নকশা ফাঁস! ড্রোন ব্যবহার করে জঙ্গি পাঠাতে চাইছে পাকিস্তান?

Pakistani Terrorist Trespassing in India : পাক জঙ্গি সংগঠন ড্রোন মারফত মানুষ নামাচ্ছে ভারতের মাটিতে। কীভাবে চলছে সেই অপারেশন? জেনে নিন।

Manjima Dasgupta
২ মিনিট
নকশা ফাঁস! ড্রোন ব্যবহার করে জঙ্গি পাঠাতে চাইছে পাকিস্তান?

যেন কোনও ক্রাইম থ্রিলারের রুদ্ধশ্বাস কাহিনি। ঘটনাপ্রবাহ জানলে শিউরে উঠবেন দেশবাসী। দেশে গোপনে কী পাচার করছে প্রতিবেশী দেশ পাকিস্তান? জানেন কি সেই রোমহর্ষক গল্প?

একাাধিকবার ড্রোন মারফত মাদক,অস্ত্রশস্ত্র পাকিস্তান থেকে ভারতে পাচারের অভিযোগ উঠছিল। এবার একেবারে খোদ মানুষ পাঠানোর অভিযোগ উঠল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার বিরুদ্ধে।

যে বিশেষ ড্রোনটি এই কাজে ব্যবহার করা হচ্ছে, তা ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। সম্প্রতি, ওই সংগঠনের ড্রোন ট্রায়াল ক্যাম্পের ভেতরের একটি ভিডিও জনসমক্ষে এসেছে। তার জেরেই জোর আলোড়ন উঠেছে দেশে। এমনকি একটি সংবাদসংস্থা দাবি করেছে ইতিমধ্যেই একজন জঙ্গিকে পঞ্জাবে পাঠানোও হয়েছে এই পদ্ধতিতে। পঞ্জাবে তার ওপর ন্যস্ত ছিল একটি বিশেষ দায়িত্বের ভার। নির্দিষ্ট কোনও ব্যক্তির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করার কাজ ছিল তার।

কীভাবে ব্যবহার করা হবে এই ড্রোন:

নিউজ ১৮- সংবাদমাধ্যমের তরফে একটি প্রতিবেদন প্রকাশ করে এই ড্রোন চলাচল বিষয়ে সতর্ক করা হয়েছে।

যে বিশেষ ড্রোন ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে, তার সাহায্যেই আকাশপথে জঙ্গি সংগঠনের সদস্যদের পাঠানো হতে পারে ভারতে।

একবারে ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ড্রোন।

ড্রোনটি ওই ব্যক্তিদের নামিয়ে দেবে ভারতের চৌহদ্দিতে কোনও জলাশয়ের ভেতর।

একইভাবে ভারতে পাঠানো হতে পারে, মাদক, চোরাই মাল,অস্ত্রসহ বিভিন্ন বিপজ্জনক বস্তু।

মুখ্যত, ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে পঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের মাটিকেই বেছে নেওয়া হতে পারে ,আশঙ্কা প্রকাশ নিউজ-১৮ সূত্রে।

তবে, রাজস্থান এবং গুজরাটের সীমান্তেও সম্প্রতি ব্যবহার করা হচ্ছে এই ড্রোন। সড়কপথে আন্ত:রাজ্যে পাচার হচ্ছে মাদক,চোরাই মাল।

গোয়েন্দাদের দাবি, আইএসআই-এর মদত ছাড়া এই অত্যাধুনিক পদ্ধতি আয়ত্তে আনা অসম্ভব কোনও জঙ্গি সংগঠনের পক্ষে।

সম্ভাব্য বিপদ:

সীমান্ত রক্ষাকারী সেনা বাহিনীর হিসেব অনুযায়ী, গতবছর ২০২২ সালে পঞ্জাবের অন্তর্বর্তী এলাকায় ২৫৬ টি ড্রোন চলাফেরা চিহ্নিত করা গেছে। যার তার আগের বছর,অর্থাৎ ২০২১ সালে ছিল ৬৭। একবছরে এক ধাক্কায় কোন প্রয়োজনে বেড়ে গেল এত ড্রোন চলাচল? সন্দেহ সেখান থেকেই। জম্মু কাশ্মীরেও এই ড্রোন চলাচলের ঘটনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের মার্চ মাসে, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ জানিয়েছিলেন, অস্ত্র,মাদক চোরাচালানের মোট ২৮ টি ঘটনা হাতেনাতে ধরা পড়েছে পঞ্চাবে।

প্রশ্ন হল,পুলওয়ামার মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও নিরাপত্তা এত শিথিল কেন? সীমান্ত সুরক্ষা নীতি সত্তেও কোন ফাঁকে ভারতে ঢুকতে পারে এমন জঙ্গিবাহী ড্রোন? তাহলে কি পাকিস্তানকে চাপে রাখা বুলির সবটাই ঢক্কানিনাদ? নাকি সত্যিই অগ্রিম সতর্কতা বাঁচাবে এই দেশকে?

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।