এক দেশ এক নির্বাচনের পক্ষেই সওয়াল প্রশান্ত কিশোরের! মোদি ঘনিষ্ঠ হতে চাইছেন পিকে?

Prashant Kishor on One Nation One Election: পিকে বলছেন, এই এক দেশ, এক নির্বাচন মডেলে ভোট ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হওয়া উচিত

inscript
৪ মিনিট
এক দেশ এক নির্বাচনের পক্ষেই সওয়াল প্রশান্ত কিশোরের! মোদি ঘনিষ্ঠ হতে চাইছেন পিকে?

বাংলায় বিজেপিকে ঠেকাতে তিনি যে কী ভূমিকা নিয়েছিলেন বঙ্গবাসী জানে। 'নো ভোট টু বিজেপি'- এই একটি বাণীতে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে গলার সবচেয়ে বড় কাঁটাটি উপড়ে ফেলেছিল। পেশায় তিনি নির্বাচনী কৌশলী। কাকে কীভাবে ঠেকাবেন, কীভাবে কোন চালে ভোটারদের মন জিতবেন, কাকে কীভাবে কতখানি সামনে আনতে হবে, কাকে ঠেলে দিতে হবে পিছনের সারিতে, তিনি জানেন। একদিকে তিনি বাংলায় বিজেপিকে ঠেকিয়ে দেন, অন্যদিকে বিজেপির সিদ্ধান্তকে সমর্থনও করেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট গঠনের উদ্যোগকে তাই কটাক্ষ করেছিলেন প্রশান্ত কিশোর। সেই পিকে বলছেন, নরেন্দ্র মোদি সরকার যে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি রূপায়ণ করতে চলেছে তা যথেষ্ট ভালো উদ্যোগ। পিকে বলছেন, ‘সঠিক উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হলে ‘এক দেশ এক নির্বাচন' আসলে জাতীয় স্বার্থেরই পন্থী।

রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর এই বক্তব্যে সামান্য একটি ‘খিঁচ’ রেখে দিয়েছেন। সঠিক উদ্দেশ্য শব্দটি। এক দেশ, এক নির্বাচন ধারণাটি ভালো, কিন্তু কোন উদ্দেশ্যে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। একটি সাক্ষাৎকারে পিকে বলছেন, এক দেশ এক নির্বাচন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তবে নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রতি ছয় মাস পরপর নির্বাচন করা কোনওভাবেই কাজের কথা নয়। এই পৃথক পৃথক সময়কালের বিধানসভাগুলির মধ্যে সমন্বয় সাধন করে লোকসভার সঙ্গে তা মিলিয়ে নির্বাচন করতে গেলে তাহলে আদর্শ সময় কী হওয়া উচিত?

পিকে বলছেন, এই এক দেশ, এক নির্বাচন মডেলে ভোট ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হওয়া উচিত কারণ এপ্রিল-মে মাসে নির্বাচন হলে যে কোনও সরকার পাঁচ বছরের মেয়েদের প্রথম ছয় মাসেই হেরে যাবে। পিকের ব্যাখ্যা অনুযায়ী, ভারতের মতো বড় দেশে প্রতি বছর দেশের প্রায় ২৫% ভোট দেয়। তাই নির্বাচনের এই আবর্তে ব্যস্ত থাকে সরকার। যদি ভোট বিষয়টা ১-২ বারের মধ্যে সেরে ফেলা যায় তাহলে খরচ কমবে তো বটেই, জনগণকেও বারবার সিদ্ধান্ত নিতে হবে না। তবে, রাতারাতি পরিবর্তনের চেষ্টা করলে সমস্যা হবে ঠিকই। তাই সরকার সম্ভবত একটি বিল আনছে। বিল আসুক। সরকারের যদি ভালো উদ্দেশ্য থাকে তবে এটা হওয়া উচিত, দেশের জন্য ভালোই হবে, বলছেন পিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপি আর সংঘ 'এক দেশ এক নির্বাচন'-এর নামে আসলে কী করতে চাইছে?

One Nation, One Election : এক দেশ এক নির্বাচনে গেলে, মাঝপথে সরকার যদি পড়ে যায় স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসনের কথাই উঠবে।

‘এক দেশ, এক নির্বাচন’ কার্যকরী হলে জাতীয় ব্যয় এবং ভোটারদের ক্লান্তি কমবে ঠিকই, তবে এই উদ্যোগের ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলেও মনে করছেন তিনি।

লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট মিটিয়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে তাতে বিজেপি সরকারের অন্যতম যুক্তি হচ্ছে নির্বাচনের খরচ বিপুল হারে কমানো। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হয়ে যাওয়ায় ফলে সরকারি ভোটকর্মীদের তালিকা তৈরির চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজে বাধা পড়বে না।

প্রশান্ত কিশোর বর্তমানে একেবারে বুনিয়াদি স্তরে বিষয়গুলি বোঝার লক্ষ্যে বিহার জুড়ে পদযাত্রা করছেন। বিহারে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার দিকেই এখন নজর দিয়েছেন তিনি। নতুন দল ঠিকই, তবে তা কোনও একজন ব্যক্তি বা গোষ্ঠীর নেতৃত্বে নয়। সাধারণ মানুষের সমর্থনে গঠিত একটি দল। খোলাখুলি বিজেপিকে সমর্থন করছেন কি পিকে? এবার কি বিজেপিতেই যোগ দেবেন তিনি? প্রশান্ত কিশোর অবশ্য নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বিজেপি হোক INDIA হোক, কোনও কোনও রাজনৈতিক দল বা জোটেই তিনি যোগ দিতে আগ্রহী নন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক দেশ, এক নির্বাচন! সারা দেশে একসঙ্গে নির্বাচন কেন চাইছে বিজেপি?

One Nation, One Election : ১৯৬৭ সাল পর্যন্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভার একসঙ্গেই নির্বাচন হতো ভারতে।

এবার দেখা যাক, ভারতের নির্বাচনী ইতিহাস কী বলছে? ১৯৬৭ সাল পর্যন্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভার একসঙ্গেই নির্বাচন হতো ভারতে। ১৯৬৮ এবং ১৯৬৯ সালে কিছু বিধানসভা এবং ১৯৭০ সালে লোকসভা অকালে ভেঙে গেলে পরিস্থিতি পরিবর্তিত হয়।

এর এক দশক পর, ১৯৮৩ সালে নির্বাচন কমিশন একসঙ্গে নির্বাচন আয়োজন ফিরিয়ে আনার প্রস্তাব দেয়। তবে কমিশন তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, তৎকালীন সরকার এর বিরুদ্ধেই সিদ্ধান্ত নেয়। ১৯৯৯ সালের আইন কমিশনের রিপোর্টে আবার একসঙ্গে নির্বাচন আয়োজনের বিষয়টিকে জোর দেওয়া হয়।

এইবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নিজেদের নির্বাচনী ইস্তাহারেই বলেছিল যে রাজ্য সরকারগুলির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একসঙ্গে সমস্ত নির্বাচন অনুষ্ঠানের একটি পদ্ধতি তৈরি করতে চাইবে বিজেপি৷ ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে থাকেন। ২০১৭ সালে, নীতি আয়োগ একসঙ্গে নির্বাচনের প্রস্তাবের খসড়া তৈরি করে।

২০১৮ সালে আইন কমিশন জানায়, একসঙ্গে নির্বাচন করার জন্য কমপক্ষে পাঁচটি সাংবিধানিক সুপারিশের প্রয়োজন। ২০১৯ সালে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাস পরেই প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে দেখা করেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কাঝঘম সহ বেশ কয়েকটি বিরোধী দল এই বৈঠক থেকে দূরে ছিল। আম আদমি পার্টি, তেলেগু দেশম পার্টি এবং ভারত রাষ্ট্র সমিতি অবশ্য যোগ দেয় সেই বৈঠকে।

২০২২ সালে, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছিলেন, নির্বাচন কমিশন একসঙ্গে সব নির্বাচন পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম। তবে এই ধারণাটি বাস্তবায়ন করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে এবং সংসদে সিদ্ধান্ত নিতে হবে। ওই বছরই ডিসেম্বরে আইন কমিশন দেশে একসঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তাবে জাতীয় রাজনৈতিক দল, ভারতের নির্বাচন কমিশন, আমলা, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের মতামত চেয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?