ভুল সংশোধন নাকি নয়া কৌশল! ক্ষমতায় বসেই কৃষকদের ভাবনা কেন ভাবছেন মোদি?

Modi 3rd Term: সোমবার কৃষি সম্মান নিধির ফাইলে সই করার পরে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, "দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে সই করলাম সেটা কৃষক কল্যাণের জন্য। আমরা কৃষকদের জন্য আরও বেশি করে কাজ করতে চাই।

Sohini Das
৩ মিনিট
ভুল সংশোধন নাকি নয়া কৌশল! ক্ষমতায় বসেই কৃষকদের ভাবনা কেন ভাবছেন মোদি?

ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এলেন মোদি। রবিবার রাষ্ট্রপতি ভবনে মহা ধূমধাম করে হয়ে গেল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। সোমবার, সপ্তাহের প্রথম দিন, মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। এই লোকসভা ভোটে জয় এলেও সেই পরিমাণ ভালো ফলাফল করতে পারেনি বিজেপি। পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ বহু রাজ্যেই লোকসভা ভোটে তেমন আসন জিততে পারেনি গেরুয়া শিবির। তার নেপথ্যে কৃষক বিক্ষোভের মতো ঘটনা রয়েছে বলেই অনেকের মত। তা-ই কি তৃতীয় দফায় ক্ষমতায় এসেই বেশি করে মন দিতে চাইছেন তিনি? কৃষক বিক্ষোভের ক্ষেত্রে যে মোদি কার্যত কাঠের পুতুলের মতোই হাত-পা গুটিয়ে বসেছিলেন, সেই মোদিই ক্ষমতায় এসেই কিনা সই করে ফেললেন 'কিসান সম্মান নিধি' প্রকল্পে। নয়া দফায় পুরনো ভুল সংশোধন করে নিতে চাইছেন মোদি, নাকি এ-ও নতুন কৌশল?

কী রয়েছে এই 'কিসান সম্মান নিধি' প্রকল্পে? সূত্রের খবর, এই প্রকল্পে মাধ্যমে ৯.৩ কোটি কৃষককে ২০ হাজার কোটি টাকা বিতরণ করবে মোদি সরকার। ১০ জুন, সোমবার মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই কিসান নিধি যোজনা ১৭তম কিস্তি ছাড়ল। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তিও। যেখানে জানানো হয়েছে, ওই ১৭তম কিস্তির সুবিধা পেতে চলেছেন দেশের প্রায় ৯ কোটি ৩০ লক্ষ কৃষক। এর জন্য় বরাদ্দ হয়েছে ২০ হাজার কোটি টাকা। যা বিলি করা হবে ওই কৃষকদের মধ্যে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কৃষক-ক্ষোভের আঁচ! যে যে ভুলে ৩৮টি আসন খোয়াতে হল বিজেপিকে?

Farmer's Protest: কৃষক আন্দোলন যথেষ্ট জনসমর্থনও পেয়েছে। ২৫০টিরও বেশি সংগঠন এই আন্দোলনে সামিল হয়। রাস্তা অবরোধ করে, রেললাইনে শুয়ে পড়ে , ধর্না-মিছিলের মাধ্যমে নানাভাবে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা।

হিন্দুত্ববাদী ভাবধারার ধারক ও বাহক গেরুয়া শিবিরের সবচেয়ে বড় জোরের জায়গাই ছিল উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্য। আর সেই রাজ্যগুলিতেই মুখ থুবড়ে পড়েছে মোদি ম্যাজিক। পঞ্জাবে একটিও আসন পায়নি বিজেপি। হাতছাড়া হয়েছে উত্তরপ্রদেশের বড় অংশও। যে প্রত্যাশা আদপেই ছিল না মোদি সরকারের। কিন্তু মানুষের রায় বড় রায়। এর নেপথ্যে খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কৃষক বিদ্রোহ, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কৃষক আন্দোলনকে হয়তো একটু বেশিই হালকা ভাবে নিয়ে ফেলেছিল গেরুয়া শিবির। তার জের যে বিজেপিকে শেষপর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার নম্বর থেকে ছিটকে ফেলে দিতে পারে, তেমনটা বোধহয় প্রত্যাশা ছিল না একেবারেই। কিন্তু কার্যত হয়েছে তেমনই। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। যদিও জোটসঙ্গীদের কৃপায় এই ভোটের দরিয়া কোনও মনে উতরে গিয়েছেন নরেন্দ্র মোদি ও তাঁর দল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কৃষককে কাঁদানে গ্যাস ছোড়ার সময়, নৈতিকতা কোথায় যায়?

Kangana Ranaut Slapped: বিগত দশ বছরে নিপীড়কের চাবুক খাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।

ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কৃষক সমাজ। বারবার দেশ উত্তাল হয়ে উঠেছে কৃষক আন্দোলনের জেরে। রাস্তা অবরোধ করে মিটিং মিছিল করে তাঁরা নিজেদের দাবি জানিয়েছেন। বিজেপির তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়েছেন বারংবার। সেই আইন যে আসলে বড় কৃষক এবং সংস্থার উপকারেই আসবে কেবল, তা বারবার জানিয়েছিল কৃষক সমাজ। তবে তাতে কান দেয়নি বিজেপি সরকার। সেই ভুল কি তৃতীয় দফায় এসে শুধরে নিতে চাইছে মোদি 3.O?

সোমবার কৃষি সম্মান নিধির ফাইলে সই করার পরে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, "দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে সই করলাম সেটা কৃষক কল্যাণের জন্য। আমরা কৃষকদের জন্য আরও বেশি করে কাজ করতে চাই। কৃষকক্ষেত্রের জন্য কাজ করতে চাই।" প্রধানমন্ত্রী মোদি টুইট করেও জানান, আমাদের সরকার সারা দেশে আমাদের কৃষক ভাই-বোনদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি তার জন্য প্রথম কাজ করার সুযোগ পেয়েছি। এর অধীনে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৭তম কিস্তি সম্পর্কিত ফাইল স্বাক্ষরিত হয়েছে, যা দেশের ৯ কোটিরও বেশি কৃষক উপকৃত হবে। আগামী দিনেও আমরা কৃষকদের কল্যাণে এবং কৃষি খাতের উন্নয়নে কাজ করে যাব।

পরিসংখ্যান বলছে, এখনও প্রতিদিন গড়ে ৩০ জন করে কৃষক আত্মহত্যা করেন। ঋণের বোঝা সামলে ভবিষ্য়তে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন বহু কৃষিজীবীই। বাধ্য হয়ে চাষবাস ছাড়ছেন তাঁরা। ভারতীয় সভ্যতা বরাবরই কৃষিভিত্তিক সভ্যতা। সেই আদিমতম পেশা থেকে বহু কৃষক আজ বিদায় নিচ্ছেন। যারা দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেন মাঠে খেটে, শ্রম ঢেলে, তাদের পথে নামতে হয়েছে ন্যায়ের আশায়। সেই কৃষকদের জন্য এতদিন কার্যত কিছুই করেনি এ দেশের সরকার। তৃতীয় দফায় সেই ভুল শুধরে নতুন পথে চলতে চান মোদি সরকার, তেমন বার্তাই কি দিতে চাইলেন প্রধানমন্ত্রী। নাকি এ সবটাই আসলে আইওয়াশ, হারিয়ে যাওয়া ভোটবাক্স পুনরুদ্ধারের। প্রশ্ন ওঠেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।