আর সাংসদ নন রাহুল গান্ধি! জেল ঘোষণার এক রাতের মধ্যেই কেন সাংসদ পদ খারিজ?

Rahul Gandhi Jail: দেশের সব চোরদের কেন মোদি পদবি- এই প্রশ্ন তোলার অভিযোগে রাহুল গান্ধীকে সুরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেয়।

inscript
৩ মিনিট
আর সাংসদ নন রাহুল গান্ধি! জেল ঘোষণার এক রাতের মধ্যেই কেন সাংসদ পদ খারিজ?

মাত্র একদিনের নোটিশ! লোকসভায় সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণা করা হলো রাহুল গান্ধিকে! কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ২০১৯ সালের একটি মানহানির মামলায় সুরাটের আদালত দুই বছরের কারাদণ্ড দেয় বৃহস্পতিবারই। তার ঠিক ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মোদির বিরুদ্ধে মন্তব্য করার জন্য দোষী সাব্যস্ত রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হলো। ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধি 'কেন সব চোরের পদবি মোদি' মন্তব্য করে দোষী সাব্যস্ত হন।

"C.C./18712/2019 মামলায় সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে। যার ফলে, কেরলের ওয়ানাড়ের সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য রাহুল গান্ধির, তাঁর দোষী সাব্যস্ত হওয়ার তারিখ অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে, লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছে। ভারতের সংবিধানের ১০২(১)(ই) ধারার বিধানের পরিপ্রেক্ষিতে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-র অষ্টম ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে লোকসভার বিজ্ঞপ্তিতে।

দেশের সব চোরদের কেন মোদি পদবি- এই প্রশ্ন তোলার অভিযোগে বৃহস্পতিবার, প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধিকে সুরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেয়। আদালত কংগ্রেস নেতাকে জামিন মঞ্জুর করে এবং আপিল দায়ের করার লক্ষ্যে এক মাসের জন্য সাজা স্থগিত করে।

২০১৯ সালের এপ্রিলে সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক এবং গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদির দায়ের করা একটি অভিযোগের বিষয়ে রাহুল গান্ধির মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০-এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল। ওয়ানাড়ের লোকসভা সাংসদ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় চোর মোদি বিষয়ক মন্তব্যটি করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবই কর্মের ফল! দশ বছর আগের এই কাজের শাস্তিই এখন পাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী?

Rahul Gandhi Jail 2013 Ordinance : নিজের কর্মের সাজাই এখন ব্যুমেরাং হয়ে তাঁর দিকে ফিরে এসেছে, কটাক্ষ গেরুয়া শিবিরের।

I’m stunned by this action and by its rapidity, within 24 hours of the court verdict and while an appeal was known to be in process. This is politics with the gloves off and it bodes ill for our democracy.

— Shashi Tharoor (@ShashiTharoor)

  • আপনার জন্য আরও কিছু লেখা
"সব মোদিই চোর!" দু'বছরের সাজা রাহুল গান্ধীর, জেলেই থাকতে হবে প্রধান বিরোধী নেতাকে?

Rahul Gandhi Two Years Jail : এমনকী দুই বছরের জেলের সাজাও শোনানো হয়েছে। আপাতত ভোটের আগে এই ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল।

প্রবীণ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি জানিয়েছেন, লোকসভা সচিবালয় কোনও সাংসদকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।

কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে শুক্রবার সকাল থেকেই রাজ্য কংগ্রেসের বেশ কয়েকটি শাখা একযোগে বিক্ষোভ শুরু করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের মতে, কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের জনগণের টাকা নিয়ে কে পালিয়েছে তার উত্তর খোঁজার। আর অন্যদিকে বিজেপি মূল ইস্যু থেকে মানুষের মনোযোগ সরানোর চেষ্টায় এই গ্রেফতারি, পদ খারিজের খেলা খেলছে। বিজেপির বিরুদ্ধে অনগ্রসর শ্রেণিকে অপমানের অভিযোগও এনেছেন মল্লিকার্জুন। "কংগ্রেস সবসময় অনগ্রসর শ্রেণি, তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে এবং লড়াই করেছে। এই লোকজন, যারা মনুতে বিশ্বাস রাখে, তারাই আবার অনগ্রসর শ্রেণির কথা বলে!” এই কঠিন পরিস্থিতির মুখে পড়েও রাজনৈতিকভাবে বিজেপিকে কোণঠাসা করতে এক ইঞ্চিও ছাড়েননি খাড়গে।

রাহুল গান্ধি এখন এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারেন। কংগ্রেস নেতারা এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই। তবে উচ্চ আদালতের রায় বাতিল না হলে রাহুল গান্ধি আগামী আট বছর নির্বাচনে লড়তে পারবেন না। দলের অন্দরের খবর বলছে, কংগ্রেস নেতা এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনাই করছেন।

দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ আদালতের এই রায়কে 'গুরুতর রাজনৈতিক সমস্যা' বলেই মনে করছেন। দেশে মোদি বিরোধিতার 'দোষে' যদি একজন সাংসদের অবস্থা এমন হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে স্বাধীনভাবে বিরোধিতা করবেন রাষ্ট্রের, প্রশ্ন উঠছেই! মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি, হুমকির রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি এবং হয়রানির রাজনীতির এটি একটি বড় উদাহরণ বলেই মনে করছেন রাজনৈতিক বিরোধীদের বড় অংশ।

শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন, রাহুল গান্ধি অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি নামে পরিচিত বর্ণ গোষ্ঠীর সদস্যদের অপমান করেছিলেন। কারণ মোদি পদবিটি ওই গোষ্ঠীরই। "কোনও পদবিকে অপমান করা বাক স্বাধীনতা নয়," দাবি ভূপেন্দরের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?