কেন 'দেশদ্রোহী'র তকমা পরঞ্জয়, অভিসার, ভাষাদের? আসলে ঠিক কী লিখতেন এই সাংবাদিকরা?

NewsClick Journalist : মোদ্দা কথা, দেশের শাসকের স্বাস্থ্যের জন্য উপাদেয় ছিল না নিউজক্লিকের খবর।

Madhurima Dutta
৪ মিনিট
কেন 'দেশদ্রোহী'র তকমা পরঞ্জয়, অভিসার, ভাষাদের? আসলে ঠিক কী লিখতেন এই সাংবাদিকরা?

ভোরবেলা সোজা বাড়িতে হানা। নিউজক্লিক ওয়েব পোর্টাল দলের কনিষ্ঠ সদস্য, সবে তিন বছর ধরে কাজ করছেন সংস্থায়। সেই কপি এডিটরের বাড়িতে ভোর ৬ টায় হানা দিল পুলিশ। পুলিশি অভিযান চলল তিন ঘণ্টা ধরে। দিল্লি পুলিশের স্পেশাল সেল যে ৫০ জনের বাড়িতে অভিযান চালিয়েছিল তাঁদেরই একজন ছিলেন তিনি। অভিযোগ কী? বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা এবং ষড়যন্ত্র (ধারা ১২০ বি, আইপিসি), ধর্ম, বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি নষ্টের জন্য ক্ষতিকর কাজ করার (১৫৩ এ) অভিযোগ রয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। কেন এত ধরপাকড় স্বাধীন সাংবাদিকদের? কেন ইউএপিএ-র মতো কঠোর ধারা প্রয়োগ তাঁদের বিরুদ্ধে? কী এমন খবর করতেন তাঁরা?

নিউজক্লিকের এই সাংবাদিক জানিয়েছেন, তাঁর যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস মানে মোবাইল, ল্যাপটপ এবং পাসপোর্ট কেড়ে নেওয়ার সময় পুলিশ তাঁকে জানায় যে ৯৬ টি জায়গায় অভিযান চালানো হয়েছে। পুলিশ এই সাংবাদিককে এও জিজ্ঞাসা করে যে, কৃষকদের প্রতিবাদ এবং দিল্লির হিংসা নিয়ে তিনি যে প্রতিবেদনগুলি লিখেছিলেন তার জন্য তাঁকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল কিনা। এখানেই শেষ না, পুলিশ এও জানতে চায় যে কেন দেশ ও সরকারের বিরুদ্ধে কথা লিখেছেন তিনি? সবে তিন বছর হলো কাজ করছেন। এমন কিছুই তিনি করেননি যাতে পুলিশের এই প্রশ্ন করা সাজে, তাও কেন এমন আক্রমণ? এই সাংবাদিকরা এমন কী লিখেছেন যাতে পুলিশের মনে হয়েছে তারা সমাজের নানা গোষ্ঠীর মধ্যে 'শত্রুতা' বাড়িয়ে ফেলবেন?

অভিসার শর্মার কথাই ধরা যাক। X-এ তাঁর ফলোয়ার ১.৮ মিলিয়ন। প্রায় ৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাঁর ইউটিউব প্ল্যাটফর্মে। তিনি এমন খবরই প্রকাশ্যে আনেন যা মূলধারার মিডিয়া উপেক্ষা করে। তাঁর শেষ শোয়ের বিষয় ছিল বিহারের কাস্ট সেন্সাস। কীভাবে এই কাস্ট সেন্সাস বিজেপির সব হিসেব নিকেশ গুলিয়ে দিচ্ছে তাই নিয়েই খবর করেছিলেন অভিসার। পুরনো পেনশন স্কিমের উপরও খবর করেছিলেন তিনি। পুরনো দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবিতে সারা দেশ থেকে আসা বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছিলেন। মূলধারার মিডিয়া এই খবর কোনওদিনও সামনে আনেনি।

देश के PM हैं आप. मगर communal बयान देते हैं. ये बयान भड़काऊ है. इसमें गलत बयानी भी है. कन्हैया लाल के हत्यारों के पक्ष में किसी ने रैली निकाली थी? आपकी पार्टी के नेता गोडसे के पक्ष में बोलते हैं. Mob lynching में शामिल लोगों को सम्मानित करते हैं. Rapists के पक्ष में रैली…

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতাকে বারবার হেনস্থা, কীসের মাশুল?

NewsClick Journalists Harassed : পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে।

— Abhisar Sharma (@abhisar_sharma)

নিউজক্লিকে ব্যবসা এবং রাজনীতি নিয়েই মূলত লেখেন পরঞ্জয় গুহ ঠাকুরতা। X-এ তার ১২২.৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। পরঞ্জয় গুহ ঠাকুরতা আদানি গোষ্ঠীর দুর্নীতি নিয়ে নিয়মিত কাজ করে গেছেন। হিন্ডেনবার্গের আদানি বিষয়ক বিস্ফোরক রিপোর্টে উল্লিখিত একমাত্র ভারতীয় সাংবাদিক পরঞ্জয়ই।

নিউজক্লিকের ফলোয়ার ৬৮,০০০-এরও বেশি। নিয়মিতভাবে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে কাজ করে চলেছে নিউজক্লিক৷ এই ওয়েব পোর্টালের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের শেষ কাজ প্রজেক্ট সাইবারসিন। ১৯৭০-এর দশকে চিলি সরকারের একটি প্রকল্প ছিল সাইবারসিন, অর্থনীতিতে বাস্তব সময় পরিকল্পনা এবং তা হাতে কলমে করার জন্য প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল ওই প্রকল্পে।

Adani Power: Will The Company Cease Violating the Power Purchase Agreement with Haryana Discoms?

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোদি মিডিয়ার সুধীর ভাই আর তাঁর সাংবাদিকতা

Journalist Sudhir Chaudhury: বিজেপি ঘনিষ্ঠ মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্ণাটক পুলিশ।

— ParanjoyGuhaThakurta (@paranjoygt)

নিউজক্লিক ওয়েবসাইটের অন্যান্য প্রতিবেদনের মধ্যে রয়েছে নির্বাচনী বন্ডের সমালোচনা। এই ইলেক্টোরাল বন্ডকে বিরোধীরা 'বৈধ ঘুষ' বলে মনে করে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের গুজরাতের রিপোর্ট নিয়েও কাজ করেছিল নিউজক্লিক। নানা উন্নয়ন প্রকল্পে সবুজ ছাড়পত্রের বিধি লঙ্ঘনের জন্য সরকারের নিন্দা করে নিউজক্লিক।

স্বচ্ছ ভারতের নামে যে অভিযান মোদি সরকার চালায়, আর যেভাবে গান্ধীজির ছবিকে তাতে ব্যবহার করা হয় এই নিয়েও একটি প্রতিবেদন প্রকাশিত হয় নিউজক্লিক হিন্দি ওয়েবসাইটে। লেখেন আরেক সাংবাদিক ভাষা সিং। 'খোঁজ খবর' নামে একটি অনুষ্ঠান তিনি এই ওয়েবসাইটের ইউটিউব প্ল্যাটফর্মে সঞ্চালনা করেন। প্রায় ৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে ভাষার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক ভাষা সিংয়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ, কেড়ে নেয় মোবাইল-ল্যাপটপ।

লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং সহমত-এর প্রতিষ্ঠাতা, সোহেল হাশমির সম্প্রতি লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার নেন। তাঁর শো 'ইতিহাস কে পন্নে'-তে তাঁরা দু'জনে নরেন্দ্র মোদির 'ইতিহাস সম্পর্কে অজ্ঞতা’, ভক্তি সুফি আন্দোলন এবং আমাদের সমন্বিত সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। ক্ষমতাসীন গেরুয়া দল এবং এর বিভিন্ন শাখার তীব্র সমালোচক সোহেল হাশমি।

লেখক এবং সাংবাদিক উর্মিলেশও ক্ষমতায় থাকা বিজেপির নেতাদের কড়া সমালোচক। বিহারের কাস্ট সেন্সাস নিয়ে কেন অন্য সংবাদমাধ্যমগুলি চুপ, সওয়াল করেছিলেন উর্মিলেশ। উর্মিলেশ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিহারে নীতীশ সরকারের একটি মাস্টার স্ট্রোক এই কাস্ট সেন্সার বা জাতিসুমারি। নিউজক্লিকে তাঁর শো ‘মন্থন’-এ তিনি কেন্দ্রের সরকার, তাদের রাজনীতি, আরএসএস-এর বিরুদ্ধে কথা বলেন। মূলধারার মিডিয়া যে বিরোধীদের কথা বলে না, তাঁদের কথা তুলে ধরেন উর্মিলেশ।

बिहार सरकार का ऐतिहासिक ऐलानः जातिवार सर्वेक्षण के आँकड़े सार्वजनिक किये.ये आँकड़े सिर्फ़ बिहार ही नहीं, देश की राजनीति को भी प्रभावित करेंगे.

— urmilesh (@UrmileshJ)

অনিন্দ্য চক্রবর্তী নিউজক্লিকে নিয়মিত রাজনীতি, অর্থনীতি, কূটনীতি নিয়ে আলোচনা করেন। তাঁর একটি সাম্প্রতিক প্রতিবেদনের বিষয় ছিল কেন ডানপন্থীরা রোমিলা থাপার এবং ইরফান হাবিবকে ঘৃণা করে। এই প্রতিবেদনে অনিন্দ্য বলছেন, হিন্দুত্বের প্রবক্তারা এই ঐতিহাসিকদের অপছন্দ করেন কারণ তাঁরা জাতি এবং শ্রেণি বিভাজনের বিরুদ্ধে কথা বলেন। জুলাই মাসে একটি প্রতিবেদনে অনিন্দ্য বলেন, নিওলিবারেল সংস্কার না হলে দেশের দরিদ্রতম ৪০% মানুষ আজ ভালো থাকতেন। পুরনো অর্থনীতি অব্যাহত থাকলে মধ্যবিত্ত ৪০% মানুষও ভালো থাকতেন। ১৯৮২ সালে শুরু হওয়া অর্থনৈতিক সংস্কারে লাভ হয়েছে ২০% ভারতীয়র যারা উচ্চবিত্ত, এবং আরও বেশি উপকৃত হয়েছে ১% ধনকুবেররা।

সঞ্জয় রাজৌরার 'ভারত এক মৌজ' বলে একটি টক শো করতেন, কয়েক মাস আগে তা বন্ধ হয়ে গেছে। শোয়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গণপিটুনি, সাম্প্রদায়িক হিংসা বা মূল্যবৃদ্ধির কথাই বলা হতো। মোদ্দা কথা, দেশের শাসকের স্বাস্থ্যের জন্য উপাদেয় ছিল না নিউজক্লিকের খবর। আবার অন্যদিকে এই খবরগুলি এমন কিছুই না যার উপর ভিত্তি করে সাংবাদিকদের উপর ইউএপিএ-র খাঁড়া ঝুলিয়ে দেওয়া যায়। এতে সন্ত্রাসবাদই বা কোথায়, সাম্প্রদায়িক শত্রুতার উস্কানিই বা কোথায়? আসলে সমস্যা যে কোথায় তা শাসক জানে। গোদি মিডিয়া আর স্বাধীন মিডিয়ার সংঘাত মূল একটিই প্রশ্নে, তা সততা ও যুক্তি। সেটি গুলিয়ে দিতে পারলেই শাসকের সুবিধা।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।