন। সবটা মিলিয়ে তীব্র হয়েছে এনআরসি-র আশঙ্কা। তবে কি লোকসভা ভোটের আগেই তেমন কিছু ঘটাতে চলেছে মোদি সরকার? অসমের মতোই বাংলাতেও ডিটেনশন ক্যাম্প তৈরির কথা ভাবা হচ্ছে! একগুচ্ছ আশঙ্কা প্রকট হয়েছে এই আধার-বিপর্যয় ঘিরে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?