২০১৪-র সেই বিষবৃক্ষই আজ স্বৈরাচারের মহীরুহ

Modi, PM Of India: মোদি দেশের অর্থনীতিকে আজ যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেখানে ১ শতাংশ অতি-ধনীর হাতে দেশের ৪৫ শতাংশ সম্পদ পুঞ্জীভূত হয়েছে। দেশের ২২ কোটি মানুষ এখনও চরম দারিদ্রসীমার নীচে।

Arnab Saha
৪ মিনিট
২০১৪-র সেই বিষবৃক্ষই আজ স্বৈরাচারের মহীরুহ

বিগত এক দশকের বিজেপি সরকার দেশের মানুষের দৈনন্দিন রুটি-রোজগার, বাক্‌স্বাধীনতা, নিরাপত্তা, নাগরিক সুযোগসুবিধা, বিশেষত বেছে নেওয়ার অধিকার— সবকিছুকেই এক চরম ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে। বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নির্বাচনী মুখ, এই প্রথম সঙ্ঘের প্রস্তাবিত ও পরিকল্পিত ভারত-রাষ্ট্র গঠনের দিকে এত দ্রুত এগিয়ে চলেছে তারা। আর এই কাজকে ত্বরান্বিত করার দায়িত্ব যিনি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন, তিনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। বিভিন্ন মহলে যতই এই কথা চারিয়ে দেবার চেষ্টা হোক, যে মোদির নিজেকে ঘিরে ব্যক্তি-কাল্ট তৈরির সার্বিক উদ্যোগ এবং স্বাধীন ভারতের সবচেয়ে দানবিক স্বৈরাচারী সরকার গড়ে তোলার কাজে আরএসএস সন্তুষ্ট নয়, আসল সত্য হল এরা সকলেই সঙ্ঘ পরিবারের সামগ্রিক ইকোসিস্টেমের অংশ। ১৯৯৬ সালে সমাজ-মনস্তত্ত্ববিদ আশিস নন্দী মোদির একটি সাক্ষাৎকার নিতে গিয়ে শিউরে উঠেছিলেন। তাঁর মনে হয়েছিল এই ব্যক্তি একজন পুরোদস্তুর ডিক্টেটর এবং ফ্যাসিস্ত পার্সোনালিটির অধিকারী। এই লোকসভা নির্বাচনের প্রচারকালেই মোদির অন্যতম সহচর বিজেপি নেতা জগৎ প্রকাশ নাড্ডা সিকিমে একটি নির্বাচনী জনসভায় বলেছেন— “এক দেশ এক পার্টি ব্যবস্থার দিকে এগিয়ে যাবার সময় এসে গিয়েছে। আসুন আঞ্চলিক দলগুলিকে বিদায় জানিয়ে সকলেই বিজেপিকে সর্বত্র নিয়ে আসি”। অর্থাৎ, খোলাখুলি টোটালিট্যারিয়ান, ফ্যাসিস্ত রাষ্ট্র গড়ে তোলার ডাক। আরএসএস-এর দ্বিতীয় সরসঙ্ঘচালক সদাশিব মাধব গোলওয়ালকর তাঁর ‘উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড’-এ ঠিক এইধরনের চূড়ান্ত কেন্দ্রীভূত রাষ্ট্র-নির্মাণের আকাঙ্ক্ষাই প্রকাশ করেছিলেন। ‘হিন্দুরাষ্ট্র’ আদতে একটি চূড়ান্ত অথরিটারিয়ান, ফ্যাসিস্ত, মেজরিটারিয়ান রাষ্ট্র, যেখানে মানুষের ব্যক্তিস্বাধীনতা বলে কিছুই থাকবে না।

তাই বলে সেই রাষ্ট্রে কারও কি কোনও অধিকারই থাকবে না? ২০২৪-এর নির্বাচনে মোদি যদি প্রয়োজনীয় সংখ্যা নিয়ে আরও এক বার ফেরেন, তাহলে যে ‘নতুন ভারতে’ আমরা প্রবেশ করব সেটা হয়ে দাঁড়াবে চরম ক্ষমতাশালী কিছু রাজনৈতিক দুর্বৃত্ত-বিগ কর্পোরেট-মিলিটারি জেনারেলদের নিয়ে সংগঠিত এক যুদ্ধবাজ সার্ভিলেন্স একনায়কতন্ত্র, যেখানে সমস্ত অর্থনৈতিক ও সামাজিক-রাজনৈতিক ক্ষমতা কুক্ষীগত হবে এক মুষ্টিমেয় অংশের হাতে। এমনিতেই মোদি দেশের অর্থনীতিকে আজ যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেখানে ১ শতাংশ অতি-ধনীর হাতে দেশের ৪৫ শতাংশ সম্পদ পুঞ্জীভূত হয়েছে। দেশের ২২ কোটি মানুষ এখনও চরম দারিদ্রসীমার নীচে। বিগত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব আজ ভারতবর্ষে। অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর তাঁর ‘দ্য ক্রুকেড টিম্বার অফ নিউ ইন্ডিয়া’ বইতে স্পষ্ট দেখিয়েছেন, ১৯৯০-এর দশকের পর, এই প্রথম ভারতে দারিদ্রসীমার নীচে চলে যাওয়া মানুষের সংখ্যা এত দ্রুত গতিতে বাড়ছে। এই মুহূর্তে ইউএনডিপি গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স-এ ১৯১টি দেশের মধ্যে ভারতের দারিদ্রসূচক ১৩২। ইংরেজি ‘এ’ থেকে ‘জেড’ অবধি একটিও অক্ষর পাওয়া যাবে না, যা দিয়ে দু-দশকের বিজেপি জমানার দুর্নীতিগুলোকে চিহ্নিত করা যাবে না। সে ‘রাফাল’ বিমান দুর্নীতিই হোক বা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম সংগঠিত রাষ্ট্রীয় দুর্নীতি ‘ইলেক্টোরাল বন্ড’-ই হোক। অত্যন্ত দ্রুত গতিতে ভারত কি আরও একটা ‘হিন্দু পাকিস্তান’-এ পরিণত হবে? যেখানে সাধারণ মানুষের রুটি জোটে না, রাষ্ট্রীয় ক্ষেত্র প্রায় উধাও, দেশের যাবতীয় ক্ষমতা কেড়ে নিয়েছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ধর্মগুরু-সন্ত্রাসবাদী আর মিলিটারি জেনারেলদের অনৈতিক জোট?

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশেবিদেশে কতটা রয়েছেন গান্ধি? ভোটের বাজারে আদৌ কতটা সত্যি বলেন মোদি?

Mahatma Gandhi: প্রধানমন্ত্রীর দাবি, গোটা বিশ্ব ঘুরে আসার পরেই তিনি উপলব্ধি করেছেন যে গান্ধীর কথা দুনিয়ার কাছে অজানাই রয়ে গিয়েছে। কতটা যুক্তিগ্রাহ্য তাঁর এই দাবি?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যে দুই তাত্ত্বিক বিজেপির ‘ইকোনমিক ন্যাশনালিজম’-এর উদ্ভাবক, তাঁরা হলেন দত্তাপত্তি থেঙ্গাডি এবং এম জি বোকরে। প্রথমজনের লেখা বইয়ের নাম ‘থার্ড ওয়ে’, দ্বিতীয়জনের বইটি হল ‘হিন্দু ইকোনমিকস’। বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নেই। কিন্তু এই স্বদেশী অর্থনীতির নিজস্বতাকেও অস্বীকার করে আজকের বিজেপি এগিয়ে চলেছে ‘গুজরাট মডেল’ নামক এক সর্বগ্রাসী ‘ক্রোনি পুঁজি’-নির্ভর অর্থনীতিতে ভর করে, যা জল-জমি-জঙ্গল, প্রাকৃতিক ও মানবিক সম্পদের সার্বিক কর্পোরেট লুন্ঠনের নীল নকশার বাস্তবায়ন। এই লুটের অর্থনীতির সঙ্ঘী তাত্ত্বিক হলেন ‘হোয়াই গ্রোথ ম্যাটারস’ গ্রন্থের লেখক জগদীশ ভগবতী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই অতি-দক্ষিণপন্থী অর্থনীতিবিদই প্রথম পরিষ্কারভাবে বলেছিলেন— অমর্ত্য সেন বা জোসেফ স্টিগলিৎজ-এর ভাবনা বাতিল করে, নেহেরুর অর্থনৈতিক প্যাটার্ন ভেঙে আমাদের বেরিয়ে আসতে হবে। বাণিজ্য ও শ্রম আইন সংস্কার, বাজারের হাতে অর্থনীতিকে সর্বতোভাবে ছেড়ে দেওয়া এগুলোকে তিনিই দৃঢ়ভাবে সূত্রবদ্ধ করেন। যার সর্বোচ্চ রূপ আজ ভারতের আর্থিক নীতিতে দেখা যাচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসে কটূক্তিতে সেরা মোদিই! উত্তরসূরিকে নিয়ে যা বললেন মনমোহন

Modi Government: ভারতবর্ষের এ যাবৎকালের সবচেয়ে কুকথা বলা প্রধানমন্ত্রী হিসেবেও মোদির নাম উঠে এসেছে সাম্প্রতিক কালে। একের পর এক জনসভা থেকে মুসলিমদের আক্রমণ করেছেন তিনি।

এর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক ‘হিন্দুত্বে’র আস্ফালন কেবল সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের কাছেই আতঙ্কের নয়, তা হিন্দু ধর্মের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা স্তরের লোকজন ও দেশের কুড়ি কোটি আদিবাসীকেও বিপদের মুখে ফেলে দিয়েছে। আরএসএস-এর মতো ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী, নারীবিদ্বেষী সংগঠন যে ‘হাইড্রা’র মতো অজস্র মুখ দিয়ে গিলে খেতে চাইছে ভারতীয় সমাজকে, তা আজ স্পষ্ট। কয়েক বছর আগে প্রকাশিত ‘হাউ টু স্পট আ ফ্যাসিস্ত’ বইতে উমবের্তো একো বলেছিলেন, ফ্যাসিস্তরা ‘মডার্ন’ হয়েও ‘ট্র্যাডিশনালিজম’-এর কথা বলে এবং তাদের চোখে ‘ট্র্যাডিশনালিজম’-এর অর্থ হল আধুনিকতা, এনলাইটেনমেন্ট ও এজ অফ রিজন-কে অস্বীকার করা— ‘In this sense, Ur-Fascism can be defined as irrationalism’। ‘আমার বায়োলজিকাল জন্ম নয়, খোদ পরমাত্মা আমার জন্ম দিয়েছেন’— মোদির এই দম্ভোক্তি আসলে কুসংস্কারে আছন্ন এই দেশে সেই ‘অযুক্তি’র মোড়কে স্বৈরাচারকে ডেকে আনা।

স্বাধীনতার পর থেকে সাময়িক কালক্রম বাদ দিলে দেশ শাসন করেছে জাতীয় কংগ্রেস। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, নরসিমহা রাও, মনমোহন সিং তাঁদের সময়ের বাস্তবতা অনুযায়ী দেশের অর্থনীতি ও রাজনীতি চালিয়েছেন। স্বাধীনতার সময় যে দেশের গড় আয়ু ছিল ৩০ বছর আর স্বাক্ষরতার হার ছিল মাত্র ১০ শতাংশ, সেই দেশে যে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্রায়ত্ত সেক্টর-নির্ভর ‘ওয়েলফেয়ার পলিটিক্স’ টিকে গেল, তার জন্য নেহেরুকে কৃতিত্ব দিতেই হবে। ‘অভ্যন্তরীণ জরুরি অবস্থা’র মতো চরম সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও ইন্দিরা গান্ধি মোটের উপর ওয়েলফেয়ার রাজনীতিকেই মান্যতা দিয়েছেন, যদিও তাতে দেশের দারিদ্র দ্রুত হারে কমেনি। কিন্তু নেহেরু বা ইন্দিরা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদের কাছে আত্মসমর্পণ করেননি বহুল বাধা আসা সত্ত্বেও। সেই আত্মসমর্পণের সূচনা ঘটে রাজীব গান্ধির আমলে, রামমন্দিরের জং-ধরা তালা খোলা ও শাহবানু মামলার মতো ঘটনার মধ্য দিয়ে। যে হিন্দুত্বের শক্তি ১৯৮০ সালে ‘ভারতীয় জন সঙ্ঘ’ ভেঙে দিয়ে ‘ভারতীয় জনতা পার্টি’ গড়ে তুলল এবং দুর্বল কংগ্রেসি নেতৃত্ব, দুনিয়াজোড়া সমাজতন্ত্রের বিপর্যয় ও অন্যান্য অভ্যন্তরীণ পরিস্থিতির সুযোগ নিয়ে মাত্রই দু-দশকের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারে পৌঁছে গেল, তাকে আটকানোর মতো পাকা মাথার রাজনৈতিক প্রজ্ঞা এর পরে কংগ্রেসে আর আসেনি। ইউপিএ ওয়ান ও টু সরকারের আমলে কৃষি ও গ্রামীণ অর্থনীতির সপক্ষে অনেক পদক্ষেপ নেওয়া হলেও একের পর এক দুর্নীতি ও ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ভারতবাসীকে। সমাজতত্ত্ববিদ পার্থ চট্টোপাধ্যায় একটি লেখায় বলেছিলেন, ২০১৪ সালে যে ভাবে ভারতের গোটা কর্পোরেট শ্রেণি মোদিকে জেতাতে এগিয়ে এসেছিলেন, তা ভারতের ইতিহাসে অভূতপূর্ব। সেই রাজনৈতিক ও অর্থনৈতিক অভিমুখই আজ বিষবৃক্ষের চেহারা নিয়েছে।

ভারতের মাটিতে রাহুল গান্ধির রাজনৈতিক উত্থান কি এক নতুন সূর্যোদয়ের সম্ভাবনা তৈরি করছে? আরও বহু সহ-নাগরিকের মতই আগ্রহে, অপেক্ষায় দিন গুনছি।

লিখেছেন
Arnab Saha
Arnab Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।