বিজেপির 'আচ্ছে দিন', রাহুল গান্ধির হাতছাড়া হবে ওয়ানাড় আসন?

Rahul Gandhi Wayanad Seat: উচ্চতর আদালত রাহুল গান্ধির সাজা বাতিল না করলে তিনি সম্ভবত আট বছরের জন্য আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

Madhurima Dutta
৩ মিনিট
বিজেপির 'আচ্ছে দিন', রাহুল গান্ধির হাতছাড়া হবে ওয়ানাড় আসন?

গেরুয়া দাপটে সারা দেশে কংগ্রেসের অবস্থা এমনিতেই দুর্বল। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোটবাক্স স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জিততে গেলে যে ম্যাজিকমন্ত্র দরকার, তা হারিয়েছে কংগ্রেস। সবেধন নীলমণি ছিল কেরলের ওয়ানাড় আসনটি। রাতারাতি সেই আসনের সাংসদ পদ থেকে উৎখাত করা হয়েছে রাহুল গান্ধিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণা করার পরেই কেরলের ওয়ানাড় লোকসভা আসন সাংসদহীন অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কি এবার উপনির্বাচনের পথেই হাঁটতে হবে এই আসনটিকে? সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরের মধ্যেই কেরলের ওয়ানাড়ে উপনির্বাচন করা হতে পারে।

বৃহস্পতিবার গুজরাতের সুরাটের একটি আদালত রাহুল গান্ধিকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ড দেয়। যার জেরেই লোকসভায় তাঁর সদস্য পদ খারিজ হয়ে যায়। এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য কংগ্রেস নেতাকে ৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন, ২০১৫-এর ধারা ১৫১এ অনুসারে, আসন শূন্য হয়ে গেলে সংসদ ও রাজ্য বিধানসভার শূন্য আসনের উপনির্বাচন হতে হবে ছয় মাসের মধ্যেই। এই আইন অনুযায়ীই রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করা হয়েছে। আইনের ধারা ৮(৩) অনুসারে, একজন সাংসদ যখন দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে দুই বছরের জন্য সাজাপ্রাপ্ত হন তখনই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

লোকসভার সচিবালয় শুক্রবার রাহুল গান্ধিকে সাংসদ হিসেবে অযোগ্য ঘোষণা করে এবং এখন উপনির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের। উল্লেখ্য, লোকসভায় এখন দু'টি আসন খালি রয়েছে - জলন্ধর এবং ওয়ানাড়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি আসন কংগ্রেসের হাতছাড়া হয়। সেবার দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। তাঁর দ্বিতীয় আসন ওয়ানাড় থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

ওই বছরেই, মানে ২০১৯ সালের এপ্রিলে সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক এবং গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদির দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে রাহুল গান্ধির মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০-এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল। ওয়ানাড়ের লোকসভা সাংসদ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রশ্ন তুলেছিলেন, দেশের সব চোরের পদবি কেন মোদি!

রাহুল গান্ধি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড় সংসদীয় আসনে, সিপিআই প্রতিদ্বন্দ্বী পিপি সুনীরকে ৪.৩১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। নিয়ম অনুযায়ী, লোকসভা সচিবালয় সাংসদপদ বাতিলের বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে, ভারতের নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করবে। সেই বিজ্ঞপ্তিতে রাহুল গান্ধির ওয়ানাড় নির্বাচনী আসনকে 'শূন্য' ঘোষণা করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আর সাংসদ নন রাহুল গান্ধি! জেল ঘোষণার এক রাতের মধ্যেই কেন সাংসদ পদ খারিজ?

Rahul Gandhi Jail: দেশের সব চোরদের কেন মোদি পদবি- এই প্রশ্ন তোলার অভিযোগে রাহুল গান্ধীকে সুরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেয়।

পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য আর বাকি মাত্র এক বছর। তা সত্ত্বেও, নির্বাচন কমিশনকে আগামী দিনে ওয়ানাড়ে নতুন করে উপনির্বাচন করতেই হবে কারণ, কোনও আসন ছয় মাসের বেশি খালি রাখা যাবে না। অন্যদিকে, উচ্চতর আদালত রাহুল গান্ধির সাজা বাতিল না করলে তিনি সম্ভবত আট বছরের জন্য আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

একই ঘটনা ঘটে আজম খানের সঙ্গে

রাহুল গান্ধির সাংসদ পত বাতিলের মতোই একটি ঘটনা ঘটে সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা আজম খানের সঙ্গে। ২০১৯ সালের ঘৃণাত্মক বক্তৃতার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে, ২০২২ সালের অক্টোবরে উত্তরপ্রদেশ বিধানসভায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। আজম খানকে সাংসদ/বিধায়ক আদালত তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে, যার ফলে রামপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির নেতা আজম খান ওই আসনে জিতেছিলেন।

নির্বাচন কমিশন ২০২২ সালের ৫ ডিসেম্বর রামপুর আসনে উপনির্বাচন ঘোষণা করে যাতে বিজেপি জয়ী হয়। উল্লেখযোগ্য বিষয়, রামপুর আজম খানের দুর্গ হিসেবে বিবেচিত হতো।

সাংসদ পদ বাতিলের আইন কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
"সব মোদিই চোর!" দু'বছরের সাজা রাহুল গান্ধীর, জেলেই থাকতে হবে প্রধান বিরোধী নেতাকে?

Rahul Gandhi Two Years Jail : এমনকী দুই বছরের জেলের সাজাও শোনানো হয়েছে। আপাতত ভোটের আগে এই ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল।

অনুচ্ছেদ ১০২(১) এবং ১৯১(১) যথাক্রমে একজন সাংসদ এবং একজন বিধায়কের অযোগ্যতার বিচারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সংবিধান অনুসারে, একজন সাংসদ ও বিধায়ককে তিনটি মূল পরিস্থিতিতে অযোগ্য ঘোষণা করা যেতে পারে:

ক) আর্থিক লাভের অবস্থানে গেলে, পদাধিকারের বলে ব্যক্তি যদি নিজে আর্থিক লাভ করতে থাকেন

খ) মানসিকভাবে অস্থির প্রমাণিত হলে

গ) কোনও অপরাধে দোষী সাব্যস্ত এবং দুই বা ততোধিক বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে

রাহুল গান্ধির সামনে এখন যে পথ খোলা

বিশেষজ্ঞদের মতে, সুরাট আদালতের রায় বাতিল করতে কংগ্রেস উচ্চ আদালতে যেতে পারে। যদি উচ্চ আদালত সাজা স্থগিত না বা বাতিল না করে তবে রাহুল গান্ধি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন।

জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, দুই বা ততোধিক বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত একজন সাংসদ বিচারের তারিখ থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন এবং কারাবাসের মেয়াদের পরে অতিরিক্ত ছয় বছরের জন্য অযোগ্যই থাকবেন।

রাহুল গান্ধি ফের সাংসদ পদ ফিরে পেতে পারেন যদি উচ্চ আদালত সাজার পরিমাণ কমিয়ে দুই বছরের নিচে করে। তবে সাজা স্থগিত, কমানো বা মামলায় খালাস না হওয়া পর্যন্ত তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?