NEET পরীক্ষার রেজাল্ট বাতিল! নতুন সংকটের মুখে ১,৫৬৩ জনের ভবিষ্যৎ

NEET-UG 2024: বাতিল হয়ে গেল নীট-ইউজি ২০২৪ প্রবেশিকা পরীক্ষায় বসা ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে।

Sohini Das
২ মিনিট
NEET পরীক্ষার রেজাল্ট বাতিল! নতুন সংকটের মুখে ১,৫৬৩ জনের ভবিষ্যৎ

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। যার উপরে দাঁড়িয়ে থাকে হাজার হাজার চিকিৎসকের ভবিষ্যৎ, এবার প্রশ্নের মুখে পড়ল সেই নীট পরীক্ষাই। সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল নীট-ইউজি ২০২৪ প্রবেশিকা পরীক্ষায় বসা ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে। গত ৫ মে ওই পরীক্ষা হয়। কেন দেওয়া হয়েছিল ওই গ্রেসমার্কস? সূত্রের খবর, ওই ১,৫৬৩ জনের যে কেন্দ্রে পরীক্ষা হয়, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ণ সময় উত্তর দেওয়ার জন্য পাননি পরীক্ষার্থীরা। এর পরেই আদালতের নির্দেশে তাদের অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু এবার সেই সিদ্ধান্ত রদ হয়ে গেল। বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে ওই পড়ুয়াদের স্কোর কার্ড জমা দিয়েছে। এবং জানানো হয়েছে, সেটির আর কোনও মূল্য নেই। ওই ১,৫৬৩ জন পড়ুয়ার নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৩ জুন সেই পরীক্ষা নেওয়া হবে। যার ফলাফল বেরোবে আগামী ৩০ জুন। ৬ জুলাই থেকে তাদের কাউন্সেলিং শুরু হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাফল্য পেতে ছাড়েনি খেলাধুলা, কীভাবে JEE পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেল বাংলার ছেলেটি?

Success In JEE Exam : JEE পরীক্ষার ফলাফলে ১০০ শতাংশ নম্বর তুলে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ কলকাতার এই ছেলেটি। সমাজের উদাহরণ হয়ে ওঠার জার্নিতে কীভাবে লড়াই করেছিল সোহম?

একই সঙ্গে ওই পরীক্ষার্থীদের গ্রেস নম্বর ছাড়া পুরনো আসল মার্কসটি জানানো হবে। এবার তাঁরা ঠিক করতে পারেন, পুনরায় পরীক্ষা দেবেন নাকি গ্রেস মার্কস ছাড়া পুরনো নম্বরের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চাইবেন তাঁরা। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাঁদের হাতেই বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

পূর্ণসময় পরীক্ষা দেওয়ার সুযোগ না পাওয়ায় তাঁদের সঙ্গে বঞ্চনা হয়েছে, এমন অভিযোগ করে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়ারা। এরপরেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA) নিয়ন্ত্রিত কমিটি নির্দেশ দেয় ওই গ্রেস নম্বর দেওয়ার। এই NTA-ই নীট পরীক্ষার দায়িত্বে রয়েছে। এর পরেই অভিযোগ ওঠে, পরীক্ষার্থীদের দেওয়া গ্রেস মার্কস বিধিবহির্ভূত এবং তা স্বচ্ছতাহীন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু পরীক্ষার্থী। এর বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরীক্ষার হলে ৫০০ মেয়ের মধ্যে একমাত্র ছেলে! এরপর কিশোরের 'কীর্তি' দেখে হতভম্ব সোশ্যাল মিডিয়া

Bihar Student Fainted : পরীক্ষার হলে ৫০০ জন মেয়ে, সেখানে একমাত্র ছেলে সে! এই দৃশ্যই নাকি মাথা ঘোরার কারণ!

সর্বভারতীয় নীট পরীক্ষা, যেখানে মূলত এমসিকিউ টাইপের ১৮০টি প্রশ্ন থাকে। সব মিলিয়ে পূর্ণমান থাকে ৭২০। প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থী পান চার নম্বর। ভুল উত্তর প্রতি কেটে নেওয়া হয় একটি করে নম্বর। পরে অবশ্য এনটিএ-র তরফে স্বীকার করে নেওয়া হয়েছে এ ধরনের গ্রেস নম্বর আদতে পরীক্ষা পদ্ধতিতে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে শুধু এই গ্রেস মার্কসই নয়, এবারের নীট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ভুল ওএমআরশিট ও প্রশ্নপত্র দেওয়া এবং প্রযুক্তিগত বিলম্বের অভিযোগও রয়েছে। যা নিয়েও মামলা দায়ের হয়েছে আদালতে। তবে প্রশ্নপত্র ফাঁস-সহ অন্য মামলাগুলির শুনানি এখনও বাকি রয়েছে সুপ্রিম কোর্টে।

এই সব ঘটনায় এনটিএ-র দক্ষতাও প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সব অভিযোগের তদন্তে এনটিএ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। তবে শেষপর্যন্ত সব দিক খতিয়ে দেখে ওই সব পরীক্ষার্থীর পুরনো রেজাল্ট যেখানে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে, সেই রেজাল্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আদালত। তবে পড়ুয়াদের হাতে সুযোগ থাকছে, অতিরিক্ত গ্রেসমার্কস ছাড়া পুরনো পরীক্ষাটি বহাল রাখার। সেই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের হাতেই বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।