১৯৭৭ আর ২০২৪: ইন্দিরা আর মোদির দুই নির্বাচনে কী কী আশ্চর্য মিল?

Indira Vs Modi: ১৯৭৭ সালে বিরোধী নেতাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। বিরোধিতা করার অপরাধে ১ লক্ষেরও বেশি মানুষকে জেলবন্দি করা হয়েছিল।

Tanvia Barua
৫ মিনিট
১৯৭৭ আর ২০২৪: ইন্দিরা আর মোদির দুই নির্বাচনে কী কী আশ্চর্য মিল?

সংসদীয় রাজনীতিতে নির্বাচনই সর্ববৃহৎ কর্মকাণ্ড। স্বচ্ছ, শক্তিশালী, জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থ এটাই। শুধু দেশের উচ্চ ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির বড় অংশের সমর্থন পেলেই যে ভারতের মতো দেশে সরকার গড়া সম্ভব নয় তা ২০২৪-এর নির্বাচনে জনগণ বুঝিয়ে দিয়েছে। এর আগে ১৯৭৭ সালে দেশবাসী ইন্দিরা গান্ধিকেও একই কথা বুঝিয়ে দেয় হাড়ে হাড়ে, নির্বাচনী ফলাফলে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ৪৭ বছর আগের স্মৃতিই যেন ফিরিয়ে আনল। এই দু'টি নির্বাচনের অনেকক্ষেত্রেই মিল রয়েছে।

১৯৭৭-এর লোকসভা নির্বাচনে ইন্দিরার পরাজিত হওয়া এবং ২০২৪ সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াকে অনেকক্ষেত্রেই এক সুতোয় গাঁথা যায়। দু'টি নির্বাচনই পদ্ধতিগতভাবে বহুক্ষেত্রে মিলে গিয়েছে। সে বারেও গণতন্ত্রের পুনরুদ্ধার করা মূল ইস্যু ছিল। বিরোধীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক বিচার-বিপ্লবের ডাক দিয়েছিল। বিরোধীরা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির শাসনের বিরোধিতা করতে একজোট হয়েছিল। তখনও ইন্দিরার অনাচারের কথাই প্রচার করে বিরোধীরা। ২০২৪-এও বিরোধী জোটের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র রক্ষার লড়াই। এবার নির্বাচনী প্রচারে মোদির মূল বক্তব্য ছিল, সংবিধান পরিবর্তন, হিন্দুরাষ্ট্র, এক দেশ-এক নির্বাচনের বাস্তবায়ন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, কাশ্মীরের ৩৭০ নম্বর অনুচ্ছেদের বিলোপ, তিন তালাক নিষিদ্ধ করে পদ্মশিবির তিনটি মৌলিক ক্ষেত্র কার্যকর করে হিন্দুরাষ্ট্র গঠনের প্রাথমিক সূচনা করে ফেলেছিল। তাই 'গণতন্ত্র রক্ষা' মূল ইস্যু হওয়া ছাড়া আর উপায় ছিল না।

১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নির্দেশে দেশ জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করা হয়। সংবিধানের ৩৫২ ধারা প্রয়োগ করে তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন। ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত জারি ছিল ইমারজেন্সি। ভারতীয় ইতিহাসে এই ২১ মাস এক 'অন্ধকারময় অধ্যায়'। ১৯৭৭ সালের আগে ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধ এবং ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি যুদ্ধেও ভারতে জরুরি অবস্থা জারি ছিল কিন্তু সেই সময় ১৯৭৭-এর মতো চূড়ান্ত সাংবিধানিক ও রাজনৈতিক সঙ্কট লক্ষ্য করা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি জমানায় বিনা বিচারে বছরের পর বছর জেল বন্দি! দেশের ১০ রাজনৈতিক বন্দি কারা?

Political Prisoners: সবচেয়ে বেশি সংখ্যায় বন্দি রয়েছেন ভীমা কোরেগাঁও মামলায়। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছিল এনআইএ।

১৯৭১-এর নির্বাচনী ফলাফলের জালিয়াতির নিয়ে ইন্দিরার বিরুদ্ধে মামলা করেন নারায়ণ। ১৯৭৫ সালে এলাহাবাদ হাইকোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে দোষী সাব্যস্ত করে। আদালত রায় দিয়েছিল, ইন্দিরা ৬ বছর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও সুরাহা মেলেনি। ফলত, স্বাভাবিকভাবেই হাতছাড়া হয় রায়বরেলির লোকসভা আসন এবং প্রধানমন্ত্রী পদ। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখে। এরপর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরামর্শ মতো দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণায় ‌সায় দেন ইন্দিরা।

জনগণের ভোটে জিতেই প্রতি পদে গণতন্ত্রকে পদদলিত করে স্বৈরতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন ইন্দিরা এবং মোদি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা ঘোষণার মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী পদ রক্ষা। তার জন্য ইমারজেন্সির বিধিনিষেধে দেশবাসীর মৌলিক অধিকারের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। ১৯৭৭ সালে বিরোধী নেতাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। বিরোধিতা করার অপরাধে ১ লক্ষেরও বেশি মানুষকে জেলবন্দি করা হয়েছিল। রবিবারের ছুটি, বোনাস, বেতন বৃদ্ধি বন্ধ করে দেওয়া হয়। মুক্ত হস্তে কর্মী ছাঁটাইয়ের অধিকার ঘোষণা করা হয়। মধ্যবিত্ত শ্রেণিকে ৮ হাজার টাকা অবধি আয়ের উপরে ছাড় দেওয়া হয়। যেমন, নরেন্দ্র মোদির এইবার নির্বাচনে সংবিধান পরিবর্তন, হিন্দুরাষ্ট্র গঠনের দাবি, মুসলমান বিদ্বেষী কথাবার্তাকে প্রধান হাতিয়ার করার মূল উদ্দেশ্য ছিল গদি বাঁচানো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারও পকেটে ৭০০ কোটি তো কারও ৩০ হাজার! মোদি-মন্ত্রিসভার সবচেয়ে ধনী ও দরিদ্রতম সদস্য কারা জানেন?

Modi cabinet 3.O: একদিকে যেখানে মোদির মন্ত্রিসভায় রয়েছে চন্দ্রশেখর পেম্মাসানির মতো ধনীতম ব্যক্তি, তেমনই রয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মন্ত্রীও। খাতায়-কলমে যার সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম।

মোদিও নির্বাচনের আগে বিরোধী দলনেতাদের গ্রেফতার করার দমনমূলক রাজনীতি শুরু করেছিলেন। রাজনৈতিক দলগুলি ভোট মরসুমে হাত-পা গুটিয়ে থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, যাতে তারা যথাযথ প্রচার করতে না পারে। সংবাদমাধ্যম, প্রশাসন, বিচার বিভাগ সবক্ষেত্রই সরকারের হাতে চলে গিয়েছিল। যাঁরা প্রশ্ন তুলেছে তাঁদের ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছে। দেশে ভয়-ভীতির পরিস্থিতি তৈরি করতে সফল হয়েছিলেন দু'জনেই। ২০২৪ সালের নির্বাচনে মুসলিম ঘৃণা প্রচার করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। দুই দফার পর থেকে যখন মোদি দেখলেন একটা চোরাস্রোত তাঁর বিরুদ্ধে কাজ করছে, তাঁর মুসলমান বিদ্বেষী কথাবার্তা আরও বেড়ে গেল। মোদি লাগামছাড়া ভাবে মুসলিমদের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া কোনও কিছু নিয়েই কুমন্তব্য করতে বাকি রাখেননি।

তবুও ১৯৭৭-এর নির্বাচনের সময় বিরোধীরা জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছিল, সংবাদমাধ্যম তাদের ক্ষমতা ফিরে পেয়েছিল, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেছিল। কিন্তু ২০২৪-এ নির্বাচন কমিশনের আচরণবিধি ক্ষমতাসীন সরকারের কোনও কিছুতেই বাধা দেয়নি। বিধিনিষেধ ছিল শুধুই বিরোধীদের জন্য। সংবাদমাধ্যমগুলি ক্ষমতাসীন দলকে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছিল। তৈরি প্রশ্নপত্রের ভিত্তিতে মোদির সাক্ষাৎকার প্রচার পেত। কোনও সরকারি বিধি বলবৎ ছাড়াই শাসকেরা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছিল। সাংবাদিক, সমাজকর্মীরা বিনা বিচারে এখনও জেলবন্দি। ভোটের আগে বিরোধী শিবিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার হানা দিয়েছে। নির্বাচনের আগে ইডি, সিবিআই সরকারের পোষা তোতা হয়ে উঠেছিল। মোদি ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন অর্থশক্তির খেলা হয়ে গিয়েছে। মিটিং-মিছিল-পোস্টার-ব্যানার-হোডিং-কাটআউট-প্রচারভ্যান এসবে জলের মতো টাকা ঢালে পদ্মশিবির। পুলওয়ামার মতো বিষয়কে রাজনৈতিক ইস্যু করে তোলা হয়। ১৯৭৭-এর নির্বাচনের সঙ্গে ২০২৪-এর নির্বাচনের এখানেই মূল ফারাক।

২০২৪-এর নির্বাচন শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেছিলেন, বিরোধী জোট ইন্ডিয়া কম করে ২৯৫ টি আসন জিতবে। খাড়্গে জোর দিয়ে কোনও গোটাগুটি সংখ্যা না বলে ২৯৫ টি আসনের কথা বললেন কেন? মনে রাখতে হবে, ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনেও বিরোধীরা ২৯৫টি আসনই পেয়েছিল। সেই নির্বাচনে প্রধান বিরোধী দলগুলি বিহারের জননেতা জয়প্রকাশ নারায়ণের ডাকে সাড়া দিয়ে নতুন দলে যুক্ত হয়েছিল। জনতা দলের নেতৃত্বে লড়ে ২৯৫ টি আসনে জয় পায় বিরোধী দলগুলি। ১৯৭৭ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ক্ষমতা হারান। ঐতিহাসিক নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী হন প্রাক্তন কংগ্রেস নেতা মোরারজি দেশাই। সেই সময় তাঁর বয়স ছিল ৮৩ বছর, যা এখন খাড়্গের বয়স। দিল্লির এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফে খাড়্গকে প্রধানমন্ত্রী প্রার্থী করার প্রস্তাবও রাখা হয়েছিল কিন্তু কংগ্রেস তাতে দ্বিমত পোষণ করে। আরও একটি ফ্যাক্টর ছিল। ১৯৭৭ সালের প্রধান বিরোধী মুখ কে আর নারায়ণ ছিলেন একজন দলিত পরিবারের মানুষ। খাড়্গেও দলিত পরিবারের সন্তান। ২০২৪-এর নির্বাচন শেষে এই সকল সমীকরণও টানা হচ্ছিল। ৪৭ বছর আগের ফলাফলের পুনরাবৃত্তি না হলেও, নির্বাচনী আবহাওয়ায় মিল ছিল।

ইন্দিরা ও মোদি দু'জনেই জাতীয়তাবাদ, দেশপ্রেমের জিগির তুলে বাজিমাত করতে চেয়েছিলেন। এ দেশের মানুষের বড় শক্তি এবং অন্যদিকে দুর্বলতা একই কেন্দ্রে মেলে, দেশপ্রেম। এই দুর্বলতাকেই হাতিয়ার করে ক্ষমতাসীন হয়েছিলেন তাঁরা কিন্তু মানুষ ধরে ফেলেছিল অন্নসংস্থানের ব্যর্থতাকে ঢাকতেই এই সকল প্রয়াস। ১৯৭৭ সালে দেশবাসী যেমন ইন্দিরার '২০ দফা কর্মসূচি' মেনে নেননি, ২০২৪ সালেও দেশবাসী 'মোদির গ্যারান্টি' মেনে নেননি। ১৯৭৭সালে যেমন দেশবাসী 'ট্রেন সময়ে পৌঁছনোর' মিথ্যে প্রচার ধরে ফেলেছিল, ঠিক তেমনই ২০২৪ সালের 'বন্দে ভারত' ট্রেনের অত্যধিক ভাড়া, বাকি ট্রেনের তুলনায় স্টপ কমিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেওয়ার গোপন কৌশল দেশবাসী ধরে ফেলেছে। ইস্তেহারে আবার 'বুলেট ট্রেন'-এর দাবি যে অলীক স্বপ্ন ছিল, দেশবাসী তা বুঝে গিয়েছে। দু'টি নির্বাচনের ফলাফলই বিরোধীদের প্রশ্ন করার ক্ষমতা দিয়েছে; প্রশাসন, সংবাদমাধ্যম, বিচার বিভাগকে তাদের নীতি মেনে কাজ করার সুযোগ দিয়েছে।

দু'জনেই দেশবাসীকে রাজনীতি বিমুখ করার প্রচেষ্টায় নেমেছিলেন কিন্তু মানুষ তাঁদের নীতি-আদর্শহীন রাজনীতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। আর তার ফলই প্রকাশ পেয়েছে ভোটবাক্সে। মোদির '৩.০' পুরোটাই টিকে রয়েছে জোটে।মোদি ও ইন্দিরা দু'জনেই ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে নিশ্চিহ্ন করার নির্লজ্জ প্রয়াস চালিয়েছিলেন। ভারতে নয়া ব্যবস্থার বাস্তবায়ন এত সহজ নয়। দেশবাসী বুঝেছে এই পরিস্থিতিতে বিকল্পের কথা ভাবতেই হয়। জনগণের সবেতেই যে তীক্ষ্ণ নজর রয়েছ এবং তা যে ভোটবাক্সেও ফলানো যায় তা আবার প্রমাণিত হলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।