দিল্লিতে আটক বাস্তবের ‘ব়্যাঞ্চো’ সোনম ওয়াংচুক, কেন লাদাখের দাবি দমনে এত উদগ্রীব কেন্দ্র?

Sonam Wangchuk: লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা-সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে পদযাত্রা করে দিল্লি পৌঁছন বাস্তবের 'ব়্যাঞ্চো' সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে পা মেলান অসংখ্য মানুষ।

inscript
৫ মিনিট
দিল্লিতে আটক বাস্তবের ‘ব়্যাঞ্চো’ সোনম ওয়াংচুক, কেন লাদাখের দাবি দমনে এত উদগ্রীব কেন্দ্র?

লাদাখের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন পরিবেশকর্মী, শিক্ষক সোনম ওয়াংচুক। গত মার্চ মাস নাগাদ সেই সব দাবিদাওয়া নিয়ে লাদাখে প্রবল ঠান্ডায় খোলা আকাশের নীচে অনশন পর্যন্ত করেন সোনমরা। সম্প্রতি নিজেদের সেসব দাবিদাওয়া নিয়ে 'দিল্লি চলো' কর্মসূচী নেন তাঁরা। সেই কর্মসূচী মেনেই লেহ থেকে দিল্লির উদ্দেশে রওনা হন জলবায়ুকর্মী সোনম। গত সোমবার সিঙ্ঘু সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় সোনমকে। তিনি একা নন, আটক হয়েছেন দেড়শোর কাছাকাছি লাদাখবাসী।

লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা-সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে পদযাত্রা করে দিল্লি পৌঁছন বাস্তবের 'ব়্যাঞ্চো' সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে পা মেলান অসংখ্য মানুষ। তার মধ্যে বহু অশীতিপর মানুষও ছিলেন। লাদাখের জন্য ষষ্ঠ তফসিলের মর্যাদা দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে তাঁরা। সোমবার সন্ধ্যায় তাঁদের দাবিগুলি নিয়ে লাদাখের নেতৃত্বের সঙ্গে যাতে আরও একবার আলোচনায় বসতে রাজি হয় কেন্দ্র, সেই দাবি নিয়েই দিল্লিতে আসেন তাঁরা। তবে জাতীয় রাজধানীতে প্রবেশের মুখেই সিঙ্ঘু সীমান্তে তাঁদের আটক করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, দিল্লি সীমান্তেই রাত কাটাতে চেয়েছিলেন ওয়াংচুক এবং অন্যান্যরা। কিন্তু, দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে তাদের ফিরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। তাতে রাজি হননি সোনমরা। এর পরেই দিল্লি পুলিশ আটক করে প্রতিবাদীদের। দিল্লি পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী তাঁদের আটক করা হয়। ওয়াংচুক-সহ আটক প্রায় ১২০ জন ব্যক্তিকে আলিপুর থানা এবং দিল্লি-হরিয়ানা সীমান্তের অন্যান্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী কোনও মহিলাকে আটক করা হয়নি বলেই জানিয়েছে দিল্লি পুলিশ।

আটক হওয়ার কিছু আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে করেছিলেন সোনম ওয়াংচুক। দেখা গিয়েছিল তাঁরা দিল্লি সীমান্তে আছেন। সেখানে বিশাল সংখ্যক পুলিশ উপস্থিত। পুলিশ তাদের বাস থামিয়েছিল। ভিডিয়োতে জলবায়ু কর্মী ওয়াংচুককে পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। ওই পোস্টে ওয়াংচুক বলেছিলেন, দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি তাঁদের বাসের সঙ্গে চলা শুরু করে। তাঁরা প্রাথমিকভাবে ভেবেছিলেন, সম্ভবত তাদের বাসটিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দিল্লির কাছাকাছি আসতেই তাঁরা বুঝতে পারেন, তাঁদের আটক করা হবে। ওয়াংচুক জানান, দিল্লি সীমান্তে প্রায় ১০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির লাদাখ ভবনে এবং লাদাখের ছাত্রছাত্রীরা যে এলাকাগুসিতে বসবাস করেন, সেই সব এলাকাগুলিতে ভারী সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বে তাঁরা খবর পেয়েছেন। ওয়াংচুক বলেন, “মনে হচ্ছে তারা এই পদযাত্রা হোক, সেটা চায় না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাইনাস ঠান্ডায় খোলা আকাশের নীচে টানা অনশন! যে দাবিতে লাদাখে সরব বাস্তবের 'ব়্যাঞ্চো'

Sonam Wangchuk, Ladakh: চরম ঠান্ডা। তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রিরও নীচে। আর ওই ভয়াবহ আবহাওয়াতেই খোলা আকাশের নিচে বিক্ষোভে নেমেছেন লাদাখের প্রায় ২৫০ জন আন্দোলনকারী। ডাক দিয়েছেন আমরণ অনশনের। 

লেহ অ্যাপেক্স বডি বা এলএবির উদ্যোগে এই ‘দিল্লি চলো পদযাত্রা’-র আয়োজন করা হয়। গত চার বছর ধরে সংগঠনটি দ্বারা লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া, সংবিধানের ষষ্ঠ তফসিলের সম্প্রসারণ, লাদাখের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন ও দ্রুত নিয়োগ এবং লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের মতো বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে। বর্তমানে, দিল্লিতে এসে তারা তাদের দাবিগুলি তুলে ধরতে চেয়েছিল। তবে সোমবার থেকেই পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতএবং দিল্লি ও দিল্লির সীমান্তবর্তী অঞ্চলে সব রকম বিক্ষোভ নিষিদ্ধ করেছে। দিল্লির জায়গায় জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।

তবে আটক হয়েও আন্দোলনের মাটি কামড়ে পড়ে রয়েছেন সোনম ওয়াংচুক। ইতিমধ্যে থানাতেই আমরণ অনশন শুরু করেছেন সোনম এবং তাঁর সঙ্গীরা ৷ এদিকে সোনম-সহ লাদাখের অন্য বাসিন্দাদের আটক করার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে ৷ মামলাটি প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চে তালিকাভুক্ত করা হয় ৷ বেঞ্চ মঙ্গলবার মামলাটি শুনতে অস্বীকার করে ৷ বৃহস্পতিবার দুপুরে মামলাটির শুনানি হতে পারে ৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
অল ইজ নট ওয়েল ইন লাদাখ! ১৮০০০ ফুট উচ্চতায়, -৪০ ডিগ্রিতে কেন অনশনে বসছেন ওয়াংচুক?

Ladakh Glacier: লাদাখের মতো দুর্গম জায়গাতেও শিল্প এবং মানুষের অত্যাচারে ফুরিয়ে যাচ্ছে হিমবাহ

সোনম ওয়াংচুক-সহ বাকিদের আটকের ঘটনার খবর পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী তাঁদের সঙ্গে দেখা করতে যান ৷ মঙ্গলবার সকালে তিনি বাওয়ানা থানায় গেলে তাঁকে থানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ আপ সূত্রে খবর, দুপুর একটার সময় অতিশী থানায় গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ আধিকারিকরা তাঁকে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে দেননি ৷ বাওয়ানা থানাটি দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থিত ৷

দিল্লিতে সোনমদের আটকের খবর পেয়েই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘‘মেনে নেওয়া যায় না। বয়স্ক নাগরিকরা লাদাখের ভবিষ্যতের জন্য লড়ছেন, আর শান্তিপূর্ণ মিছিল থেকে তাঁদের আটক করা হচ্ছে?’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুলের বার্তা, ‘‘কৃষক আন্দোলনের মতোই এই চক্রব্যূহও এক দিন ভাঙা হবে। আপনার দর্পও সে দিন চূর্ণ হবে। লাদাখ কী চায়, আপনাকে এক দিন শুনতেই হবে।’’

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘ দিন ধরেই লড়ে চলেছেন সোনম। তবে তাতে টনক নড়েনি কেন্দ্রের। এর আগে একাধিক বার প্রতিশ্রুতি মিললেও গত মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, লাদাখে ষষ্ঠ তফসিল হচ্ছে না। তার প্রতিবাদে আট ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নীচে লাগাতার অনশন করেছেন সোনম ও অন্যান্য় আন্দোলনকারীরা। সোনমদের বক্তব্য, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পেলেও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়েই রয়ে গিয়েছে। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে কেন্দ্র আলোচনা করুক। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। সেই সঙ্গে লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করা হোক। এমনই নানা দাবি নিয়ে বারবার সরব হয়েছেন অসংখ্য লাদাখবাসী। তবে তাঁদের সেসব দাবিদাওয়া শুনতেও আগ্রহ দেখায়নি মোদি সরকার। গত মাসেও সোনম কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, দাবি না মানা হলে ২৮ দিনের জন্য অনশনে বসবেন তিনি। এর আগেও চলতি বছরের মার্চ মাসে ২১ দিনের অনশনে বসেছিলেন ওয়াংচুক। শুধু নুন-জল ছাড়া কিছুই মুখে তোলেননি ওই ২১ দিন। দাবি ছিল একটাই, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে।

এরপর এই 'দিল্লি চলো'-র ডাক। যে মিছিলে সামিল হয়ে কার্যত কারাবন্দি হতে হল সোনম ওয়াংচুককে। এই 'দিল্লি চলো পদযাত্রা'র অনুমতি চেয়ে ওয়াংচুক এবং দলের অন্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেইল করেছিলেন ৷ সেই মেইলটি কাজে লাগিয়ে সোনম-সহ বাকিদের আটক করা হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশের দাবি উড়িয়ে লাদাখের সাংসদ মহম্মদ হানিফা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আটকদের মধ্যে অন্তত তিরিশ জন মহিলা আছেন ৷ তাঁদের পুরুষদের সঙ্গেই রাখা হয়েছে ৷ এমনকী সোনমকে তাঁর আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কেন সোনমদের সঙ্গে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকেও দেখা করতে দেওয়া হল না, প্রশ্ন উঠেছে সে বিষয়টি নিয়েও। তবে কি এভাবেই লাদাখ থেকে লাগাতার উঠতে চাওয়া দাবিকে দমন করতে চাইছে সরকার, যেভাবে কৃষক বিক্ষোভকে আটকাতে চাওয়া হয়েছিল, সেই পথেই সোনম ওয়াংচুকদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে, উঠে গিয়েছে একাধিক প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।