লাদাখকে দেওয়া কথা রাখেননি মোদি! রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর?

PM Modi on Jammu and Kashmir: আর কিছুদিন বাদেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ঠিক এ সময়ে কাশ্মীরকে খুব শিগগিরই রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sohini Das
৩ মিনিট
লাদাখকে দেওয়া কথা রাখেননি মোদি! রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর?

২০১৯ সালের লোকসভা ভোটের আগে লাদাখকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে ২০২৪ লোকসভা ভোটের আগে তাদের জানিয়ে দেওয়া হল, তাদের দাবিপূরণ সম্ভব নয় মোটেই। এবার কি তেমন প্রতিশ্রুতি পাওয়ার পালা কাশ্মীরের। আর কিছুদিন বাদেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ঠিক এ সময়ে কাশ্মীরকে খুব শিগগিরই রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, সেখানে বিধানসভা ভোটের আর দেরি নেই।

২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বড় পদক্ষেপ করেছিল মোদি সরকার। অগস্ট মাসে হঠাৎ করেই বাতিল করে দেওয়া হয় ৩৭০ ধারা। জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা তো খর্ব করাই হয়, পাশাপাশি কেড়ে নেওয়া হয় উপত্যকার পূ্রণ রাজ্যের মর্যাদাও। জম্মু কাশ্মীর ও লাদাখকে নিয়ে দু'টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। সেই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল কাশ্মীর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন’! দিল্লির দখল নিতে নয়া ছক বিজেপির?

President's rule in Delhi: ইতিমধ্যেই কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকে বরখাস্ত করা ছিল সেই পরিকল্পনারই অংশ। আপ দলের অভিযোগ, এর পরে দিল্লি জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করারই পরিকল্পনায় রয়েছে বিজেপি।

শুক্রবার জম্মুর উধমপুরের একটি সভায় গিয়ে ফের সেই ৩৭০ ধারা অবলুপ্তির কথা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে দুষে বললেন, ক্ষমতার লোভে ৩৭০ ধারা প্রাচীর তৈরি করে রেখেছিল কংগ্রেস। তবে ৩৭০ ধারা নিয়ে কথা বলে তিনি যত না নজর কাড়লেন, তার চেয়ে অনেক বেশি লাইমলাইট কাড়ল তাঁর প্রতিশ্রুতি। উধমপুরের জনসভায় দাঁড়িয়ে তিনি বলে ফেললেন, সেই সময় নাকি খুব বেশি দূরে নয়, যখন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। ফের রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর। উধমপুরের সভা থেকে উপত্যকার মানুষের চোখে নতুন করে স্বপ্ন বুনলেন প্রধানমন্ত্রী। বললেন,"আপনারা নিজেদের মন্ত্রীদের দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। … দেশ বিদেশ থেকে বড় সংস্থা , কোম্পানি আরও বেশি করে আসবে এখানে।"

মোদি এদিন দাবি করেছেন, তিনি নাকি কথা রেখেছেন। ৩৭০ ধারার দেওয়াল গুঁড়িয়েই দেননি শুধু, তার ধ্বংসাবশেষ মাটিতে পুঁতে দিয়েছেন। একই সঙ্গে কংগ্রেসকে চ্যালেঞ্জ ঠুকে তাঁর বক্তব্য,দেশের কোনও রাজনৈতিক দল সাহস নিয়ে আসুক.. তারা ঘোষণা করুক, যে তারা ৩৭০ ধারা ফের লাগু করবে, দেশ তাদের মুখও দেখতে প্রস্তুত হবে না।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাইনাস ঠান্ডায় খোলা আকাশের নীচে টানা অনশন! যে দাবিতে লাদাখে সরব বাস্তবের 'ব়্যাঞ্চো'

Sonam Wangchuk, Ladakh: চরম ঠান্ডা। তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রিরও নীচে। আর ওই ভয়াবহ আবহাওয়াতেই খোলা আকাশের নিচে বিক্ষোভে নেমেছেন লাদাখের প্রায় ২৫০ জন আন্দোলনকারী। ডাক দিয়েছেন আমরণ অনশনের। 

কিন্তু মোদি যা বলছেন, তা ভোটের আগে প্রতিশ্রুতির পর্দা, না সত্যিই এর কোনও সারবত্তা রয়েছে। কাশ্মীরে ৩৭৯ ধারা বাতিলের পর পরই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বিজেপি সরকারের এই পদক্ষেপ নাকি একেবারেই সাংবিধানিক ও বৈধ। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, কাশ্মীর যে সময় ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল, সে সময়েই তা ভারতের সার্বভৌমত্ব মেনে নিয়েছিল। এই অন্তর্ভুক্তির প্রয়োজনেই কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক সভা তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যা উঠে যায়। ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা স্থায়ী ছিল না, অস্থায়ী বা সাময়িক ছিল। সুপ্রিম কোর্ট বিধানসভা নির্বাচন করারও নির্দেশ দিয়েছিল সেখানে।

বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, দেশে লোকসভা ভোটের পর্ব মিটলেই নাকি কাশ্মীরে ভোটের তোড়জোড় শুরু হবে। মোদির এদিনের নির্বাচনী ভাষণ আসলে সেই সম্ভাবনাতেই সিলমোহর দিচ্ছে। তবে এর মধ্যে বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও বিশেষ তৎপরতা নেই বলেই তোপ দেগেছেন ভূস্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লা। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই বিধানসভা নির্বাচন করানো ছাড়া অন্য কোনও পথ খোলা নেই মোদির কাছে। যদি প্রধানমন্ত্রী নিজে থেকেই কাশ্মীরের বিধানসভা ভোটের ব্যবস্থা করতেন, তাহলে বোঝা যেত। তবে প্রশ্ন, ভোট করলেই কি ফিরবে রাজ্যের মর্যাদা। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় বিধানসভার ভোট করানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট রয়েছে উধমপুরে। ফলে সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিতে যে কোনও কসুর করবেন না নরেন্দ্র মোদি, তাতে আর নতুন কী! তবে প্রধানমন্ত্রীর দেওয়া সেই কথা কি রাখবে বিজেপি সরকার আদৌ। কবে থেকেই তো পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে আসছে লাদাখ। ২০১৯ ভোটের আগে সেখানে নিয়ে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়ে এসেছিল বিজেপি। লাদাখে ষষ্ঠ রক্ষাকবচ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পাঁচ বছর পর, ২০২৪ ভোটের আগে আগে অমিত শাহের দফতরের তরফে জানিয়ে দেওয়া হল, ষষ্ঠ তফসিল হবে না। প্রতিবাদে বিক্ষোভ-অনশনে বসলেন লাদাখের অসংখ্য বাসিন্দা। যার নেতৃত্ব দিলেন বিশিষ্ট পরিবেশবিদ-বিজ্ঞানী সোনম ওয়াংচুক। লাদাখকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি মোদি সরকার। ভোটে জিতে এই পাহাড়ের মানুষজনকে ভুলেছে বিজেপি। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে। মোদির প্রশ্নের পরেই উঠে গিয়েছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?