পিটার ব্রুকের হাতে মহাভারত হয়ে উঠেছিল পৃথিবীর মহাকাব্য

পিটার ব্রুক সেই শিল্পীদের একজন, যাঁরা এক একটা শিল্পমাধ্যমকে একা হাতে এগিয়ে দিয়ে যান কয়েকশো বছর। ব্রুকেরাই পারেন, শূন্য থেকে থিয়েটার সৃষ্টি করতে।

Sindhu Som
৪ মিনিট
পিটার ব্রুকের হাতে মহাভারত হয়ে উঠেছিল পৃথিবীর মহাকাব্য

ব্রিটিশ থিয়েটারের অন্যতম পরিচালক পিটার ব্রুক চলে গেলেন ৯৭ বছর বয়সে। বিশ্বজোড়া খ্যাতি ছিল ব্রুকের। ২ জুলাই তাঁর চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেন তাঁর সহকারী নিনা সৌফি। থিয়েটারের যে চলতি ধারণা, সেই ধারণাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন ব্রুক। নতুন চোখে দেখতে শিখিয়েছিলেন থিয়েটারকে। সে স্ট্র‍্যাটফোর্ডের রয়্যাল শেক্সপিয়র কোম্পানির নাটকেই হোক বা বুফ দে নহ্‌–ব্রুকের নাটক, তাঁর নাট্যবীক্ষণ ছিল একেবারেই স্বতন্ত্র। প্যারিসের ভূতপূর্ব মিউজিক হলটিতে তিন দশকেরও বেশি কাজ করেছেন তিনি। আফ্রিকার গ্রামে গ্রামে নাটক করেছেন, নাটক করেছেন বিশ্বজুড়ে। এই বিশাল কর্মক্ষেত্রই তাঁকে বিপুল খ্যাতি এনে দিয়েছিল।

বহু নাটককেই কেটেছেঁটে মেদহীন উপস্থাপন করতে পারতেন, এই ছিল তাঁর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সেই সঙ্গে নাটকে জুড়ে যেত তাঁর নিজস্ব রসবোধ। ১৯৭০ সালে শেক্সপিয়রের 'এ মিডসামার নাইটস ড্রিম’-এর আরএসসি ভার্সনটি অনুষ্ঠিত হয়। এটিকে ব্রুকের পরিচালক জীবনের অন্যতম স্তম্ভ বলা হয়ে থাকে। জেরম রবিন্সের ব্যালে এবং পেকিং সার্কাস থেকে নাকি অনুপ্রাণিত হয়েছিলেন ভদ্রলোক। পুরো নাটকটি মঞ্চায়িত হয় একটি সাদা কিউবের মধ্যে, ট্র‍্যাপিজ ব্যবহার করা হয়েছিল, রণপা ব্যবহার করা হয়েছিল। জঙ্গল তৈরি করা হয়েছিল স্টিলের তার দিয়ে। বেন কিংসলে এই অভূতপূর্ব নাটকে অভিনয় করেছিলেন। ব্রুকের মৃত্যুতে তিনি বলেছেন, “ব্রুকের চলে যাওয়া ভেতরটা ফাঁপা করে দিয়ে গেল, এই শূন্যতা সহজে ভরার না, কিন্তু ওঁর মণীষার তো মৃত্যু হয় না, আমরা যারা ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, ওঁকে চিনেছি, ভালবেসেছি, আমাদের তাইই পথ দেখাবে।” ব্রুকের নাটকে জন গেলগাড কাজ করেছেন, লরেন্স অলিভার, পল স্কফিল্ডের মতো শিল্পী, আদ্রিয়ান লেস্টারের মতো শিল্পী কাজ করেছেন। এমনকী, নাতাশা প্যারিও ব্রুকের সঙ্গে কাজ করেছেন। সেখান থেকেই যোগাযোগ দু'জনের। পরে নাতশাকে বিয়ে করেন ব্রুক।

ব্রুকের নাটক সাধারণত তাদের বৈচিত্রর জন্যই বেশি পরিচিত। নানা ধরনের অভিনেতাদের দিয়ে কাজ করাতেন, বলতেন ‘বর্ণময়’ কাস্টিং না হলে নাটক ম্যাড়মেড়ে হয়ে যাবে। এছাড়া মিউজিক্যাল করেছেন, ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে আমেরিকায় নাটক করেছেন, টেড হিউয়ের সঙ্গে প্রমিথিয়াসের যে কিংবদন্তি, তাকে ভিত্তি করে পরীক্ষানিরীক্ষামূলক নাটক করেছেন। মহাভারতের নাট্যরূপ দিয়েছেন। সে ছিল ন'ঘণ্টার নাটক। ২০১৬ সাল নাগাদ এর ওপর ভিত্তি করেই 'ব্যাটলফিল্ড' নামক নাটকটি মঞ্চস্থ করেন। তবে শুধু নাট্যকার নয়, পাশাপাশি চিন্তানায়ক হিসেবেও ব্রুকের যথেষ্ট খ্যাতি ছিল। লিখেছেন একাধিক বই। ‘দ্য এমপ্টি স্পেস’ ব্রুকের অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। এতে নাটক সম্বন্ধে তাঁর চিন্তাভাবনার খানিকটা আন্দাজ পাওয়া যায়, বলছেন “যে কোনও ফাঁকা জায়গাকেই আমি মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারি। একটিমাত্র মানুষ সেই ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, সেসময় আর একটি মানুষ তাকে দেখছে, থিয়েটার করার জন্য এইই যথেষ্ট।”

বিখ্যাত থিয়েটার সমালোচক কেনেথ টাইনান ব্রুককে বলতেন খাদ্যরসিক। কারণ তাঁর মতে, ব্রুক থিয়েটার রান্না করেন ক্রিম, রক্ত এবং মশলা দিয়ে। সিনেমাতেও কাজ করেছেন ভদ্রলোক। ১৯৬৩ সালের 'লর্ড অফ ফায়েজ'-এর অ্যাডাপটেশন বা 'কারমেন অ্যান্ড দ্য ম্যাজিক ফ্লুট'-এর মতো সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯২৫ সালের ২১ মার্চ লন্ডনে জন্মেছিলেন ব্রুক। বছরসাতেক বয়সে বাবা-মার সঙ্গে জীবনের প্রথম অভিনয়টি করেন 'হ্যামলেট' নাটকে। ব্রুকের পড়াশোনা অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজ থেকে। সেই সময়েই রয়্যাল অপেরা হাউজে রিচার্ড স্ত্রসের অপেরা সালোম ও সালভাদোর দালির ডিজাইন দিয়ে নির্দেশনার কাজ শুরু করে দিয়েছেন ব্রুক। স্ট্র‍্যাটফোর্ডে রয়্যাল শেক্সপিয়র কোম্পানির ট্রাইটাস অ্যান্ড্রোনিকাস অংশত পরিচালনা করেছেন ১৯৫৫-তে। পাঁচ বছর বাদে, ১৯৬০ সালে পিটার হল যখন আর্টিস্টিক ডিরেক্টর হলেন, তখন তিনি ব্রুককে নিজের সহকারী হিসেবে নির্বাচন করেন। এর কিছুদিন পর সম্পূর্ণ একা কাজ শুরু করেন ব্রুক।

১৯৬২ নাগাদ মঞ্চায়িত হয় 'কিং লিয়র'। পল স্কোফিল্ড অভিনীত সেই নাটকটিকে বিশ্ব থিয়েটারের চূড়ান্ত সাফল্য বলা হয়ে থাকে। আভাঁ গার্দ মারাট/সাদ সেরা নাটক হিসেবে পেয়েছিল টোনি অ্যাওয়ার্ড। তখন ১৯৬৬। বিখ্যাত লেখক মার্কুইস দ‍্য সাদ জেলে থাকাকালীন বন্দিদের দিয়ে নাটক করাতেন। এই নাটকের বিষয়বস্তুও সাদের নাটককে ঘিরে। অর্থাৎ, নাটকের ভেতর আরেকটি নাটক। সাদ পাগলাগারদের বন্দিদের দিয়ে মারাটের ওপর একটি নাটক করাচ্ছেন– এই হলো ‘মারাট/ সাদ’-এর মূল বিষয়বস্তু। এছাড়াও ব্রুক নির্দেশিত প্রচুর নাটক ব্রডওয়ে ট্রান্সফার পেয়েছে।

১৯৭০ নাগাদ ব্রুক চলে গেলেন প্যারিসে। সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়েটার রিসার্চ। এই কোম্পানি নিয়ে চলে গেলেন আফ্রিকা। সেখানে দর্শকদের সামনে উপস্থাপিত হলো নতুন ধরনের নাটক। সমসাময়িক থিয়েটারের কিছুই সেখানে ব্যবহার করা হল না। অভিনেতারা এক নতুন নাট্যাভিনয়ের সূচনা করলেন। ব্রুক বলছেন, “আমরা এমন দর্শকদের সামনে নাটক মঞ্চায়িত করতে চাইছিলাম, যারা কোনও বিশেষ ধরনের নাটক দেখতে অভ্যস্ত নয়। যাদের কোনওরকমের আড় থাকবে না। কোনও রকমের সাহিত্যকেন্দ্রিক বা থিমকেন্দ্রিক মায় নামাঙ্কিত নাটকও আমরা বাদ দিয়েছিলাম।” ১৯৭৪-এ ‘গার দে নহ্‌’ স্টেশনের পেছনে একটা পরিত্যক্ত মিউজিক হলকে গড়ে পিটে নিলেন, তৈরি হল থিয়েটারপ্রেমীদের তীর্থক্ষেত্র, 'বুফ দে নহ্‌'। গড়েপিটে নেওয়া বলতে পুড়ে যাওয়া এই বিল্ডিংটায় খুবই হালকা সংস্কারের কাজ হল। ফলে যেমন ভাঙাচোরা অবস্থায় ব্রুক এটা আবিস্কার করেছিলেন, প্রায় সেরকমই থেকে গেল হলটা। এর মধ্যেই খোলা হলো নাট্যশালা। 'টিমন অফ এথেন্স' নাটক মঞ্চস্থ হল। হাততালিতে ফেটে পরার জোগাড় সেই ভাঙা ঘর।

পিটার ব্রুকের দেওয়া 'মহাভারত'-এর নাট্যরূপ মঞ্চস্থ হয় ১৯৮৫ সালে। ন'ঘণ্টার সেই নাটক চার বছর ধরে বিশ্বজুড়ে অভিনীত হয়েছিল। পরে ছ'ঘণ্টার একটি সিনেমায় পরিণত হয় এই নাটক। বিভিন্ন দেশের অভিনেতারা অভিনয় করেন এই ছবিতে, দ্রৌপদীর চরিত্রে ছিলেন নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই। ভারতে টিভিতেও প্রদর্শিত হয় এই নাটক, মিনি সিরিজ হিসেবে। 'মহাভারত' তাঁর হাত ধরে হয়ে উঠেছিল আন্তর্জাতিক। ২০২১ সালেই তাঁকে ‘পদ্মশ্রী’ দিয়েছিল ভারত সরকার।

পিটার ব্রুক সেই শিল্পীদের একজন, যাঁরা এক একটা শিল্পমাধ্যমকে একা হাতে এগিয়ে দিয়ে যান কয়েকশো বছর। ব্রুকেরাই পারেন, শূন্য থেকে থিয়েটার সৃষ্টি করতে, স্ক্রিপ্টহীন, অবয়বহীন নাটকের জন্ম দিতে, পারেন পোড়া, মৃত প্রেক্ষাগৃহের লাশকেই নতুন রকমের প্রেক্ষাগৃহ হিসেবে ব্যবহার করতে।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।