চুল কেটেছিলেন খোদ রাহুল! যেভাবে আমূল বদলে গিয়েছে রায়বরেলির একফালি সেলুন

Rahul Gandhi at Raebareli: লালগঞ্জের মুম্বা দেবী হেয়ার কাটিং সেলুন। দোকানটির মালিক স্থানীয় মিঠুন কুমার। সেদিন রাহুল গান্ধি হঠাৎ করেই দোকানে ঢুকে চুল দাড়ি ছাঁটতে বসে গিয়েছিলেন।

Sohini Das
৩ মিনিট
চুল কেটেছিলেন খোদ রাহুল! যেভাবে আমূল বদলে গিয়েছে রায়বরেলির একফালি সেলুন

লোকসভা ভোটের চার দফা শেষ। পঞ্চম দফার নির্বাচন আগামী ২০ মে। সেদিন ভোট রয়েছে উত্তরপ্রদেশের একটা বড় অংশতেও। প্রচার শুরু হয়ে গিয়েছে জোরদার। শুক্রবার রাহুল গান্ধীর প্রচারে অমেঠি ও রায়েবরেলি গেলেন কংগ্রেসনেত্রী সনিয়া, যান প্রিয়াঙ্কাও। প্রত্যাশা ছিল অমেঠি থেকেই ভোটে দাঁড়াবেন রাহুল। তবে শেষমেশ মনোনয়ান জমা দেন রায়বরেলি থেকে। রায়বরেলি আসনটি কংগ্রেসের কাছে আবেগের মতোই।

জওহরলাল নেহরুর আমল থেকেই কংগ্রেসের গড় রায়বরেলি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তিন-তিন বার এই আসন থেকে জিতেছেন। সনিয়া পাঁচ বার এই আসন থেকে সাংসদ হয়েছেন। ১৯৬২ এবং ১৯৯৯ বাদ দিলে প্রতিবারই এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন নেহরু-গান্ধি পরিবারের সদস্যরা। ফলে এই আসন যে রাহুলদের কাছে একটু বেশিই আবেগের, তা বলার অপেক্ষা রাখে না।

তবে শুধুই রাহুলের কাছে নয়, রায়বরেলির কাছেও রাহুলের জায়গা একটু বিশেষ। রায়েবরেলির লালগঞ্জে ছোট্ট একফালি সেলুন, যেখানে চুলদাড়ি কাটার জন্য সম্প্রতি থেমেছিলেন রাহুল গান্ধি, সেই ছোট্ট সেলুনে আজ উপচে পড়ে ভিড়। হবে না-ই বা কেন? রাহুল গান্ধি যে দোকান থেকে চুল কেটেছেন, সেই দোকানে যেতে কেই বা না চাইবে!

লালগঞ্জের মুম্বা দেবী হেয়ার কাটিং সেলুন। দোকানটির মালিক স্থানীয় মিঠুন কুমার। সেদিন রাহুল গান্ধি হঠাৎ করেই দোকানে ঢুকে চুল দাড়ি ছাঁটতে বসে গিয়েছিলেন। মিঠুন জানান, তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি, এত বড় একজন নেতা এই ছোট্ট এতফালি নেতা আসবেন। তার পর থেকেই মিঠুনের সেলুনে সংবাদমাধ্যমের ভিড়। দোকানের কর্মচারী আমন কুমার জানালেন, তার পর থেকেই দোকানে খদ্দের বেড়েছে। আগে দশ জন এলে এখন পনেরো জন আসে। সারাদিন বাজতেই থাকে টেলিফোন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেঠি নয়, লোকসভায় লড়ার জন্য কেন রায়বরেলি বাছলেন রাহুল গান্ধি?

Rahul Gandhi Raebareli Seat: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই আসনে তিনবার এবং সনিয়া গান্ধি টানা পাঁচবার জিতে এই আসনে সাংসদ হয়েছিলেন।

चुनाव की तैयारी पूरी है, लेकिन हेयर कटिंग भी जरूरी है।

हम ऐसे ही हुनरमंद नौजवानों के हक के लिए लड़ रहे हैं, देश के विकास में इनकी हिस्सेदारी मांग रहे हैं।

📍 रायबरेली, उत्तर प्रदेश

— Congress (@INCIndia)

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রিয়াঙ্কা গান্ধি 'খামখেয়ালি টুরিস্ট রাজনৈতিক'! কতখানি সত্যি কেন্দ্রীয় মন্ত্রীর দাবি?

Priyanka Gandhi: প্রিয়াঙ্কার মতো রাজনীতিকরা সত্যিকারের ভারতের সঙ্গে তেমন ভাবে যুক্ত বলে মনে করেন না কেন্দ্রীয় মন্ত্রী। তাই তিনি তাঁকে 'খামখেয়ালি রাজনৈতিক' বলে আখ্যা দিয়েছেন।

সংবাদমাধ্যম কর্মীদেরও উৎসাহ উপচে পড়ে দোকান ঘিরে। লোকসভা ভোটের মরসুম। চুল কাটতে কাটতে ভোট নিয়ে কি কিছু বলেছেন রাহুল? চুল-দাড়ি ছাটার ফাঁকে ফাঁকে কি ভোটের প্রচারও সেরে ফেলেছেন কংগ্রেস নেতা। তবে আমন জানালেন, রাহুল বলেছেন যাতে তাঁকা নিজেদের পছন্দের দলকেই ভোটটি দেন। পাশাপাশি কথায় কথায় উঠে এসেছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অগ্নিবীর নিয়োদ প্রকল্পের কথা। একসময় এই অস্থায়ী পদ ঘোষণা ঘিরে প্রতিবাদে ফেটেছিল দেশ। রাহুল জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে সরিয়ে ফেলবেন ওই প্রকল্প।

ইতিমধ্যেই রাহুল গান্ধির মিঠুন কুমারের দোকানে চুল কাটার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কথায় কথায় রাহুল সেলুনের মালিককে জিজ্ঞেস করেছিলেন, তাঁর চুল কেটে দেয় কে? উত্তরে মিঠুন কুমার জানান, তাঁর কর্মীরাই সেই কাজটি সেরে দেন। সেই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পাশাপাশি কোথা থেকে মিঠুন এই কাজে হাত পাকালেন, তা নিয়েও প্রশ্ন করেছিলেন রাহুল। মিঠুন জানান, রায়বরেলিতে দোকান খোলার আগে কয়েক বছর মুম্বইতে কাজ করেছেন তিনি। ওই দোকানবাবদ কত টাকা ভাড়া দিতে হয় মিঠুনকে, সে সম্পর্কেও জানতে চান কংগ্রেস নেতা। এখানেই শেষ নয়, চুলে আগুন লাগিয়ে যে বিশেষ স্টাইল করা হয়, সে সম্পর্কেও মিঠুনের কাছে জানতে চান তিনি। একই সঙ্গে মিঠুনের রোজগারের কথাও তাঁর থেকে জেনে নেন রায়বরেলির কংগ্রেস প্রার্থী।

কংগ্রেস তাদের ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যেই। যার মধ্যে রয়েছে তাদের 'মহালক্ষ্মী' যোজনা। যার আওতায় প্রতিটি দরিদ্র পরিবার বার্ষিক ১ লক্ষ টাকা করে পাবে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। মিঠুনকে সেই পরিকল্পনাও কথাও বলেছিলেন রাহুল। মিঠুন ও তাঁর কর্মীদের সঙ্গে শুধু পোজ নয়, কংগ্রেসের তরফে তাঁদের গ্যারান্টি কার্ডও দেন রাহুল।

শুধু আবেগেরই নয়, কংগ্রেসের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ রায়বরেলির এই আসন। যেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রতাপ সিং। পরম্পরা মেনে রায়বরেলি হাতের মুঠোয় রাখতে পারবে গান্ধি পরিবার? সেই পরীক্ষা আগামী ২০ মে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।