দাপট দেখাচ্ছে সাইক্লোন মিগজাউম! তামিলনাড়ুকে ভাসিয়ে যে দিকে এগোচ্ছে দানব ঘূর্ণিঝড়

Cyclone Michaung: বিপজ্জনক এলাকাগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। এরই মধ্যে তামিলনাড়ুর নীচু অংশগুলি তলিয়ে গিয়েছে জলের তলায়। ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে বহু গাছ। চেন্নাই শহরের বহু এলাকাই বিদ্যুৎবিচ্ছিন্ন।

Sohini Das
৩ মিনিট
দাপট দেখাচ্ছে সাইক্লোন মিগজাউম! তামিলনাড়ুকে ভাসিয়ে যে দিকে এগোচ্ছে দানব ঘূর্ণিঝড়

আছড়ে পড়ার আগেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তাণ্ডব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিগজাউম। রাজ্য জুড়ে জারি লাল সতর্কতা। রয়েছে হড়পা বানের আশঙ্কাও। ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। শুধু চেন্নাই নয়, জলের তলায় ডুবে তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। অতি ভারী বৃষ্টিতে তামিলনাড়ুর উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ জলের তলায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই তীব্র নিম্নচাপে পরিণত হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। চেন্নাই , চেঙ্গলপাট্টু, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরম, এই চারটি জেলাতে ঘোষণা করা হয়েছে ছুটিও।

রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চেন্নাইয়ের কোনও কোনও জায়গায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছে প্রশাসন। সব মিলিয়ে মিগজাউমের প্রভাবে জনজীবন সার্বিক ভাবে ব্যাহত তামিলনাড়ুর। বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

সোমবার রাত পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ করে রেখেছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ-মধ্য রেলওয়ের অন্তত ১৪৪টি ট্রেন বাতিল করা হয়েছে। জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে চেন্নাই সেন্ট্রাল থেকে ১১টি এক্সপ্রেস ট্রেনও। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। রয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-ও। বিপজ্জনক এলাকাগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। এরই মধ্যে তামিলনাড়ুর নীচু অংশগুলি তলিয়ে গিয়েছে জলের তলায়। ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে বহু গাছ। চেন্নাই শহরের বহু এলাকাই বিদ্যুৎবিচ্ছিন্ন। বিঘ্নিত হয়েছে ইন্টানেট পরিষেবা।

In view of 'Cyclone 'Michaung', a holiday has been declared for all colleges in Puducherry, Karaikal and Yanam regions on December 4th: Govt of Puducherry

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোকার রেশ কাটতে না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কোথায় হানাদারি চালাবে ফ্যাবিয়েন?

Cyclone fabien Update : মোকার রেশের মধ্যেই চোখ রাঙানি আরও এক ঘূর্ণিঝড়ের, জানুন বিস্তারিত...

— ANI (@ANI)

আগামী আরও ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসেরর তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ৫ ডিসেম্বর তথা মঙ্গলবার একটি গুরুতর ঘূর্ণিঝড়ের আকার নিয়ে দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে। সেসময় মিগজাউমের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 110 কিলোমিটার পর্যন্ত। এরপর আরও উত্তরপশ্চিম দিকে এগোতে পারে মিগজাউম। আবহাওয়া দফতরের আশঙ্কা, ওইদিন দুপুরের দিকেই নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি বাপতলার কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

| Tamil Nadu: A car was seen stuck in the massive waterlogging in Chennai's Velachery and Pallikaranai areas, caused due to heavy rainfall

(Video source: A local present at the site of the incident)

— ANI (@ANI)

শুধু তামিলনাড়ু নয়। অন্ধ্রপ্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে আশা করা যাচ্ছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মৎস্যজীবীদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রের পাশাপাশি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারী থেকে হাল্কা বৃষ্টিতে ভিজতে পারে তেলঙ্গানাও। বৃষ্টির সম্ভবনা রয়েছে ওড়িশাতেও। ওড়িশার উপকূল সংলগ্ন জায়গাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

তবে মিগজাউমের প্রভাবে সবচেয়ে খারাপ অবস্থা তামিলনাড়ুর। ইতিমধ্যেই সেখানে বন্যাপরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় যে তাণ্ডব দেখাবে, তার প্রভাবে আরও কত বিপাকে পড়বে তামিলনাড়ু, সেই চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বারোটি জেলার প্রশাসন প্রধানদের সঙ্গে বৈঠক সেরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, এম কে স্ট্যালিন। ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নিয়ে আলোচনাও তাঁদের মধ্যে। এবার মঙ্গলবার আছড়ে পড়া পর্যন্ত কী খেল দেখায় ঘূর্ণিঝড় মিগজাউম, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।