ভোটে মহুয়া-কাঁটা তুলতে অমৃতার পাশে খোদ মোদি, কোন পথে কৃষ্ণনগরের লড়াই?

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী অমৃতার পাশেই রয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। বুধবার অমৃতাকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sohini Das
৩ মিনিট
ভোটে মহুয়া-কাঁটা তুলতে অমৃতার পাশে খোদ মোদি, কোন পথে কৃষ্ণনগরের লড়াই?

লোকসভা ভোট এসে গিয়েছে। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে বিভিন্ন দল। বিজেপিরও প্রার্থীতালিকা ঘোষণা প্রায় শেষ। বাংলার যে যে লোকসভা কেন্দ্রে এবার নজর রাজ্যবাসীর, তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর। যেখানে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। তার বিপরীতে বিজেপির প্রার্থী সেখানকারই ভূমিকন্যা ও স্থানীয় রাজপরিবারের সদস্য অমৃতা রায়। একদিকে মহুয়া হৃতগৌরব পুনরুদ্ধারের লড়াই, অন্যদিকে বিজেপির জমিদখলের চেষ্টা। কার দিকে যেতে চলেছে কৃষ্ণনগরের মানুষের রায়?

যদিও বিজেপি প্রার্থী অমৃতার পাশেই রয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। বুধবার অমৃতাকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'রাজমাতা' অমৃতা রায়কে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তিনি আইনি পথ খুঁজছেন, যাতে গরিবদের থেকে লুঠপাট করা টাকাপয়সা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়। দুর্নীতিগ্রস্তদের টাকা ও সম্পত্তি নিয়ে গরিবদের নিরাপত্তা নিশ্চিত করবে ইডি, তেমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই সেই প্রসঙ্গে রাজ্যসরকারের নিয়োগদুর্নীতির কথাও তোলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজ্য মানুষের কাছ থেকে অন্তত ৩ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। অমৃতাকে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি যাতে মানুষকে প্রধানমন্ত্রীর সেই অবস্থানের কথা জানান। পাশাপাশি ক্ষমতায় ফিরে সেই সব গরিব মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবেন বলেও জানান মোদি। সেখান থেকে দেশবাসীকে বাঁচাতে আইনি পথও খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফেসবুক থেকে টার্গেট সংসদ! দেবাংশু ভট্টাচার্যের উত্থানের গতি অবাক করবে...

Debangshu Bhattacharya Tamluk Lok Sabha: ২০১১ সালে প্রথম দেবাংশু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন।

অমৃতার মূল প্রতিদ্বন্দ্বী কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র। দলের স্বপ্রতিভতম নেত্রী, সুবক্তা এবং উচ্চশিক্ষিতও বটে। সম্প্রতি টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় জড়িয়ে সাংসদপদ খোয়ান মহুয়া। তার পরেও অবশ্য রেহাই মেলেনি। এবার তাঁর পিছনে পড়েছে ইডি। বুধবার মহুয়াকে সমনও পাঠিয়েছে ইডি। দেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাঁকে দিল্লিকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মার্চই ইডির সদর দফতরে মহুয়াকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। এর আগেও ওই মামলায় ইডি তলব করেছিল মহুয়াকে। তবে সেবার হাজিরা এড়ান তৃণমূলনেত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালের পরে কে? ইডি-সিবিআই অস্ত্রের নিশানায় এবার কারা?

Arvind Kejriwal: বিভিন্ন অবিজেপি রাজ্যে বিরোধীস্বরকে রুখতে নয়া অস্ত্র যেন ইডি-সিবিআই। প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার পরেই খাঁড়া এসে নামল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাঁধে।

দিন কয়েক আগেই আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তার আগে একই ভাবে ঝাড়খণ্ডে পদ খুইয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে পদ বাঁচাতে না পারলেও রাজ্যের শাসন নিজেদের দলের হাতেই রাখতে পেরেছেন হেমন্ত। কেজরি অবশ্য পদত্যাগের পথে না হেঁটে জেলে থেকেই সামলাচ্ছেন রাজ্যের শাসনভার। গুরুত্বপূর্ণ নির্দেশও দিচ্ছেন সেখান থেকেই। অভিজ্ঞদের একাংশের দাবি, লোকসভা ভোটে দেশ জুড়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে অবিজেপি রাজ্যগুলিতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে বিজেপি। আর সেই তালিকায় কেজরির পরেই রয়েছে মহুয়ার নাম।

সেই আশঙ্কাকে সত্যি করে বুধবারই ইডি সমন পাঠিয়েছে মহুয়াকে। তাঁকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। সেই মামলায় মহুয়া গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতাকে এমন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আইনি পথে পাশে থাকার কথা বলে কি আসলে কৃষ্ণনগরে অমৃতার পথের কাঁটা সরানোর ইঙ্গিতই আগেভাগে দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী? সাংসদ পদ খোয়ানোর পরেও মাথা নোয়াননি মহুয়া। বরং গোড়া থেকেই লড়াই করার বার্তাই শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। খানিকটা স্বেচ্ছাচারী ভাবেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করেছিল এথিকস কমিটি। বিরোধীদের কাগজপত্র পড়ার সময়টুকু পর্যন্ত দেওয়া হয়নি।

সেই ঘটনায় মহুয়ার পাশেই ছিল দল। সেই কারণেই ফের কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটে মহুয়াকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূলের শীর্ষনেতৃত্ব। ফলে মহুয়ার জন্য এই লড়াই শুধুমাত্র লোকসভা ভোটের লড়াই নয়। হৃত গৌরব ও মানসম্মান ফেরানোর লড়াই এই কৃষ্ণনগর কেন্দ্র। গতবারের সাংসদ মহুয়ার পাশে কৃষ্ণনগরের মানুষের সমর্থনও রয়েছে বলেই আন্দাজ করা যায়। আর সেই লড়াইকে কাটতে এবার একের পর এক সুতো ছাড়া শুরু করেছে বিজেপি। ভূমিকন্যা, তার উপরে সেখানকার রাজবাড়ির সদস্য অমৃতাকে প্রার্থী করা ছিল তার শুরু। কৃষ্ণনগর দখলের লড়াইয়ে এর পর আর ঠিক কী কী কৌশল নিতে চলেছে বিজেপি, সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?