মোদি বিরোধিতার স্পষ্ট বার্তা? রাষ্ট্রপতির ডাকা জি-২০ নৈশভোজ কেন এড়াচ্ছেন বিরোধী-মুখ্যমন্ত্রীরা?

G-20 Dinner: রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে জি-২০ নৈশভোজের আসর। অন্তত ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকতে চলেছেন সেই আয়োজনে। আর সেই সবকটি রাজ্যেরই গদি নাকি রয়েছে বিরোধীদের দখলে।

Sohini Das
৩ মিনিট
মোদি বিরোধিতার স্পষ্ট বার্তা? রাষ্ট্রপতির ডাকা জি-২০ নৈশভোজ কেন এড়াচ্ছেন বিরোধী-মুখ্যমন্ত্রীরা?

এই বছর ভারতেই বসেছে জি-২০-র আসর। দেশ-বিদেশ থেকে ভারতে এসেছেন অতিথিবর্গ। প্রথম বিশ্বের সমস্ত দেশনায়কেরা হাজির নয়াদিল্লিতে। দেশের প্রধানমন্ত্রী ভারতকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। সেই প্রধানমন্ত্রী যিনি এক দেশ এক নির্বাচনের ধ্বনি তুলেছেন, এক ভারতকে উপস্থাপনার স্বপ্ন দেখেছেন, অথচ বিশ্বমঞ্চের সামনে দেশের একতাকে তুলে ধরতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন কার্যত। জি-২০ সম্মেলনকে মাথায় রেখেই শনিবার এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেখানে প্রতিনিধি দেশের রাষ্ট্রনায়কদের পাশাপাশি ডাক পেয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। জানা গিয়েছে, জি-২০ সম্মেলনের নৈশভোজে যোগ দিচ্ছেন না দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যে যে রাজ্যের গদি বিরোধী দলের দখলে, সেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাই থাকতে চাইছেন না নৈশভোজের আসরে।

সূত্রের খবর, অন্তত ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকতে চলেছেন ওই আয়োজনে। শারীরিক অসুস্থতার কারণে থাকতে পারছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচ.ডি দেবেগৌড়া। বয়সজনীত কারণে তাঁদের অসুস্থতা না হয় মানা গেল। তাই বলে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে রাজস্থান, কর্ণাটক, ছত্তীসগঢ়ের মতো রাজ্যের মুখ্য়মন্ত্রী দিল্লি আসার সৌজন্যটুকুও দেখালেন না। বলাই বাহুল্য, সেই সবকটি রাজ্যেই রয়েছে বিরোধী শক্তি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জি ২০: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

২০২৩ সালের HUNGER INDEX বলছে, ১২১ টি দেশের মধ্যে ১০৭ এ অবস্থান ভারতের।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হাড় ভেঙে যাওয়ার জখম নাকি এখনও সারেনি। ফলে চিকিৎসকেরা তাঁকে ঠাঁইনাড়া হতে নিষেধ করেছেন। এই মর্মে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রীও সিদ্দারামাইয়াও শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আমন্ত্রণ এড়িয়েছেন। এদিকে আবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, দিল্লি জুড়ে আকাশপথে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার কারণেই রাজধানীতে আসতে পারছেন না তিনি। কেন্দ্র যদিও তাঁর সেই অভিযোগ উড়িয়ে জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের উড়ানে কোনও রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। যদিও তার পরেও যে ভূপেশ বাঘেল যোগ দেবেন আসরে, এমন কোনও আশার কথা কিন্তু শোনা যায়নি ছত্তীসগঢ়ের মুখ্য়মন্ত্রীর দফতরের তরফে।

শুধু কি রাজস্থান বা কর্ণাটক, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের মুখ্য়মন্ত্রীরাও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, যে তাঁরা দিল্লি যাচ্ছেন না। তবে তার কারণ স্পষ্ট করেননি তাঁরা। যেমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে হাজির থাকছেন না তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রের খবর, দিল্লি যাওয়ার আশা নেই চন্দ্রশেখরের। যাচ্ছেন না অন্ধ্রপ্রেদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। আপাতত তিনি লন্ডনে। আগামী ১২ সেপ্টেম্বরের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই তাঁর । এভাবে নৈশভোজ এড়ানোর কারণ কি শুধুমাত্র বিজেপি বিরোধিতা, নাকি অন্য কিছু। নিন্দুকদের মাথায় ঘুরছে এমন হাজারও সমীকরণ ও প্রশ্ন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিলাসবহুল গাড়ি, লিফট! জি ২০ সম্মেলনে কোথায়, কীভাবে থাকছেন বাইডেন, সুনাকরা?

G20 Summit New Delhi: মার্সিডিজ মেবাচ, বিএমডব্লিউ এবং অডির মতো গাড়িগুলি ভাড়া নেওয়া হচ্ছে। একদিনের জন্য এই গাড়ি ভাড়া নিতে প্রায় ১ লাখ টাকা খরচ।

তবে বিরোধী রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী নৈশভোজে হাজির থাকার কথাও জানিয়েছেন। থাকছেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন। দিল্লি যাওয়ার কথা রয়েছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। নৈশভোজে হাজির থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালও। আমন্ত্রণ এড়াচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন ও হিমাচলের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখুও।

তবে আশ্চর্য ভাবে, শনিবার রাষ্ট্রপতির ডাকা নৈশভোজের অনুষ্ঠানে ডাকা হয়নি কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে। না, অন্য কোনও রাজনৈতিক দলের প্রধানও অবশ্য ওই সভায় আমন্ত্রণ পাননি। তবে কি পরিকল্পনা করেই রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল জি-২০-এর নৈশভোজকে? যেখানে হাজির থাকবেন অন্য সমস্ত দেশের রাষ্ট্রনেতারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বা আয়োজকদের তরফে তেমন সদিচ্ছা থাকলেও বিরোধীরা সেখানেও রাজনীতির গন্ধ খুঁজে নিয়েছেন ঠিকই। যে জি-২০ সামিটকে ঘিরে বিরোধী জোট 'ইন্ডিয়া'-কে দুর্বল করার চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী অবিরাম, অবিরাম চেষ্টা চলছে দেশের নাম থেকে 'ইন্ডিয়া' শব্দের অস্তিত্ব খসানোর, সেই জি-২০-রর নৈশভোজকে এড়িয়ে কি ফের একবার মোদি-বিরোধিতার আঁচকেই উস্কে দিতে চাইছেন বিরোধী রাজ্যের কাণ্ডারিরা। রাজনৈতিক অভিজ্ঞদের কেউ কেউ অবশ্য তেমনটাই মনে করছেন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।