মোদি-পুতিন মুখোমুখি: ইউক্রেন থেকে ভারত, যে দিকে জল গড়াল

Modi-Putin Meet: নৈশাহারের টেবিলেই দু'দেশের প্রধানের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়। উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথাও। যুদ্ধক্ষেত্রে যে কূটনৈতির সমস্যা মিটবে না, তা পুতিনকে বোঝান মোদি।

Sohini Das
৫ মিনিট
মোদি-পুতিন মুখোমুখি: ইউক্রেন থেকে ভারত, যে দিকে জল গড়াল

তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় বিদেশ সফরে মোদি। এর আগে জি-৭ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ইটালিতে, তার পরেই মোদি পৌঁছলেন রাশিয়াতে। বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবারই মস্কো পৌঁছন তিনি। দু-দিনের সেই রাশিয়া সফর শেষ করে ইতিমধ্যেই তিনি চলে গিয়েছেন অস্ট্রিয়ায়। কিন্তু কেমন হল তাঁর রাশিয়া সফর? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোন কোন বিষয়ে কথা হল মোদির? দু'দেশের দ্বিপাক্ষির সম্পর্কের ভিত্তিতেই কতটাই বা ইতিবাচক হল এই বৈঠক?

ক্রেমলিনের তরফে অবশ্য জানানো হয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অসাধারণ এক নেতার অসাধরণ সফর দেখেছে মস্কো। মোদির খাতিরদারিতেও কোনও ত্রুটি রাখেনি রাশিয়া। সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিতও করা হয়েছে তাঁকে। অবশ্য় এই পুরস্কার তিনি পেয়েছিলেন ২০১৯ সালে। এই বছর মোদিকে নিজের দেশে পেয়ে তাঁর হাতে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মান তুলে দেন খোদ রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। দু-দিনের সফরে রাশিয়া গিয়ে মঙ্গলবার সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী। জানান, "অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল পেয়ে সম্মানিত। এই সম্মান আমি ভারতের মানুষকে উৎসর্গ করছি।" রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন,"রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করার জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সম্মান শুধু আমার নয়, এটা ১৪০ কোটি ভারতীয়র। এই সম্মান ভারত ও রাশিয়ার মধ্যে থাকা শতাব্দী প্রাচীন গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের। এটি আড়াই দশক ধরে থাকা আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্মান। আপনার নেতৃত্ব ভারত ও রাশিয়ার সম্পর্ক সব ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং প্রতিবারই নতুন উচ্চতা স্পর্শ করেছে।"

গত এক দশকে এটি ছিল মোদী এবং পুতিনের ১৭তম বৈঠক। যদিও ২০১৫ সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী। মোদি রাশিয়ায় পা দিয়ে থেকে তাঁকে স্বাগত জানানোয় বিন্দুমাত্র ছেদ পড়তে দেয়নি রাশিয়া। ২০২৩ সালে যখন রাশিয়া সফরে যান চিনা প্রেসিডেন্ট শি চিনপিং, তখন তাঁকে স্বাগত জানাতে মস্কো বিমানবন্দরে হাজির ছিলেন পুতিন সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। কিন্তু মোদির জন্য ছিল অন্য ব্যবস্থা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ। পদমর্যাদায় যিনি নাকি পুতিনের পরেই। কার্যত চিনের থেকেও যে কোনও অংশেই ভারতকে কম গুরুত্ব দিচ্ছে না রাশিয়া, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টায় খামতি রাখেনি মস্কো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মস্কোয় মোদি! হিংসাদীর্ণ মণিপুরে বিধ্বস্তদের পাশে সেই রাহুলই

Rahul Gandhi at Manipur: ইতিমধ্যেই মণিপুরের জিরিবামে পৌঁছেছেন রাহুল। সেখানকার একটি ত্রাণ শিবিরেও যান তিনি। হিংসা ছড়ানোর পর থেকে যেখানে রয়েছেন অসংখ্য বাস্তুচ্যুত মেইতেই সম্প্রদায়ের মানুষ।

বিমানবন্দর থেকে মান্তুরভের সঙ্গে গা কার্লটন হোটেলে পৌঁছয় মোদির কনভয়। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রবাসী ভারতীয়েরা। ছিল রুশ নৃত্যশিল্পীদের হিন্দি গানের তালে নাচের আসর। প্রবাসী ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ রক্ষা করতে যান প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে একান্তে কিছু ক্ষণ আলোচনাও হয়। সেখান থেকে মোদী ভিডিএনকেএইচ কমপ্লেক্স এবং রোসাটম প্যাভিলিয়নের একটি প্রদর্শনকেন্দ্রও পরিদর্শন করেন।

এখানেই শেষ নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোদ নিজের বাসভবনে ব্যবস্থা করেছিলেন নৈশভোজের। সেখানে আমন্ত্রিত ছিলেন মোদি। জানা গিয়েছে, নৈশাহারের টেবিলেই দু'দেশের প্রধানের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়। উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথাও। পুতিনকে মোদি বোঝান যে যুদ্ধক্ষেত্রে কোনওমতেই মিটবে না কূটনৈতির সমস্যা। প্রায় দু'বছর হয়ে গেলেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইতি টানেনি রাশিয়া। বরং সাম্প্রতিক কালে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে তারা। আমেরিকা-সহ বহু দেশই ইউক্রেনের পাশে। সেই যুদ্ধে ইতি টানার জন্য পুতিনকে একান্তে অনুরোধ করেছেন মোদি। আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই যে সমাধান সূত্র বেরোনো সম্ভব, যুদ্ধ কোনও পথই নয়, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, সেখানেই পুতিনকে মোদি জানান, রাষ্ট্রসঙ্ঘের প্রাতিষ্ঠানিক চুক্তিকে ভারত সম্মান করে। প্রাদেশিক ঐক্য এবং সার্বভৌমত্বেও বিশ্বাস করে ভারত। সেই ভাবনা থেকেই তিনি মনে করেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বগুরু হওয়ার পথে মোদি! সরকার পতনের দিবাস্বপ্ন দেখা বন্ধ করুক বিরোধীরা

Narendra Modi 3.0: নীতীশ ও চন্দ্রবাবুর মোট ২৮ জন সাংসদের সমর্থন নিয়েও বিরোধী জোট সরকার গড়ার জন্য ম্যাজিক সংখ্যা ২৭২-এ পৌঁছতে পারবে না।

এই যুদ্ধের প্রেক্ষিতেই মোদি-পুতিন আলোচনায় উঠে এসেছে রুশ সেনায় মোতায়েন হওয়া ভারতীয়দের প্রসঙ্গ। মোদি জানান, গত কয়েক মাসে ভারতীয়দের ভুল বুঝিয়ে রাশিয়ায় যুদ্ধে পাঠানোর অনেকগুলি ঘটনা প্রকাশ্যে এসেছে। রাশিয়ায় গিয়ে মৃত্যুও হয়েছে জনা ২৫ ভারতীয়ের। ভারতীয়দের এ ভাবে ভুল বুঝিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে তাঁর উদ্বেগের কথা পুতিনকে জানিয়েছেন মোদি। জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টও বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মোদিকে। পাশাপাশি আরও নানা কিছু নিয়েই কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। উঠে এসেছে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কের কথাও।

গত বছর ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য লেনদেন ৬৬ শতাংশ বৃদ্ধি পায়। ২০২৪ সালের প্রথম চার মাসে তা আরও ২০ শতাংশ বেড়েছে। তবে অর্থপ্রদানে ভারসাম্য না থাকায় উদ্বিগ্ন রাশিয়া। রাশিয়ার রফতানি প্রায় ৬০ বিলিয়ন ডলার এবং আমদানি ৪ বিলিয়ন ডলার। সূত্রের খবর, এই নিয়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ৬৫ বিলিয়ন ডলার থেকে দু'দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছনোর প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। পারমাণবিক প্রকল্প এবং নিরাপত্তা চুক্তি নিয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে। জ্বালানির চাহিদা পূরণে সাহায্য করার জন্য পুতিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “গোটা বিশ্ব যখন খাদ্য, জ্বালানি এবং সারের ঘাটতিতে ভুগছিল তখন ভারতে আমরা কৃষকদের কোনও সমস্যায় পড়তে দিইনি। এতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে”। ক্রেমলিনের সূত্র জানিয়েছে, যে যে বিষয়গুলি নিয়ে দুই দেশের রাষ্টপ্রধানের আলোচনা হয়েছে, তার সবগুলিই চুক্তিতে রূপান্তর হয়েছে, এটা বড় সাফল্য। সেই সঙ্গে যৌথ বিবৃতিতে পারমাণবিক স্টেশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। ২০৩০ সাল পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়েছে। এতে ভারত-রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে রাশিয়া ভারতকে অস্ত্র দিতে দেরি করছে বলেও অভিযোগ তুলেছেন মোদি। দ্রুত সে সমস্যার নিষ্পত্তি হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

এদিকে মোদি রাশিয়া পৌঁছতে পৌঁছতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইউক্রেন। মঙ্গলবার মোদি-পুতিন আনুষ্ঠানিক বৈঠকের ঘণ্টা কয়েক আগে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক শান্তি প্রচেষ্টার ওপর বিধ্বংসী আঘাত ও বিরাট হতাশার।’ শুধু ইউক্রেনই নয়, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘রাশিয়ায় গিয়ে প্রধানমন্ত্রী মোদি কী বলেন আমরা সেদিকে নজর রাখছি। ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে আমাদের উদ্বেগের কথা ইতিমধ্যে দিল্লিকে জানানো হয়েছে।’ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাসের আমদানি বন্ধ করে পুতিন সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে, সেইসময় ভারতের সেখান থেকে তেল আমদানি রুশ অর্থনীতিকে অক্সিজেন জোগাতে পারে বলেই মত পশ্চিমী কূটনীতিকদের। জেলেনস্কির বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় বিদেশমন্ত্রক। তবে সাউথ ব্লকের একটি সূত্রের বক্তব্য, বিদেশনীতির ক্ষেত্রে ভারতের অগ্রাধিকার রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে যুক্ত। তাই ইউক্রেনে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করলেও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরানোর পক্ষপাতী নয় ভারত সরকার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।