আসল নাম রামকিষাণ যাদব! কীভাবে কোটি কোটি টাকার পতঞ্জলির ব্যবসা গড়লেন রামদেব?

Patanjali Ayurved Ramdev : পতঞ্জলিতে যারা কাজ করেন রামদেব এবং বালকৃষ্ণকে তাঁদের গুরু মানতে হয়। প্রতিবার এখানে প্রবেশের আগে চরণ স্পর্শ করতে হয় রামদেব ও বালকৃষ্ণের।

Madhurima Dutta
৪ মিনিট
আসল নাম রামকিষাণ যাদব! কীভাবে কোটি কোটি টাকার পতঞ্জলির ব্যবসা গড়লেন রামদেব?

রামদেব বাবা। আসল নাম, রামকিষাণ যাদব। হরিয়ানার দরিদ্র কৃষক পরিবারে জন্ম। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে চলে যান গুরুকুলে। সেখানেই বালকৃষ্ণের সঙ্গে আলাপ। ধীরে ধীরে যোগব্যায়াম শেখা, সন্ন্যাস গ্রহণ করা এবং রামদেব হয়ে ওঠা। হরিদ্বারে পতঞ্জলি আয়ুর্বেদ কোম্পানি শুরু হয় ২০০৬ সালে রামদেব এবং বালকৃষ্ণের হাত ধরেই। এই পতঞ্জলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। রামদেব বিজেপি ঘনিষ্ঠ, রামদেব কেন্দ্র সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে হামেশাই ঘোরাফেরা, ওঠাবসা করেন। ভুয়ো বিজ্ঞাপন ছাড়াও একাধিক ভয়াবহ অভিযোগ রয়েছে পতঞ্জলির বিরুদ্ধে। আশ্চর্যজনকভাবে, অধিকাংশই ধামাচাপা পড়ে গিয়েছে। কী কী অভিযোগ? তার আগে পতঞ্জলির উত্থানের শুরুটা দেখে নেওয়া যাক।

পতঞ্জলি আয়ুর্বেদ হরিদ্বারে অবস্থিত একটি ভারতীয় বহুজাতিক সংস্থা। ২০০৬ সালে রামদেব এবং বালকৃষ্ণ পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠা করেন। প্রসাধনী থেকে শুরু করে আয়ুর্বেদিক ওষুধ, খাদ্য পণ্য থেকে শুরু করে কাপড় কাচার, বাসন মাজার সাবান, কী নেই পতঞ্জলির! এই সংস্থার ৯৪ শতাংশ শেয়ার হোল্ড সহ কোম্পানির সিইও হচ্ছেন বালকৃষ্ণ। ২০২১ সালের তথ্য বলছে, বালকৃষ্ণের মোট সম্পত্তির পরিমাণ ২.৩ বিলিয়ন মার্কিন ডলার! তবে সংস্থার মুখ কিন্তু রামদেব। পতঞ্জলিকে কীভাবে চালানো হবে সেইসব কৌশলগত সিদ্ধান্ত নেন যোগগুরু রামদেব।

২০০৬ সালে যাত্রা শুরু করলেও, ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পতঞ্জলির ব্যবসা ও খ্যাতি আকাশ ছোঁয়। ২০১৬ সালে পতঞ্জলিই হয়ে ওঠে ভারতের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলির মধ্যে একটি। ২০১৬-১৭ অর্থবর্ষে পতঞ্জলির ব্যবসা হয়েছিল ১০,২১৬ কোটি টাকার। সেই সময় হিন্দুস্তান ইউনিলিভার, কোলগেট, ডাবর, আইটিসি এবং গোদরেজ সহ অন্তত ১৩ টি কোম্পানি পতঞ্জলির সাফল্যে প্রভাবিত হয়। মধ্যবিত্তের ঘরে ঘরে মাসকাবারির ফর্দ তালিকায় পতঞ্জলি হয়ে ওঠে অবধারিত নাম। শুধু তাই নয়, ২০১৮ সালের নভেম্বরে দিল্লিতে পতঞ্জলি পরিধান নামে একটি পোশাকের দোকানও খুলেছিল।

হরিদ্বারের পতঞ্জলি ফুড অ্যান্ড হারবাল পার্ক হচ্ছে এই কোম্পানির প্রধান উৎপাদন কেন্দ্র। নয়ডা, নাগপুর, এবং ইন্দোরেও এর উৎপাদনের কাজ শুরু হয়েছে। পতঞ্জলি ফুড অ্যান্ড হারবাল পার্কে ৩৫ জন পূর্ণ সময়ের, সশস্ত্র সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কমান্ডো পাহারায় রয়েছেন। ভারতে মাত্র ৮ টি কোম্পানিতেই সিআইএসএফ প্রহরায় রয়েছে।

রামদেবের বিরুদ্ধে একাধিক অপরাধের জন্য বিরোধী উত্তরাখণ্ড সরকার আগে ১০০টি মামলা দায়ের করেছে। কোম্পানির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর যে সাম্প্রতিক অভিযোগ উঠেছে তা ছাড়াও অভিযোগ ছিল, পতঞ্জলি পণ্য বাজারজাত করার আগে মোটেই খতিয়ে দেখে না। নিজের পণ্য নিয়ে ভুয়ো প্রচার তো বটেই, অন্য প্রতিযোগী সংস্থাকে অপমান করারও অভিযোগ আছে পতঞ্জলির বিরুদ্ধে। দিল্লি হাইকোর্ট চ্যবনপ্রাশ ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল পতঞ্জলিকে কারণ তাতে প্রতিযোগী সংস্থাকে অপমান করা হয়েছিল। নিম্ন গুণমানের জন্য পতঞ্জলির আমলা জুস এবং আয়ুর্বেদিক ওষুধও নিষিদ্ধ করা হয়েছে।

পতঞ্জলিতে যারা কাজ করেন রামদেব এবং বালকৃষ্ণকে তাঁদের গুরু মানতে হয়। প্রতিবার এখানে প্রবেশের আগে চরণ স্পর্শ করতে হয় রামদেব ও বালকৃষ্ণের। শ্রমিকদের মাইনে প্রতি মাসে ৬,০০০ টাকা। দিনে ১২ ঘণ্টা কাজ, সপ্তাহে ছয় দিন। তবে কারখানায় শ্রমিক হিসেবে মেহনত নয়, এই কাজ করাকে বলতে হয় 'সেবা'। সুতরাং এখানে মাইনে বাড়াতে বলার কোনও দাবিই ধোপে টেকে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুয়ো প্রতিশ্রুতি দেন রামদেব! বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

Supreme Court on Baba Ramdev's Patanjali: এই বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর জানার পরেও কেন কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি , সে নিয়েও তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

রামদেবের দিব্য ফার্মেসি উত্পাদিত পণ্যগুলির মধ্যে একটি হচ্ছে দিব্য পুত্রজীবক বীজ। এটি নাকি প্রাকৃতিক ভেষজ যা বন্ধ্যাত্বের চিকিৎসা করতে পারে। পতঞ্জলি ফার্মেসির বেশ কিছু দোকানে 'এই ওষুধ খেলে ছেলে সন্তান জন্মাবে' বলে প্রচার করেও এই বীজ বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০১৬ সালে, উত্তরাখণ্ডের স্বাস্থ্য বিভাগ বলে, এই ওষুধটি প্রি-কনসেপশন এবং প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস অ্যাক্ট, ১৯৯৪ লঙ্ঘন করেছে।

২০১৮ সালে হরিদ্বারের বেশ কিছু গ্রাম থেকে অভিযোগ আসতে থাকে পতঞ্জলি নিজের কারখানার বর্জ্য পদার্থ গঙ্গায় ফেলে দিচ্ছে। তবে রামদেবের প্রভাবের কারণে স্থানীয় সরকার কারখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

২০১৫ সালের ১৫ পতঞ্জলি ইন্সট্যান্ট নুডলস বাজারে আনে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া জানায়, পতঞ্জলি বা আয়ুষের কাছে ইন্সট্যান্ট নুডলস তৈরির কোনও লাইসেন্সই নেই।

পতঞ্জলি আয়ুর্বেদ ২০২০ সালের জুন মাসে, অর্থাৎ কোভিড যখন তুঙ্গে তখন করোনিল নামে একটি ওষুষের ঘোষণা করে। রামদেব দাবি করেছিলেন, করোনিল করোনা নিরাময় করছে। এই ওষুধ কার্যকরি কিনা, নিরাপদ কিনা তা প্রমাণ করার জন্য কোনও ক্লিনিকাল তথ্যই ছিল না। গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে যে ওষুধটিতে এমন কোনও উপাদানই নেই যা করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা বা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। তবে করোনিল নিষিদ্ধ হয়নি। ভারত সরকার পতঞ্জলি আয়ুর্বেদকে করোনিলকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী (নিরাময় নয়) পণ্য হিসেবে বাজারজাত করার অনুমতি দেয়।

পতঞ্জলির বিরুদ্ধে দলিতদের জমি জোর করে অধিগ্রহণেরও অভিযোগ রয়েছে। ২০২২ সালের এক প্রতিবেদনে জানা যায়, উত্তরখণ্ডের তেলিওয়ালা গ্রামে আইন ফাঁকি দিয়ে দলিতদের জমি ছিনিয়ে নিয়ে, মানুষকে ভূমিহীন করে পতঞ্জলি গোয়াল ও ভেষজ খামার গড়ে।

লোকসভা ভোটের আগেই পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপন ভুয়ো বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত! রামদেব ও আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে আইন অবমাননার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত কেন্দ্র সরকারের কাছেও নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে এই দু'জনের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে? তবে সকলেই জানেন, রামদেবের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা অসীম। রামদেবের ফেসভ্যালু ব্যবহার করে বিজেপি। ফলে ভুয়ো বিজ্ঞাপন বিষয়টিও আগের বহু অভিযোগের মতোই চাপা পড়ে যাবে কিনা সেটিই প্রশ্ন, এমন প্রশ্ন যার উত্তর সকলের জানা।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?