রাহুল অতীত? এবার দেশে কংগ্রেসের মুখ কি প্রিয়াঙ্কা গান্ধিই?

Rahul Gandhi and Priyanka Gandhi: রাহুলের এই ঘটনা প্রিয়াঙ্কা গান্ধির জন্যও নতুন সূচনার সম্ভাবনা তৈরি করছে।

inscript
৩ মিনিট
রাহুল অতীত? এবার দেশে কংগ্রেসের মুখ কি প্রিয়াঙ্কা গান্ধিই?

একরাতের মধ্যেই তোলপাড় হয়ে গিয়েছিল রাহুল গান্ধির রাজনৈতিক জীবন। ওয়ানাড়ের সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা, দু'বছরের জেল আর তার জেরেই সাংসদ পদ বাতিল! এই ঘটনার আইনি প্রতিকার চাইতে হলে রাহুল গান্ধিকে আদালতে আপিল করতে হবে। আপিলের জন্য এক মাস সময়ও দেওয়া হয়েছে। তবু, এখনও কংগ্রেসের কোনও হেলদোল নেই আইনি পথে! রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা এবং লোকসভা সাংসদ হিসাবে তাঁকে অযোগ্য ঘোষণার প্রতিবাদ করছেন। ভারতের প্রাচীন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়েও জল্পনা কল্পনা চলছে। কিন্তু আইনি পথে এখনও এগোচ্ছে না রাহুলের দল। দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে কেন এখনও আপিল করেননি রাহুল?

রাজনৈতিক বিবিধ সূত্র বলছে, কংগ্রেস এখনও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আদালতে আপিল দায়ের করতে পারেনি কারণ রাহুলের আইনি দল গুজরাতি ভাষা থেকে এই আদেশের অনুবাদ করছে, যাতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এই সময় লেগে যাওয়ার মধ্যেও 'আশার আলো' দেখছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মোদির বিরোধিতার জেরে রাহুলের বিরুদ্ধে সাজা ঘোষণা আর সাংসদ পদ বাতিলের মতো ঘটনা আসলে 'বিরোধী ঐক্য' তৈরি করেছে বলে মনে করছেন তিনি। শশীর দাবি, আঞ্চলিক নানা দলগুলি নিজেদের রাজ্যে কংগ্রেসকে প্রতিপক্ষ হিসেবে গণ্য করেছে। কিন্তু এই সংকটের সময় তারা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। আপ আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সহ অনেক বিরোধী নেতাই রাহুল গান্ধির সমর্থনে এগিয়ে এসেছেন।

নিঃসন্দেহে কংগ্রেসের দুর্বল স্বাস্থ্যকে রাহুলের এই ঘটনা আরও অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা দেশে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এখন রাহুল গান্ধি নিজের আসন বাঁচাবেন কীভাবে, কীভাবেই বা দেশের প্রধান বিরোধী দল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আমার নাম সাভারকর নয়...", সাংসদ পদ খারিজের পর সাংবাদিক বৈঠক, কী বললেন রাহুল গান্ধী?

Rahul Gandhi Disqualification Press Conference : কংগ্রেসের কী পদক্ষেপ হবে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। তার মধ্যেই শনিবার সাংবাদিক সম্মেলন করলেন খোদ রাহুল গান্ধী।

আইনি পথ

কংগ্রেস রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে কিছু আইনি ব্যবস্থা নিতে পারে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল করা হয়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধির আইনজীবীরা কম শাস্তির হয়ে সওয়াল করেছেন। তাঁদের যুক্তি, কাউকে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না। ম্যাজিস্ট্রেটের আদেশ 'ত্রুটিপূর্ণ'। কেন এই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে দলের পক্ষ থেকে বিলম্ব হচ্ছে তার ব্যাখ্যাও রয়েছে তাঁদের কাছে। রাহুল গান্ধি এখন দায়রা আদালত বা উচ্চতর আদালতে যেতে পারেন, বা আপিলের মাধ্যমে তার দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ চাইতে পারেন।

সাংসদ পদ খারিজের বিরুদ্ধে লড়াই

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির 'আচ্ছে দিন', রাহুল গান্ধির হাতছাড়া হবে ওয়ানাড় আসন?

Rahul Gandhi Wayanad Seat: উচ্চতর আদালত রাহুল গান্ধির সাজা বাতিল না করলে তিনি সম্ভবত আট বছরের জন্য আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

সাংসদ হিসেবে রাহুলের অযোগ্যতার বিষয়ে অতীতের একটি রায় মাথায় রাখা দরকার। লিলি থমাস বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলা ২০১৩ সালের ঐতিহাসিক রায়ে, সুপ্রিম কোর্ট জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৪) ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে। আদালত জানায়, শুধুমাত্র একটি আপিল দায়ের করলেই তা যথেষ্ট নয় আর। দোষী সাব্যস্ত সাংসদকে অবশ্যই ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে স্থগিতাদেশের একটি নির্দিষ্ট আদেশ পেতে হবে।

দেশজুড়ে প্রতিবাদ

কংগ্রেস সদ্যই নিজের 'ভারত জোড়ো যাত্রা' শেষ করেছে। দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন আরও মারমুখী হবে বলেই আশা করা যায়। সেই দিক থেকে দেখতে গেলে, রাহুলের এই ঘটনা দেশে মোদিবিরোধী হাওয়াকে আরও গতি দিতে পারে। এই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে 'সত্যাগ্রহ' করছে কংগ্রেস। তবে এই আন্দোলন টিকবে কিনা তা নির্ভর করবে আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর।

সত্যিই কি রাহুলের সাজার ঘটনায় কংগ্রেস আশার আলো দেখছে?

এই সাজা দলের জন্য ভালো প্রমাণিত হতে পারে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রাহুলের ভাবমূর্তির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। জোট গঠনের সময় কংগ্রেসের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে পারে এক্ষেত্রে। শুক্রবার, রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরেই, ১৪ টি দল ইডি এবং সিবিআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে। বলা হচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে যদি নিজের অবস্থান ধরে রাখতে পারেন তবে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট বিষয়ক আলোচনা আরও কার্যকরী হবে। রাহুলের এই ঘটনা প্রিয়াঙ্কা গান্ধির জন্যও নতুন সূচনার সম্ভাবনা তৈরি করছে। প্রিয়াঙ্কা সুবক্তা, দৃঢ় এবং কঠোর পরিশ্রমী। প্রিয়াঙ্কা যদি নেতৃত্ব দেন তাহলে বিজেপি কিছুটা হলেও কোণঠাসা হতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?