পরীক্ষার দু'ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র, NEET-PG-র প্রশ্নফাঁস রুখতে যে যে ব্যবস্থা

NEET-PG 2024: প্রশ্নপত্র ফাঁসের বিপত্তি এড়াতে এবার একাধিক সতর্কতা গ্রহণ করেছে পরীক্ষাটির নিয়ামক সংস্থা। স্থির করা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে তৈরি করা হবে প্রশ্নপত্র।

Sohini Das
২ মিনিট
পরীক্ষার দু'ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র, NEET-PG-র প্রশ্নফাঁস রুখতে যে যে ব্যবস্থা

দেশ জুড়ে নিট-বিতর্কের মধ্যেই ঘোষণা হয়ে গেল ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার তারিখ। নিট-ইউজি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগে জেরবার পরীক্ষার নিয়ামক সংস্থা NTA। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ওএমআর শিটে গোলমাল। এমনকী ডাক্তারদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিতে এসে বহু কেন্দ্রেই প্রযুক্তিগত সমস্যার কারণে পূর্ণ সময় পরীক্ষা দিতে পারেননি পরীক্ষার্থীরা। তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়া নিয়েও বিক্ষোভে ফেটে পড়ে দেশ। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। তার জন্য নতুন করে পরীক্ষার নেওয়ার কথা ঘোষণা হলেও পিছিয়ে যায় সেই পরীক্ষা।

এরই মধ্যে ঘোষণা হল নিট-পিজির দিনক্ষণ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ১১ অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষা। মোট দু-দফায় সেই পরীক্ষা নেওয়া হবে। নিট-পিজি পরীক্ষাটি অবশ্য আয়োজন করে দ্যা ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস। আগেও একবার ঘোষণা হয়ে গিয়েছিল এই নিট-পিজি পরীক্ষার দিনক্ষণ। গত ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে নিট-ইউজি পরীক্ষায় যে ভাবে প্রশ্নপত্র ফাঁস ও গ্রেসমার্কস দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে একের পর এক, তাতে পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য় হন কর্তৃপক্ষ। আর তা ঘোষণা করা হয় পরীক্ষার মাত্র একদিন আগেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খাস কলকাতা থেকে গ্রেফতার প্রশ্নপত্র ফাঁসের চাঁই! কোথায় দাঁড়িয়ে নিট-তদন্ত?

NEET Row: এরই মধ্যে আবার কলকাতা থেকে গ্রেফতার হল প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের এক চাঁই। নিটের মেধা তালিকায় জায়গা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক পরীক্ষার্থীর বাবা-মায়ের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। যে ভাবে একের পর এক পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তাতে দুশ্চিন্তার মুখে পড়ে যায় তাঁদের ভবিষ্যতও। নিট ও নেট বিতর্কের মধ্যেই শিক্ষামন্ত্রী নিট-কে কেন্দ্র করে পরীক্ষার্থীদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গড়ার কথা ঘোষণা করেন। এ নিয়ে এনটিএ-কে নোটিসও পাঠায় সুপ্রিম কোর্ট। এসব বিতর্কের মধ্যেই শুক্রবার ঘোষণা হয়ে গেল নিট-পিজি পরীক্ষার দিনক্ষণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিসিটিভি-তে ফাঁক থেকে অরক্ষিত স্ট্রং রুম! NEET-এর নামে সামনে আসছে ছেলেমানুষী

NEET Row: নীট-আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষার থার্ড পার্টি রিভিউতে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। দেখা গিয়েছে, বহু পরীক্ষাহলেই সিসিটিভি ঠিক মতো কাজ করছিল না।

প্রশ্নপত্র ফাঁসের বিপত্তি এড়াতে এবার একাধিক সতর্কতা গ্রহণ করেছে পরীক্ষাটির নিয়ামক সংস্থা। স্থির করা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে তৈরি করা হবে প্রশ্নপত্র। এ নিয়ে মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা অ্যান্টি-সাইবার ক্রাইম আধিকারিকদের সঙ্গে দেখা করেন। তার পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়।

এমবিবিএস পাশ করার পরে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে সুযোগ পাওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হয় পড়ুয়াদের। এই পরীক্ষার উপরেই নির্ভর করে স্নাতক পাশ চিকিৎসকদের ভবিষ্যৎ। নিট-ইউজি পরীক্ষা নিয়ে যেভাবে একে একে অনিয়ম সামনে আসতে শুরু করেছে, তাতে দুশ্চিন্তার মুখে পড়েছে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্য়ৎ। ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই। বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে একাধিক রাজ্যে তদন্ত শুরু করেছে তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।