শেখ হাসিনার পতনের কারণ তাঁর জিভ ও চাটুকার সাংবাদিকবর্গ 

Sheikh Hasina Bangladesh: কোটা সংস্কার ইস্যুর মতো একটি সাধারণ ইস্যুকে, শেখ হাসিনা চাইলে কিন্তু ১ সেকেন্ডেই সমাধান করতে পারতেন।

inscript
৩ মিনিট
শেখ হাসিনার পতনের কারণ তাঁর জিভ ও চাটুকার সাংবাদিকবর্গ 

৫ অগাস্ট, সোমবার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রগুলি বলছে, তিনি এখন ভারতে অবস্থান রয়েছেন এবং সেখান থেকে কোনও তৃতীয় দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবারই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মা হতাশ এবং তিনি আর রাজনীতিতে ফিরবেন না। শেখ হাসিনা শুধু তাঁর বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ায় হাসিনার প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশেই অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রীরা। শেখ হাসিনা কি বাকিদের বিপদে ফেলে প্রাণে বাঁচলেন?

প্রথম আলোর এক সংবাদে বলা হচ্ছে, আওয়ামী লীগের নেতারা বলছেন, “তিনি দেশ ছেড়ে যদি যাবেনই, তাহলে শেষ মুহূর্তে দলের নেতা-কর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন, এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। এছাড়া, তিনি পদত্যাগ করতে পারেন, এমন কোনও ইঙ্গিতও দেননি।’’ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারটিই শুধু ধ্বংস করেননি, ধ্বংস করে দিয়ে গেছেন পুরো আওয়ামী লীগ দলটিকেই।

আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেছেন, “স্বৈরশাসক এইচ এম এরশাদের পতন হয় গণ-অভ্যুত্থানে কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গেছেন। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কীভাবে নেতা-কর্মীদের রেখে বিদেশে চলে গেলেন, এটা মাথায় আসছে না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে, তা মেনে নেওয়া যায় না।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
"পরবর্তী পাকিস্তান হবে বাংলাদেশ", কেন বলছেন শেখ হাসিনার পুত্র জয়?

Sheikh Hasina Bangladesh: হাসিনা পুত্র বলছেন, পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার নেপথ্যে পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের হাত থাকতে পারে।

আসলে কোটা সংস্কার ইস্যুর মতো একটি সাধারণ ইস্যুকে, শেখ হাসিনা চাইলে কিন্তু ১ সেকেন্ডেই সমাধান করতে পারতেন। সেই পথে না গিয়ে হাসিনা রইলেন নিজের ক্ষমতার দাপট ও কাউকে পাত্তা না দেওয়ার পুরোনো নীতিতেই। তাঁর দলের মন্ত্রী ও নেতাদের কথাটি ভাবলেন না।

শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চিনে। সেখান থেকে তিনি সফর সংক্ষিপ্ত করে ১ দিন আগেই দেশে ফিরে আসেন, যা নিয়ে নানা কথাবার্তাও চলে দেশে। তারপর রীতি অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরেই একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে এটিএন নিউজের সাংবাদিক প্রভাষ আমিনের একটি তেল মাখানো প্রশ্নের সূত্র ধরে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সেই আলোচিত মন্তব্যটি (রাজাকার) সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

এরপর শিক্ষার্থীদের আন্দোলন রাতের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনকে সরকার পক্ষ থেকে প্রশমিত না করে বরং আরও উস্কে দেওয়া হয় বিভিন্ন মন্ত্রী ও ছাত্রলীগের নেতাদের বক্তব্যের মাধ্যমে। কোটা ইস্যু যখন প্রায় সমাধানই হয়ে যাচ্ছিল, তখন ওই সংবাদ সম্মেলনে যদি সেই সাংবাদিক এমন একটি প্রশ্ন না করতেন তাহলে হয়তো বা শেখ হাসিনাকে আজকের এই দিন দেখতে হতো না, এমনটাই অভিমত অনেকের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্ধু হাসিনার বিদায়! ভারতে আবার উদ্বাস্তু সঙ্কট? কী পরিকল্পনা করছেন মোদি?

Narendra Modi Sheikh Hasina: বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বাড়লেই ভারতের উদ্বেগ বাড়বে। হিংসা থেকে বাঁচতে শরণার্থীদের ভারত আটকাবে না আশ্রয় দেবে?

গত ১৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নানা সংবাদ সম্মেলনে দেখা গেছে, প্রভাষ আমিনের মতো সাংবাদিকেরা প্রধানমন্ত্রীকে মূল প্রশ্ন না করে ব্যস্ত থাকতেন কে কার থেকে বেশি চাটুকারিতা করতে পারেন সেই প্রতিযোগিতায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গণতন্ত্রহীনতার পাশাপাশি শেখ হাসিনার এই পতনের একটি বড় ভূমিকা পালন করছে তাঁর জিহ্বা। তিনি কথা বলার সময় অনায়াসে প্রতিদিন নানা ধরনের মিথ্যা কথা বলেছেন এবং কথা বলার সময় কাউকে তিনি পাত্তাও দিতেন না। বাংলাদেশের বিভিন্ন দলের বরিষ্ঠ নেতা ও গুণীজন কিংবা সৎ সাংবাদিকদের প্রতি প্রায়ই এমন সব আপত্তিকর মন্তব্যও তিনি করতেন, যা কোনও রুচিশীল মানুষের উচ্চারণ করা সম্ভবই নয়।

এছাড়াও, বিরোধী মতের যে কাউকে দমিয়ে রাখার জন্য আওয়ামী লীগের অস্ত্র ছিল 'রাজাকার' শব্দটি। ঢালাওভাবে, কেউ হাসিনার মতের বিরুদ্ধে গেলেই তাঁর উপর 'রাজাকার' ট্যাগ লাগিয়ে দিত আওয়ামী লীগের নেতারা এবং কিছু কিছু ক্ষেত্রে স্বয়ং শেখ হাসিনাই। হাসিনার মুখের ভাষাই কাল হয়ে দাঁড়ালো শেখ হাসিনার জন্য। হাসিনার এবং আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে দিলেন হাসিনা নিজে।

(মতামত লেখকের ব্যক্তিগত)

লেখক : সাকিব আহমেদ চৌধুরী, সাংবাদিক।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?