বিজ্ঞানমনস্কতা তৈরিতে নয়, কুম্ভ আয়োজনে বেশি টাকা দেওয়াই বিজেপির লক্ষ্য

Maha Kumbh 2025: কেন্দ্রের তরফে এবারের মহাকুম্ভ আয়োজন করতে ২১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারও ৫৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মহাকুম্ভ আয়োজনের উদ্দেশ্যে।

suman sengupta
৪ মিনিট
বিজ্ঞানমনস্কতা তৈরিতে নয়, কুম্ভ আয়োজনে বেশি টাকা দেওয়াই বিজেপির লক্ষ্য

"চারিদিকে শুধু মৃতদেহের স্তূপ। তাকে ঘিরে রয়েছে পুলিশবাহিনী। অপরিচিত নারী ও পুরুষ কণ্ঠলগ্ন হয়ে পিষে মরেছে। ...যে দেহ ও রূপ ঘিরে অনেক লজ্জা, অনেক সজ্জা, তা আজ ঠান্ডা, স্পন্দনহীন স্তূপীকৃত..."

লিখেছিলেন কালকূট, 'অমৃতকুম্ভের সন্ধানে'-র পাতায়। ১৯৫৪ সালের এলাহাবাদের অর্থাৎ আজকের প্রয়াগরাজের কুম্ভমেলায়, মৌনী অমাবস্যার পুণ্যলগ্নে স্নান করতে এসে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। দেশের প্রথমসারির সংবাদপত্রের প্রথম পাতায় শিরোনাম হয়েছিল সেই দুর্ঘটনার খবর। কয়েকবছর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নির্বাচনী ভাষণে ১৯৫৪ সালের ওই দুর্ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করেন। বলেন, কংগ্রেস সরকার নাকি সেই ঘটনা লুকনোর চেষ্টা করেছে। আজ, এত বছর পরে কালকূটের সেই একই কথাগুলি যেন একই রকম তীব্রতায় আছড়ে পড়ছে সেই প্রয়াগরাজেই, আরেক মহা পুণ্যলগ্নে।

জানা যাচ্ছে না মৃত মানুষের সংখ্যা ঠিক কত! সরকারি বয়ান বলছে, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মারা গেছেন তিরিশ জন। অথচ সমাজ মাধ্যমের বিভিন্ন তথ্য বলছে মৃতের সংখ্যা ঢের বেশি। রোজই দেখা যাচ্ছে, নিখোঁজ মানুষের খোঁজে তাঁদের আত্মীয় পরিজনরা ভিড় জমাচ্ছেন সরকারি হাসপাতাল থেকে শুরু করে মর্গে। মৃত মানুষের, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ নিতে আসা মানুষের স্বজনদের পুলিশি হয়রানিরও শিকার হতে হচ্ছে। ১৯৫৪ সালের ঘটনা আড়াল করার চেষ্টা নিয়ে যদি প্রশ্ন ওঠে, আজকের দুর্ঘটনাকে আড়াল করার চেষ্টা যে হচ্ছে তাও স্বীকার করে নিতেই হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এআই ক্যামেরা, বিশেষ বাহিনী দিয়েও কেন মহাকুম্ভে পদপিষ্ট হওয়া আটকানো গেল না?

Maha Kumbh Stampede 2025: কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনও তাঁর বান্ধবী ডাকোটা জনসনকে নিয়ে মহাকুম্ভ মেলায় যান, সুপার মডেল মিলিন্দ সোমান সস্ত্রীক স্নান করেছেন। সকলের জন্যই রয়েছে বিশেষ ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা।

১৯৫৪ সালের দুর্ঘটনা

বড় বড় রথী মহারথীকে নিরাপত্তা দিতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যোগী আদিত্যনাথের পুলিশ আদৌ চিন্তিত নয়। মৃত মানুষদের ডেথ সার্টিফিকেট ছাড়া, কোনও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াই দেহ পাঠানো হচ্ছে তাঁদের আত্মীয়দের হাতে। সবটাই সকলে জানেন, গাফিলতি কার। তাহলে কে আঙুল তুলবে যোগী-মোদির ব্যর্থ প্রশাসনের দিকে? আমাদের দেশের বর্তমান শাসকেরা ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানোর কাজটি খুব সুচতুরভাবেই বেশ কিছুদিন ধরে করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারের কুম্ভমেলাকেও দেখা জরুরি। ২০২৪ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ, অযোধ্যায় রামমন্দির স্থাপনের মধ্যে দিয়ে যা করা যায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার সেই কাজটিই আরও ভালোভাবে করতে চেয়েছেন।

বিশ্বাসীরা বলেন, নরেন্দ্র মোদি হলেন ‘হিন্দু হৃদয় সম্রাট’ এবং তাঁর উত্তরসূরি হচ্ছেন যোগী আদিত্যনাথ। এই দু’জনের ছবি দিয়েই মহাকুম্ভেরও প্রচার করা হয়েছিল। প্রচার হয়েছিল, ১৪৪ বছর পরে এমন এক পুণ্যতিথি আসছে, যে তিথিতে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থল বা ত্রিবেণীতে স্নান করলে পুণ্যলাভ অবশ্যম্ভাবী, এযাবৎকালের সমস্ত কৃত পাপস্খলন সম্ভব। আহ্বান জানানো হয়েছিল সকল ভক্তকে। দেশের নানা প্রান্তে, সমস্ত গণমাধ্যম থেকে শুরু করে সমাজমাধ্যমে প্রচার করা হয়েছিল, এই ‘শাহী স্নান’ সম্পর্কে। যাঁরা এই কুম্ভমেলায় যাবেন না, তাঁরা দেশদ্রোহী— এমন প্রচারও ইতিউতি চলেছে। দেশের ২০ শতাংশ মুসলমান মানুষকে এই কুম্ভমেলা থেকে দূরে থাকারও নিদান দেওয়া হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পায়ের চাপে পিষ্ট শিশু-বৃদ্ধ! মহাকুম্ভে মৃতের সংখ্যা চাপতে কেন মরিয়া যোগী সরকার?

2025 Prayag Maha Kumbh Mela stampede 2025: প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, সঙ্গমের মূল ঘাটের দিকে যাওয়ার চারটি ফটকের মধ্যে তিনটিই বন্ধ ছিল। যার ফলে ভক্তরা একটি মাত্র খোলা দরজার কাছে ভিড় করেছিলেন।

কুম্ভমেলায় যে মৃত্যুমিছিল ঘটল এবং তা লুকিয়ে ফেলার যে কপট খেলা শুরু হলো, তা কি কখনও বিশুদ্ধ ধর্মাচরণ হতে পারে? বিকশিত ভারতের এমন বিকাশের শিকড় কোন প্রত্যয়ে, কেমন ভাবনায়, কী ধরনের শিক্ষা-দীক্ষায় প্রসারিত— সেই প্রশ্ন ক্রমশ জরুরি হয়ে উঠছে। বলা হয়েছিল এবার কুম্ভমেলা ডিজিটাল হবে, অথচ সেই মেলায় পদপিষ্ট হয়ে মৃতদেহের সংখ্যা কত, তা সরকার জানাচ্ছে না। কোভিডের সময়েও আমরা এই রকম দৃশ্য দেখেছি। গঙ্গার ধারে সারি সারি মৃতদেহ। তখনও নির্দিষ্ট কোনও সংখ্যা জানায়নি সরকার, এখনও জানাচ্ছে না। উল্টে ষড়যন্ত্রের তত্ত্ব হাজির করছে। যে ধর্মস্থানের আবেগে ছুটে এল এই নিয়তি ও মৃত্যুপ্লাবন, তার পিছনে কি সত্যিই বিশুদ্ধ ধর্ম আছে না কি বাণিজ্য, রাজনীতি, ক্ষমতা বজায় রাখার কপট পদ্ধতিই আছে মূলে?

প্রশ্ন হলো, কুম্ভমেলার পশ্চাৎপটে যে সংস্কারাচ্ছন্ন আবেগ কাজ করে এবং নানা স্বার্থের তাগিদে যে আবেগকে আমরা বছরের পর বছর ধর্ম ও সংস্কৃতির নামে জড়িয়ে রাখছি, তা কি আধুনিক বিজ্ঞানসম্মত বিকাশের পরিপন্থী? ধর্মের আবেগে লক্ষ-লক্ষ মানুষের এইরকম উন্মত্ততা এদেশে নতুন নয়। ধর্মের অন্ধ আবেগে হাজার-হাজার মানুষের ঠেলাঠেলি, ধর্মীয় পাগলামির পায়ের তলায় ধর্মপ্রাণ মানুষেরই প্রাণ হারানো নতুন নয় এদেশে। ১৯৫৪ সালেই শুধু নয়, তারপরেও নানা সময়ে এই ধরনের ঘটেছে, অথচ প্রশাসন সতর্ক হয়নি। আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবু ধর্মের এই অন্ধ তাড়না, এই সংস্কারাচ্ছন্ন আকর্ষণে আমাদের ভেসে যাওয়ার পিছনে কখনও প্রকট, কখনও প্রচ্ছন্নভাবে উপস্থিত থাকছে রাজনীতি।

কিছুদিন আগে উত্তরপ্রদেশেরই হাথরাসে এক স্বঘোষিত বাবার সমাবেশে একশোর উপর মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছিল এই নিয়ে। স্তিমিত হয়েছে সেই আলোচনা। কুম্ভের দুর্ঘটনার কথাও বেশিরভাগই ভুলে যাবেন। মানুষকে মাতিয়ে দেওয়া হবে একটি বিশেষ ধর্মের মানুষদের বিরুদ্ধে বিষোদ্গার করতে। মানুষও ভুলে যাবে যে প্রশাসনিক গাফিলতির কারণ খুঁজতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পদপিষ্ট গরিবরাই! উচ্চবিত্তদের জন্য মহাকুম্ভে কী আয়োজন? চমকে দেবে বিলাসের বহর

Maha Kumbh 2025: উচ্চবিত্তদের কুম্ভ! বাথটাব, রেইন শাওয়ার, গরম এবং ঠান্ডা জলের বাথরুম, হিটারের উত্তাপ, বিনামূল্যে ওয়াইফাই – পাঁচতারা হোটেলে যা থাকে সব আছে সেখানে!

এই ত্রিবেণী সঙ্গম সম্ভবত আমাদের দেশে সবথেকে বিপজ্জনক আচ্ছন্নতা ও আকর্ষণ তৈরি করেছে। ধর্মের সঙ্গে, পুজোপাঠের সঙ্গে, আরাধনা ও ধ্যানের সঙ্গে, আত্মোপলব্ধির প্রচেষ্টার সঙ্গে যে জড়িয়ে আছে কোলাহলবিহীন মগ্ন নিভৃতি, এ কথাটি আমরা ভুলে গিয়েছি। নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও সংস্কারের টানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে পুণ্যার্জনের দেশব্যাপী উন্মাদনা। উন্মাদনার পিছনে যতটা আছে সাধারণ মানুষের আবেগ, ততটাই আছে রাজনীতির খেলা এবং বাণিজ্যিক মতলব। যাঁরা নিবিড় সাধনারও বাণিজ্যিকীকরণ করেন, তাঁদের দিকে আঙুল তুলবে কে?

প্রধানমন্ত্রী নিজেই সচেতনভাবে দিল্লি বিধানসভার দিনটিকেই বেছে নেন, কুম্ভমেলায় স্নান করার দিন হিসেবে। নিঃসঙ্গ ধ্যান বা ঈশ্বরলাভ নয় প্রচারসর্বস্ব আরাধনাই যে আসলে মোক্ষম এক ব্যবসা তা প্রতিপন্ন করে দেন রাষ্ট্রনেতারাই। সে কন্যাকুমারীতে গিয়ে ধ্যানে বসা হোক বা কুম্ভে ডুব ঈশ্বরপ্রাপ্তি রাগে আসে খ্যাতিপ্রাপ্তি হয়? যে তথাকথিত সাধু বলেছেন, কুম্ভমেলার মৃত মানুষদের মোক্ষ লাভ হয়েছে, তাঁকে কে প্রশ্ন করতে পারবেন যে এইরকম মোক্ষলাভে তিনি কেন আগ্রহী নন?এই ধরনের ভণ্ড সাধুরাও রাজনীতির নিয়ন্ত্রক। সাম্প্রতিককালে এই তথাকথিত ‘বাবা’-দের বাড়বাড়ন্ত তাই চোখে পড়ার মতোই। ‘অমৃতকুম্ভের সন্ধানে’ উপন্যাসে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের উপস্থিতি আমরা দেখেছি। পাশাপাশি যুক্তিবাদের প্রসারের কথাও সরকার তখন থেকেই ভেবেছে। বিজ্ঞানমনস্কতা প্রসারের জন্য অর্থ বরাদ্দ করেছে কিন্তু সাম্প্রতিককালে সরকারের তরফ থেকে এই খাতে টাকা বরাদ্দ বন্ধ হয়েছে।

দেশে বিজ্ঞান চেতনা ও যুক্তিবাদের প্রসারের জন্য প্রতিবছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ‘ভারতীয় বিজ্ঞান কংগ্রেস’-কে কেন্দ্রীয় সরকার যে ৫ কোটি টাকা দিত তা গত ২০২৪ সাল থেকে না দেওয়ার কারণে ওই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কেন্দ্রের তরফে এবারের মহাকুম্ভ আয়োজন করতে ২১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারও ৫৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মহাকুম্ভ আয়োজনের উদ্দেশ্যে। সংবিধানের ৫১-এ ধারায় যেখানে বিজ্ঞানমনস্কতার প্রসারের কথা বলা হয়েছে, সেখানে একটি মহাকুম্ভ আয়োজনের উদ্দেশ্যে যা খরচের বহর তা স্পষ্ট করে দেয়, আসলে দেশের বিকাশ কোন পথে হওয়াতে চাইছে শাসক।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?