প্রেমপত্র লিখতেও ভারতীয়দের ভরসা এআই! ভ্যালেন্টাইনস ডে-র আগেই সামনে এল যে তথ্য

Valentines Day Love Letter AI India : এমন বিশেষ দিনে প্রেমপত্র লেখার অভ্যাস তো অনেকেরই। প্রেম থাকলে প্রেমপত্র থাকবে না, তা কি হয়!

inscript
২ মিনিট
প্রেমপত্র লিখতেও ভারতীয়দের ভরসা এআই! ভ্যালেন্টাইনস ডে-র আগেই সামনে এল যে তথ্য

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। যদিও লেখায় বলা হয়, ভালোবাসার কোনও দিন থাকে না। তবুও এই একটি দিনের জন্য প্রেমিক প্রেমিকারা অপেক্ষা করে থাকেন। অনেকে এই বিশেষ দিনেই প্রিয় মানুষের কাছে মনের ভাব জানায়। অনেকে একসঙ্গে হাত ধরে বাকি জীবন কাটানোর প্রতিশ্রুতি দেয়। আবার অনেকেরই মন ভেঙে যায়। এরকম নানা ঘটনাপ্রবাহের মধ্যেই হাজির আরও একটা ফেব্রুয়ারি মাস, আরও একটা ভ্যালেন্টাইনস ডে। এমন বিশেষ দিনে প্রেমপত্র লেখার অভ্যাস তো অনেকেরই। প্রেম থাকলে প্রেমপত্র থাকবে না, তা কি হয়!

তবে ২০২৩-এর ভ্যালেন্টাইনস ডে নাকি ‘পরিবর্তন’ এনেছে! আন্তর্জাতিক সংস্থা ম্যাকআফি সম্প্রতি একটি সমীক্ষা বার করেছে। সেই সমীক্ষার বিষয়বস্তু হল ‘মডার্ন লাভ’। এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রযুক্তির মানচিত্রে একটিই নাম আলোচিত হচ্ছে – চ্যাটজিপিটি (ChatGPT)। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই চ্যাট বট মানুষের দৈনন্দিন অনেক কাজই করতে সক্ষম। নির্দেশ দিলে আস্ত একটা বইও লিখে দিতে পারে সে। ২০২২-র নভেম্বরে এই চ্যাটজিপিটি সামনে আসার পর আরও বেশকিছু অত্যাধুনিক চ্যাট বট এসে গিয়েছে। আর সেসবই নাকি দারুণ প্রভাব ফেলছে ভ্যালেন্টাইনস ডে-র মঞ্চে। কীরকম?

প্রিয় মানুষটিকে নিজের মনের ভাব, ভালোবাসার কথা বলার জন্য প্রেমপত্রই অনেকের ভরসা। পুরনো দিনে সেই প্রেমপত্র নিজে লিখতে না পারলে বন্ধুকে দিয়ে লেখানো। ‘আপম মনের মাধুরী মিশিয়ে’ লেখা সেই চিঠি বিভিন্ন ঘটনার সাক্ষী। কালের নিয়মে চিঠির জায়গায় হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক। পেন, পেনসিল বদলে গিয়েছে কি-প্যাড টাইপিংয়ে। কিন্তু মনের কানেকশন তো একই থেকে গিয়েছে।

তবে নতুন এই সমীক্ষায় জানা গিয়েছে, মানুষ এখন প্রেমপত্র লিখতে চ্যাটজিপিটির মতো এআইয়ের সাহায্য নিচ্ছে! নিজের মনের ভাব ব্যক্ত করে চ্যাট বটকে নির্দেশ দিচ্ছে; আর সেটিও দ্রুত সেই ‘প্রেমপত্র’ লিখে দিচ্ছে। আর ২০২৩-র ভ্যালেন্টাইনস ডে-র আগে এই অদ্ভুত ট্রেন্ডে সবার আগে এগিয়ে রয়েছে কে? আমাদের ভারতীয়রা!

ম্যাকআফি মোট ৯টি দেশকে নিয়ে এই বিশেষ সমীক্ষা চালায়। তার মধ্যে ছিল ভারতও। সেখানেই দেখা গিয়েছে এই অদ্ভুত ট্রেন্ড! কিন্তু মানুষ প্রেমপত্র লিখলে সেই চিঠিতে যে ‘ছোঁয়া’ থাকবে, একটা যন্ত্র কিংবা রোবট লিখলে কি সেটা আদৌ থাকে? লেখাটা গতে বাঁধা হয়ে যায় না? যান্ত্রিক হয়ে যায় না? এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আরও অদ্ভুত তথ্য সামনে আসে! অন্তত ৭৮ শতাংশ ভারতীয়রা মানুষ আর চ্যাটজিপিটির লেখা প্রেমপত্রে তফাৎ করতে পারছেন না। বরং তাঁরা উল্টে এআই মাধ্যমে তৈরি রোবটের ‘প্রেমপত্র’ পড়েই কার্যত ফিদা হয়ে যাচ্ছেন!

এর পাশাপাশি দেখা গিয়েছে, সত্যি সত্যিই অনেকে প্রেমপত্র লেখার জন্য এআই সফটওয়্যার ব্যবহার করছেন। ভারতীয়রা সেখানে শীর্ষে! অন্তত ৬২ শতাংশ ভারতীয় ভ্যালেন্টাইনস ডে-র জন্য এআই ব্যবহার করে প্রেমপত্র লিখছেন! এমনকী, ৭৩ শতাংশ ভারতীয় এআইয়ের সাহায্যে নিজেদের ডেটিং প্রোফাইল তৈরি করছেন! তাহলে কি যন্ত্র হয়েও এতটা ভালো প্রেমপত্র লিখতে পারছে অত্যাধুনিক চ্যাট বটগুলি? সেরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এর জেরে ভবিষ্যতে অনেক ক্ষতির সম্ভাবনাও দেখা দিতে পারে। এভাবে ভুয়ো প্রেমপত্র লিখে ফাঁদে ফেলার ঘটনা ঘটাও অস্বাভাবিক নয়। তবে এবারের ভারতে ভ্যালেন্টাইনস ডে একেবারে ‘এআই’ময়, তা বলাই বাহুল্য!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।