"পরবর্তী পাকিস্তান হবে বাংলাদেশ", কেন বলছেন শেখ হাসিনার পুত্র জয়?

Sheikh Hasina Bangladesh: হাসিনা পুত্র বলছেন, পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার নেপথ্যে পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের হাত থাকতে পারে।

inscript
৩ মিনিট
"পরবর্তী পাকিস্তান হবে বাংলাদেশ", কেন বলছেন শেখ হাসিনার পুত্র জয়?

বাংলাদেশ আর হাসিনা, এই দুইয়ের সম্পর্ক চিরতরে যে শেষ, তার ইঙ্গিত দিয়েছেন হাসিনার পুত্র জয়। শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। ২০০৯ সাল থেকে বাংলাদেশ শাসন করছিলেন হাসিনা। দীর্ঘ সম্পর্ক ছিন্ন হলো বাংলাদেশ কাঁপানো এক আন্দোলনে। শুরুটা ছাত্র আন্দোলন দিয়ে হলেও, পরে সেই আন্দোলন আওয়ামী লীগ বিরোধীরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলেই আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের। মুজিবের হাতে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সেই মুজিবের মূর্তিই বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। হাসিনার সরকার নির্মমভাবে দমন করতে চেয়েছিল ছাত্রদের আন্দোলন। প্রায় ৩০০ মানুষের প্রাণ গেছিল এক সপ্তাহের মধ্যে। সেই জের ধরেই আওয়ামী সরকারের পতন। তবে এসবে হাসিনা ভুল কিছু করেননি, এমনটাই দাবি তাঁর পুত্রের।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তাঁর প্রাক্তন সরকারি উপদেষ্টাও। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে 'হতাশ', বলছেন জয়। ইন্ডিয়া টুডে-কে এক টেলিফোনিক কথোপকথনে জয় বলেছেন, তাঁর মা কিছু ভুল করেননি। তিনি দেশকে সেরা সরকার দিয়েছেন। তবে এবার সেই পর্ব শেষ। হাসিনা এখন বাংলাদেশ নিয়ে 'বীতশ্রদ্ধ'। বাংলাদেশের রাজনীতিতে আর হাসিনা ফিরবেন না, এমনই ইঙ্গিত দিয়ে জয় বলেছেন, "তিনি এখন তাঁর নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাবেন।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্ধু হাসিনার বিদায়! ভারতে আবার উদ্বাস্তু সঙ্কট? কী পরিকল্পনা করছেন মোদি?

Narendra Modi Sheikh Hasina: বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বাড়লেই ভারতের উদ্বেগ বাড়বে। হিংসা থেকে বাঁচতে শরণার্থীদের ভারত আটকাবে না আশ্রয় দেবে?

শেখ হাসিনার পুত্র বলছেন, হাসিনা বাংলাদেশ থেকে যা পেলেন তাতে তিনি হতাশ, হতোদ্যম। হাসিনা কঠোর হাতে বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জয় বলছেন, "হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন করুণ অবস্থা ছিল দেশের। বাংলাদেশ গরিব দেশ ছিল কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি।’’ "মায়ের বয়স ৭৭, এবার আর নয়!” বলছেন সজীব ওয়াজেদ জয়। সজীব এখন লন্ডনে থাকেন। শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পরিকল্পনাই করেছেন। ব্রিটিশ যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে সেই আশ্রয় বিষয়ে যুক্তরাজ্য কী সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। যদিও হাসিনার পুত্র এই আশ্রয় চাওয়ার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন জল্পনা বলেই।

হাসিনা-পুত্র জয় বলছেন, দেশের রাজপথে রক্তপাত চান না বলেই তাঁর মা বাংলাদেশ ছেড়েছেন। জয়ের দাবি, গত ৩ অগাস্টই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর মা। তবে, বিক্ষোভকারীরাই চায়নি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হোক। তাই এই অশান্তি, হিংসা! জয় বলছেন, ছাত্রদের উস্কানি দেওয়া এবং পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার নেপথ্যে পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই জড়িত থাকতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে বলছেন, বাংলাদেশ এবার আগামী পাকিস্তান হবে এবং এখান থেকেই বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর হামলা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন জয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেগম খালেদা জিয়াকে মুক্তি! বাংলাদেশ আবার মৌলবাদীদের হাতেই?

Khaleda Zia Released: ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জন্ম খালেদা জিয়ার। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু তাঁর স্বামী জিয়াউর রহমানের হত্যার পর থেকে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরেই গোপনে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান এবং ভারতে অবতরণ করেন। হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শ'য়ে শ'য়ে মানুষ গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের মূর্তি।

হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশ শাসন করছেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের জানুয়ারিতে হওয়া নির্বাচন বয়কট করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বাদশ সাধারণ নির্বাচনে হাসিনা রেকর্ড চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে নির্বাচিত হন।

হাসিনা যদি নির্মমভাবে পড়ুয়া-শিশু-আমজনতাকে দমন না করতেন, যদি ৩০০ মানুষের মৃত্যু না হতো, তাহলে কি পরিস্থিতি এমন হতো? জয় বলছেন, "এখানে পুলিশকে পিটিয়ে মারা হচ্ছিল। গতকাল পর্যন্ত ১৩ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জনতা যদি পুলিশকে এভাবে পিটিয়ে মারে তো পুলিশ কী করবে?” অর্থাৎ হাসিনাকে ক্লিনচিটই দিচ্ছেন পুত্র। কোটা নিয়ে আদালত আন্দোলনকারীদের পক্ষেই রায় দিয়েছিল। তবে এত এত মানুষের মৃত্যুতে আন্দোলন আরও পোক্ত হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আবারও পথে নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘অসহযোগ কর্মসূচি’ ঘিরে যে অশান্তির সূত্রপাত হয়, তাতে কেবল রবিবারেই অন্তত ৯৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ১৪ জন পুলিশকর্মীও। সোমবার ছিল লং মার্চ। আর সোমবারই দুপুরে অবসান হয় হাসিনা সরকারের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?