ডেলিভারি কর্মীদের জন্য বিরাট প্রতিশ্রুতি কংগ্রেসের! ইনস্ক্রিপ্টকে দেওয়া কথা রাখলেন রাহুল গান্ধি

Congress Yuva Nyay: মালদহে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ইনস্ক্রিপ্টের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সম্পাদকের প্রশ্নই ছিল গিগ শ্রমিকদের নিয়ে।

inscript
৩ মিনিট
ডেলিভারি কর্মীদের জন্য বিরাট প্রতিশ্রুতি কংগ্রেসের! ইনস্ক্রিপ্টকে দেওয়া কথা রাখলেন রাহুল গান্ধি

রাহুল গান্ধি ন্যায় যাত্রায় প্রমাণ করে দিয়েছিলেন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তাঁর অস্ত্র একমাত্র ন্যায়। সমাজের সব স্তরের মানুষকে নিজেদের অধিকার পাইয়ে দিতে চান তিনি, চান সাধারণ মানুষ ন্যায় পাক। পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রার সফরে এসে রাহুল গান্ধি ইনস্ক্রিপ্টকে এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন কংগ্রেস দেশ জুড়ে ছড়িয়ে থাকা গিগ শ্রমিক অর্থাৎ বিভিন্ন ডেলিভারি শ্রমিক, পোর্টারদের কথা ভাবছে। সেই কথা রেখেছেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে দেশের যুবকদের বিশ্বাস অর্জন করতে কংগ্রেস এই প্রথম লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে গিগ শ্রমিকদের অধিকার রক্ষার কথা ভেবেছে। যুব সম্প্রদায়কে ন্যায় দিতে ক্ষমতায় এলে কর্মসংস্থান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে জড়িয়ে থাকা দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস।

গিগ শ্রমিকদের অধিকার, চাকরি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার চক্রান্ত থেকে মুক্তি- এই বিষয়গুলি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের অংশ হয়েছে এবার। মালদহে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ইনস্ক্রিপ্টের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সম্পাদকের প্রশ্নই ছিল গিগ শ্রমিকদের নিয়ে। বাংলায় গিগ শ্রমিকদের নিয়ে এই প্রশ্ন একমাত্র করেছিল ইনস্ক্রিপ্টই। উত্তরও দিয়েছিলেন রাহুল। শুধু রাহুল নয়, ন্যায় যাত্রা চলাকালীন গিগ শ্রমিকদের অধিকার নিয়ে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশকে, প্রশ্ন করা হয়েছিল কানহাইয়া কুমারকেও। উত্তরও দিয়েছিলেন সকলে। উত্তর দিয়েছিলেন খোদ রাহুল গান্ধিও। ইনস্ক্রিপ্টের প্রশ্ন ছিল, এক কোটির বেশি গিগকর্মী রয়েছেন আমাদের দেশে। আপনারা যখন যুবার জন্যে ন্যায় কথাটি বারবার উচ্চারণ করছেন, কেন ওদের কথা আলাদা করে বলছেন না? কেন ওদের জন্য বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন না?

YUVA NYAY

As soon as the Congress Govt is formed in 2024, a new ROZGAR REVOLUTION will begin by providing EMPLOYMENT GUARANTEE to the Youth of the country.

Today, the Congress Party is making a big announcement for the crores of Youth of this country, which has 5 main points -…

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির সঙ্গে দু' দশ মিনিট

Rahul Gandhi Exclusive : কুড়ি ফুট দূরত্ব থেকে দেখলে রাহুল কেমন? ক্লান্তিহীন। স্বতঃস্ফূর্ত। লাক্ষাদ্বীপের নিঃসঙ্গ ভ্রামণিক নন। বরং মানুষের মন বুঝতে মরিয়া। প্রতিটি বাড়িয়ে দেওয়া ফুল তিনি গ্রহণ করছেন সমান আন্তরিকতায়।

— Mallikarjun Kharge (@kharge)

রাহুল উত্তরে বলেছিলেন, "দেখুন, আমরা রাজস্থানে কী করেছিলাম আপনারা দেখেছেন। আমরা কাজটা পরীক্ষামূলক ভাবে কর্ণাটক, তেলেঙ্গানাতেও শুরু করতে চাইছি। আমরা চাইব সমস্ত গিগ লেবাররা ন্যূনতম মজুরি পান আর পরিকাঠামো পান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাকে পাঠাব আমরা।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির নয়, এ পরাজয় আঞ্চলিক মনসবদারদের

Assembly Election 2023: তেলেঙ্গানায় রেবন্ত পারলেন, অথচ পারলেন না কমল নাথ, ভূপেশ বাগেলের মতো অভিজ্ঞ নেতারা। কোথায় কোথায় ভুল থেকে গিয়েছিল কংগ্রেসের? আলোচনায় সাংবাদিক সুমন ভট্টাচার্য

কথা রেখেছেন রাহুল। কংগ্রেস বৃহস্পতিবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের যুবকদের জন্য 'যুব ইস্তেহার' ঘোষণা করেছে। ইস্তেহারে ২৫ বছর বয়স পর্যন্ত ডিপ্লোমা করা ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ১ লাখ প্যাকেজের চাকরির গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি পেতে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস, গিগ অর্থনীতিতে সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা, ৩০ লক্ষ সরকারি চাকরির শূন্যপদে নিয়োগ এবং ৪০ বছরের কম বয়সিদের মধ্যে স্টার্টআপ বিষয়টিকে জনপ্রিয় করার লক্ষ্যে 'যুব রোশনি'-এর সূচনার কথা বলছে কংগ্রেস। রাহুল গান্ধি বলেছেন, "ভারতে ৩০ লক্ষ সরকারি শূন্যপদ রয়েছে। মোদিজি সেগুলি পূরণ করেন না। বিজেপি সেগুলি পূরণ করে না। ক্ষমতায় আসার পরে, আমাদের প্রথম পদক্ষেপ হবে এই পদগুলি পূরণ করা।"

কানহাইয়া কুমার গিগ শ্রমিক বিষয়ক প্রশ্নের উত্তরে ইনস্ক্রিপ্টকে বলেছিলেন, রাজস্থানে কংগ্রেস সরকার আসার পর সেই প্রথম, দেশের কোনও রাজ্য সরকার গিগ শ্রমিকদের নিয়ে আইন পাস করেছিল। রাজস্থানে কংগ্রেসই প্রথম এমন কাজ করে। কানহাইয়া ইনস্ক্রিপ্টকে বলেন, "এই দেশের যুবকরা কংগ্রেসের সঙ্গে জুড়ুন আমরা চাই। কংগ্রেস সরকার রাহুল গান্ধির নেতৃত্বে, মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে দেশের যুবকদের কর্মসংস্থানের লক্ষ্য অবিচল হয়ে কাজ করবে। যারা শ্রমিক রয়েছেন, সে গিগ শ্রমিকই হন বা অসংগঠিত ক্ষেত্রের মজুর বা সংগঠিত শ্রমিক, পেনশন স্কিম থেকে শুরু করে সমস্ত কল্যাণমূলক কাজগুলি কংগ্রেস করবে। এটা কেবল প্রতিশ্রুতি নয়। আমাদের সরকার যেখানে এসেছে গিগ শ্রমিকদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি।" কানহাইয়া জানান, ভারত জোড়ো যাত্রা যখন শুরু হয়, সেই প্রথম দফার সময়েই গিগ শ্রমিকদের প্রতিনিধি দল রাহুল গান্ধির সঙ্গে এসে দেখা করেন। রাজস্থানে তখনই কংগ্রেস সরকার এই নিয়ে আইন পাস করে।

একই কথা বলেছিলেন জয়রাম রমেশও। জয়রাম ইনস্ক্রিপ্টকে বলেছিলেন, "মোদি সরকার শ্রমিকদের দাবি দাওয়া শোনে না, মোদিজি হাজারও শ্রমিক সংগঠনগুলির কণ্ঠরোধ করছেন। জয়রাম রমেশ বলছেন, গিগ অর্থনীতির ফলে লক্ষ লক্ষ গিগ শ্রমিক পেয়েছে এই দেশ, অথচ এই শ্রমিকরা নিরাপত্তাহীন। শ্রমিকদের ন্যায়ের মধ্যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিগ ইকোনমির লক্ষ্য লক্ষ্য শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিধি বলবৎ করা"।

সেই সামাজিক ন্যায় রক্ষাই এখন কংগ্রেসের শপথ। দেশজুড়ে ধর্মীয় মেরুকরণ, ঘৃণার রাজনীতির মধ্যে সাধারণ মানুষের হকের কথা বলছেন রাহুল গান্ধি। দেশজুড়ে অসংগঠিত অসংখ্য ডেলিভারি শ্রমিকরা যাতে মর্যাদা পান, সামাজিক ন্যায় পান তা নিশ্চিত করতে মাঠে নামছে কংগ্রেস। কথা রেখেছেন রাহুল গান্ধি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?