লাশ শনাক্ত করতেও ভয় পাচ্ছেন মণিপুরবাসী? মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই- দেখে নিন পরিসংখ্যান

Manipur Violence : কী বলছে সংখ্যাতত্ত্ব? মণিপুরবাসীর বিপদ কতখানি? কী থেকেই বা শুরু সংঘাত? পড়ুন বিস্তারিত।

Manjima Dasgupta
২ মিনিট
লাশ শনাক্ত করতেও ভয় পাচ্ছেন মণিপুরবাসী? মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই- দেখে নিন পরিসংখ্যান

কুকি'মুক্ত' মণিপুর গড়বে বিজেপি সরকার। কুকি-তাড়ানো এই যজ্ঞে রণক্ষেত্র হয়ে উঠেছিল মণিপুর। গত তিন চারমাস ধরেই বিশৃঙ্খলা চরমে।কোথাও চলছে সেনা বনাম জনতার হাতাহাতি, কোথাও অগ্নিদগ্ধ রাজপথে লেখা হচ্ছে প্রতিরোধের ইতিহাস। লাশ কুড়োতে কুড়োতে ক্লান্ত মণিপুর। কেমন আছে প্রতিবেশী রাজ্য?

মণিপুরে ৩ মে থেকে ঘটে চলা হিংসার ঘটনায় ১৪ সেপ্টেম্বর ডাকা হল সাংবাদিক সম্মেলন। পুলিশ সূত্রে খবর,মৃতের সংখ্যা ১৭৫ ছুঁয়েছে মণিপুরে। এরমধ্যে, ৯৬ টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি, দাবি পুলিশের। সংবাদ-মাধ্যমে বারবার উঠে এসেছে মণিপুরে জাতিগত বিদ্বেষের বেনজির দৃষ্টান্ত। সংবাদসংস্থা 'হিন্দুস্তান টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, মণিপুরে অন্তত ৪৭৮৬ টি বাড়ি, ৩৮৬ টি ধর্মীয় স্থানসহ মোট ৫১৭২ টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিগতদিনে।

রাজ্য থেকে লোপাট হয়েছে ৫৬৬৮ টি অস্ত্র, যার মধ্যে মাত্র এক চতুর্থাংশ পুনরুদ্ধার করা গেছে। ১৫০৫০ টি গোলাবারুদ এবং ৪০০ টি বোমা উদ্ধার করা হয়েছে। রাজ্যের নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে ৩৬০ টিরও বেশি অবৈধ বাঙ্কার। ইতিমধ্যেই গোটা রাজ্যকে ঘিরে ফেলেছে অসংখ্য ব্যারিকেড। ইম্ফলসহ মণিপুরের নানা প্রান্তে একেকটি ব্যারিকেড, আলাদা করে রেখেছে জাতিভিত্তিক জনগোষ্ঠীকে। সেই নিয়ে একটি প্রতিবাদসভারও আয়োজন করা হয়েছিল ৬ সেপ্টেম্বর। প্রসঙ্গত, সেখানেও ধস্তাধস্তিতে ৪০ জন পদপিষ্ট হয়েছেন বলে খবর।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উত্তপ্ত হয়ে আছে মণিপুর। গত মঙ্গলবারও পশ্চিম ইম্ফল এবং কাংপোপকি জেলায় উগ্রবাদী হামলায় মৃত্যু হয়েছে তিন আদিবাসীর।ইতিমধ্যে, কুকি উপজাতিদের দাবিকে সমর্থন জানিয়েছে মিজোরামের ক্ষমতাসীন দল MNF। সব মিলিয়ে একটি চরম রাজনৈতিক তরজার মুখে ধুঁকছেন মণিপুরের মানুষ।

কেন জ্বলছে মণিপুর?

মণিপুরে ৩৪ টি উপজাতির মানুষের বাস আছে। তার মধ্যে মেইটিরাই সংখ্যাগরিষ্ঠ। তাঁরা দীর্ঘদিন থেকেই তফশিলি উপজাতি হিসেবে সংরক্ষণ দাবি করে এসেছেন। এখানেই সংঘাত বেধেছে আদিবাসীদের সঙ্গে মেইতিদের। মেইতিদের সংরক্ষণ না দেওয়ার পেছনেও উঠে এসেছে একাধিক যুক্তি। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং- সরাসরিভাবে কুকি জনজাতিকে জবরদখলকারী হিসেবে অভিহিত করলে চরমে পৌঁছয় অশান্তি। কবে শেষ হবে এই জাতিগত বিদ্বেষের? কবে শান্তিতে ঘুমোতে পারবেন মণিপুরবাসী। তাকিয়ে সারা দেশ।

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।